Wednesday, June 24

Month: February 2025

৭১ যেমন একদিনে আসেনি ৫ আগস্টও একদিনে আসেনি

৭১ যেমন একদিনে আসেনি ৫ আগস্টও একদিনে আসেনি

রাশিফল
আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের জুলাই বিপ্লব নিয়ে চার পর্বের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন বিএনপি মহাসচিব। পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘১৯৭১ সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। তাই, আমরা এটি অর্জন করেছি। কৃতিত্ব সবার।’ ‘হাসিনার পতন একদিনে ঘটেনি। এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহৃত হ...
ওরসকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ওরসকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

রাজনীতি
মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির স্থানীয় একটি কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে। ওরস পালনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতেরা হলেন- অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবু কালাম (৩০), জামিল চৌধুরি, মনির (২৩), তানভির (২২) ও সোহান (২৪)। বাকি আহত সাতজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ওরস পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল ও যুবদলনেতা নজরুল গাজীর লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কয়েক দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ...
ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব?

ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব?

Uncategorized
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর থেকে রাষ্ট্রের আমূল সংস্কার নিয়ে আলোচনা চলতে থাকে নানা মহলে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, বাংলাদেশে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক। এমন পটভূমিতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের ব্যাপারে একমত সবপক্ষ। এই ন্যূনতম সংস্কার করার ক্ষেত্রেও সময় দরকার। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত? তারা প্রস্তুতির জন্য সময়ই বা পাচ্ছে কতটা? ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বা ইসি। কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে ইসিকে ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈ...
দেশ আগে নাকি বাবর আজম আগে প্রশ্ন বাসিত আলীর

দেশ আগে নাকি বাবর আজম আগে প্রশ্ন বাসিত আলীর

খেলা
নিজেদের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল দলটির সমর্থকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেই স্বপ্নে এখন বড় ধাক্কা খেয়েছে সমর্থকরা। আর এর জন্য দায়ী করা হচ্ছে বাবর আজমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের ৯০ বলে ৬৪ রানের ধীর গতির ইনিংসটিই পাকিস্তানের হারের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও দায়টা চাপিয়েছেন বাবরের কাঁধেই। প্রথম ম্যাচে ৬০ রানে হেরে যাওয়ায় সেমিতে যেতে শেষ দুই ম্যাচ ভারত ও বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। কঠিন এই সমীকরণ নিয়ে মাঠে নামার আগে বাবরের ব্যাটিংয়ের কঠোর সমালোচনা করেছেন বাসিত। বাবরকে সমালোচনা করার কারণে পাকিস্তানে তাকে বিশ্বাসঘাতক হিসেবে ডাকা হয় বলেও জানিয়েছেন তিনি। তবে সেটা যে সত্য নয় বরং বাবরই দেশের জন্য না খেলে নিজের জন্য খেলছেন, অভিযোগ তার। বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনা কর...
ঢাবি শিবির নিয়ে অবাক করা তথ্য দিলেন মির্যা গালিব

ঢাবি শিবির নিয়ে অবাক করা তথ্য দিলেন মির্যা গালিব

রাজনীতি
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন। শনিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ঢাবি শিবিরের বর্তমান এবং সাবেক সভাপতিদের প্রশংসা করে একটি পোস্ট করেছেন। যা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধারা হলো- তার সময়ের স্মৃতিচারণ করে ড. মির্জা গালিব বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ২০০০ সালে, আমার ডিপার্টমেন্ট ছিল কার্জন হলে, থাকতাম শহীদুল্লাহ হলে। বিশ্ববিদ্যালয়ের ছয়-সাত বছর ছিল আমার জীবনের সেরা সময়। পড়াশুনা, রাজনীতি, বিতর্ক - সব মিলায়ে নস্টালজিক স্মৃতি হয়ে থাকার মত এক সময়। তিনি বলেন, আমরা বেশ কয়েকজন ‘তরুণ তুর্কি’ ছিলাম, এক দুই বছরের সিনিয়র জুনিয়র, একসঙ্গে বন্ধুত্ব আর শিবির করা। একসঙ্গে শিবিরের সদস্য হইছিলাম, বুলবুল ভাই তখন কেন্দ্রীয় সভাপতি। আমাদের সেই ...
মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপিত

মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপিত

জাতীয়
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস, মেক্সিকো। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটিতে নির্মিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মেক্সিকোর ন‍্যাপেন্তলা শহরে স্থাপিত শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। সেখানে পৌঁছলে ন‍্যাপেন্তলা পৌরমেয়র আলবারো রোজারিও এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক হুগোলয়েজা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে স্বাগত জানান। এদিকে, দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ দূতাবাস এবং আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের (Universidad Iberoamericana) যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বা...
ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

জাতীয়
ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মিজানুর রহমান আজহারী বলেন, যে হাত কলম ধরে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। ফেসবুক স্ট্যাটাসে আজহারী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গণ থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’...
যে কারণে পালন হচ্ছে না জাতীয় বিমা দিবস

যে কারণে পালন হচ্ছে না জাতীয় বিমা দিবস

জাতীয়
টানা চার বছর পালনের পর এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস। চার বছর ধরে প্রতি ১ মার্চ দিবসটি পালিত হচ্ছিল। তবে এ বছর জাতীয় বিমা দিবসের পাশাপাশি বিমা মেলাও অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র। বিমা দিবস পালন না করার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। তিনি বলেন, ‘এ বছর বিমা দিবস পালন হচ্ছে না।’ এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কোনো উদ্যোগ নেই। বিমা কোম্পানির মালিকরাও কিছু জানেন না। তবে কেন পালন করা হবে না, এ ব্যাপারে কেউ মুখ খুলতে রাজি নন। সংশ্লিষ্ট সূত্র বলছে, দিবসটির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পৃক্ততা রয়েছে। এ কারণে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার দিবসটি পালন করা হচ্ছে না। ১৯৬০ সালের ১ মার্চ...
‘ছাবা’ সিনেমা দেখে আবেগে ভাসলেন মোদি

‘ছাবা’ সিনেমা দেখে আবেগে ভাসলেন মোদি

বিনোদন
মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজির জীবন কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ছাবা’ সিনেমা। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও সম্ভাজির স্ত্রী মহারানি জেশুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর অক্ষয় খান্নাকে দেখা গেছে আওরঙ্গজেবের ভূমিকায়। শিবাজি সবন্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় মোগল বাহিনী কীভাবে সম্ভাজির ওপর অত্যাচার করেছিল, তার বিবরণ তুলে ধরা হয়েছে। এ সিনেমায় সম্ভাজিকে সব দুর্গ ও ধনসম্পদ সমর্পণ করে অবশেষে ইসলাম ধর্মগ্রহণ করতে বলেছিলেন আওরঙ্গজেব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। ফলস্বরূপ তাকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। আর এ মারাঠি ছত্রপতি সম্ভাজিকে নিয়ে তৈরি ‘ছাবা’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। এই সিনেমা দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা। এবার এ সিনেমার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী ন...
রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি

রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি

Uncategorized
রমজানেও মাঠে সক্রিয় থাকবে বিএনপি। সভা-সমাবেশের মতো কোনো কর্মসূচি না থাকলেও সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা। কেন্দ্রসহ তৃণমূলে ইফতার পার্টি বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এছাড়া এলাকাভিত্তিক সামাজিক অনুষ্ঠানসহ ‘উঠান বৈঠকের’ মতো নানা কর্মসূচি থাকবে। এর মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি ভোটের হাওয়া দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই টার্গেট। তবে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা রয়েছে। রমজানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য সম্ভাব্য প্রার্থীদের। ইতোমধ্যে ক্লিন-ইমেজের দলীয় সাবেক এমপি ও তরুণ ছাত্রনেতারা এলাকাকেন্দ্রিক যোগাযোগ বাড়িয়েছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, ‘শেখ হাসিনার পতনই নির্বাচনের একটা বার্তা। রমজানে ...