Wednesday, June 24

Month: February 2025

এমপিওর দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

এমপিওর দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

Uncategorized
এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. আলী লিটন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৩ সালে সারা দেশের ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা দেশের চলমান যোগ্য ৪ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। এরইসঙ্গে প্রায় ৮ লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০১৫ সাল থেকে আমরা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিনসহ ২০২৪ সালে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২০২৫...
কুয়েটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

কুয়েটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাজনীতি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার রাত ৯টায় রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ করে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় একই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ নিয়ে দুপুর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে ছাত্রদল বলেছে, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নৃশংস হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।...
কোনো বৈষম্য বরদাশত করব না: জামায়াত আমির

কোনো বৈষম্য বরদাশত করব না: জামায়াত আমির

রাজনীতি
দেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় নিবন্ধনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? আমাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম কি আপনারাও আমাদের ওপরে করবেন? এজন্যই কি হাজার-হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে? হাজার-হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে? বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য বরদাশত করব না। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাজধানীর পল্টন মোড়ে মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এদিন বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই কর্মসূচি আয়োজন করে। ...
কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

জাতীয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের পালটা পালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে সেই সংঘর্ষের কিছু ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘KUET এ আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’ অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে...
যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে

যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে

জাতীয়
ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার বিকাল থেকে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, ছাত্রদল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এ ঘটনায় অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদলকে উদ্দেশ করে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস দেন তিনি। ছাত্রদলকে উদ্দেশ করে হাসনাত লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’ প্রসঙ্গত, কুয়েটকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কু...
সাবেক অধিনায়কের এই সমীকরণ মিললে সেমিতে খেলবে বাংলাদেশ

সাবেক অধিনায়কের এই সমীকরণ মিললে সেমিতে খেলবে বাংলাদেশ

খেলা
সব কিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় তিনটায় পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল। পরদিন দুবাইয়ে এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে। গ্রুপ এ-তে রয়েছে - ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। এ-গ্রুপে থাকা ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে। সেমিফাইনালে যেতে হলে এই তিন দলের মধ্যে অন্তত দুই দলকে হারাতে হবে টাইগারদের। যা সহজ ব্যাপার নয়। খালি হাতে পাহাড় ঠেলার মতো। সেমিফাইনালে খেলতে বাংলাদেশ দলের জন্য একটা সমীকরণ বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেছেন, আমার মতে টুর্ন...
আজহারুলকে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে: ডা. তাহের

আজহারুলকে মুক্তি না দিলে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে: ডা. তাহের

জাতীয়
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এই রায় ঘোষণা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে। তিনি বলেন, মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামারুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সব নেতার ফাঁসি জেল-জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না। আমরা মানি বাংলাদেশকে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন। না হয় আপনাদের বিদায় নিতে হবে। মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহক...
কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের ছবি শেয়ার করে যে বার্তা দিলেন সারজিস

জাতীয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের পালটা পালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে সেই সংঘর্ষের কিছু ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘KUET এ আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’ অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দি...
ডেভিল হান্টে দেশে আরও ৫ শতাধিক গ্রেফতার

ডেভিল হান্টে দেশে আরও ৫ শতাধিক গ্রেফতার

জাতীয়
‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১৪১ জনকে। এই সময়ে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৪৭ জন মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি একনলা বন্দুক, ৬টি পিস্তলের গুলি, একটি এলজি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ হাজার ৮৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধীকেও গ্রেফতার করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ...
নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

রাজনীতি
ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকাস্থ মালেয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, বিচার এবং সংসদ বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার সানি আবদুল হক। হাইকমিশনার মোহম্মদ উসমান এবি পার্টি নেতাদের কাছ থেকে গবেষণাভিত্তিক নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন। দক্ষিণ এশিয়ার দেশগ...