চ্যাম্পিয়ন্স ট্রফি ‘বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের কঠিন পরীক্ষা। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী নির্বাচক বলেছেন, বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব কঠিন হবে।
এই গ্রুপটা খুব শক্তিশালী। দল একটু ফর্মহীনতায় ভুগছে। প্রস্তুতি ম্যাচটাও আমাদের তেমন সাহায্য করেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো কিছু করতে হলে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স করতে হবে।
আগামীকাল পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। গ্রুপ এ-তে রয়েছে - ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
আসরে ভালো করতে হলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে জানিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ব্যাটিং-বোলিং দুই দিকে ...









