Wednesday, June 24

Month: February 2025

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে, এ দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারা মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার ভেতরে আনতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এ দেশের মূল মালিক জনগণ। এ দেশ নিয়ে কী হবে, না হবে সে সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। আমরা জনগণের অধিকার যত দ্রুত তাদের কাছে ফিরিয়ে দিতে পারব, জনগণের অধিকার যত দ্রুত এ দেশে প্রতিষ্ঠিত করতে পারব, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হবো। সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘আমার বিএনপি পরিবার...
চ্যাম্পিয়ন্স ট্রফির শ্বাসরুদ্ধকর পাঁচ ‘মহাকাব্য’

চ্যাম্পিয়ন্স ট্রফির শ্বাসরুদ্ধকর পাঁচ ‘মহাকাব্য’

খেলা
৫০ ওভার ক্রিকেটের সর্বোচ্চ আসর ওয়ানডে বিশ্বকাপ। তবে এর বাইরে এই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা আলাদা আবেদন রয়েছে। কারণ ক্রিকেট বিশ্বের সেরা আট দলের লড়াইয়ে রোমাঞ্চের রসদ একটু বেশি পাওয়া যায়. দলগুলোর মধ্যে শক্তির পার্থক্য খুব বেশি না হওয়ায় টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তো বলেই দিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি-ই তার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। বাভুমার সেই কথার পেছনে যুক্তি হিসেবে নিচের পাঁচটি ম্যাচের গল্পকে দাঁড় করানো যায়। কারণ ব্যাট-বলের লড়াইয়ে এমন রোমাঞ্চ, এমন রুদ্ধশ্বাস চিত্রনাট্য যে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি-ই উপহার দিতে পারে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০২ বীরেন্দ্র শেবাগ ব্যাট হাতে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু তার বোলিং জাদুতে কয়টি ম্যাচ জিতেছে ভারত? এর উত্তর পেতে হলে ইতিহাস...

আদালতে ‘পাউরুটি’ হাতে মেনন

জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আনোয়ার হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানির জন্য সকালে আদালতে নিয়ে আসা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে। এ সময় সকালের নাস্তা হিসেবে দেওয়া ‘পাউরুটি’ হাতে নিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন মেনন। এ মামলায় তাদের তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যান এসে থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও সোয়েটার, গলায় মাফলার, আর বাঁ হাতে ধরা একটি পাউরুটি। মেননের পর প্রিজন ভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এরপর নামের যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত ক...
অভিনেত্রী হিমির নানা নিখোঁজ, চলছে মাইকিং

অভিনেত্রী হিমির নানা নিখোঁজ, চলছে মাইকিং

বিনোদন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিমি নিজেই। নানাকে খুঁজে পেতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট দিয়েছেন। গণমাধ্যমকে অভিনেত্রী জানান, তার নানা রহমত উল্লাহ খান ভুলে যাওয়ার সমস্যায় (ডিমেনশিয়া) ভুগছেন। তিনি বলেন, আমার নানা খুব সাধারণ বিষয়ও ভুলে যান। নিজের নাম-ঠিকানাও মনে করতে পারেন না, ফোনও ব্যবহার করেন না। অভিনেত্রী আরও বলেন, আজ সকাল থেকে নানাকে পাওয়া যাচ্ছে না। ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ। পরিবারের সদস্যরা জানান, ৮২ বছর বয়সি রহমত উল্লাহ খান গ্রামে থাকেন এবং প্রায়ই ফজরের নামাজ শেষে মামার বাড়িতে যান। প্রথমে ধারণা করা হয়েছিল, আজও তিনি সেখানে গেছেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি স...
সর্বজনীন পেনশন কর্মসূচির ভবিষ্যৎ কী?

সর্বজনীন পেনশন কর্মসূচির ভবিষ্যৎ কী?

জাতীয়
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নিবন্ধন করা প্রায় পৌণে চার লাখ মানুষের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার এই কর্মসূচি অব্যাহত রেখে আরও আকর্ষণীয় করার কথা বলেছে। এরপরও পেনশন কর্মসূচি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে না। নিবন্ধিত অনেকে কিস্তির টাকাও জমা দিচ্ছেন না। গত ছয় মাসে নতুন করে নিবন্ধন করার সংখ্যা উল্লেখ করার মতো নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এখন প্রচারণার অভাবে আগ্রহ কমেছে। ‘ছয় সাত মাস আগে সেই যে প্রথম কিস্তিতে ৫০০ টাকা দিয়েছিলাম, এরপর আর সেখানে কোনো টাকা জমা দেওয়া হয় নাই।’ সর্বজনীন পেনশন কর্মসূচির সমতা স্কিমের আওতায় নিবন্ধন করার বিষয়ে গণমাধ্যমকে বলছিলেন নাসিমা আক্তার নূপুর, যিনি বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি কলেজের প্রভাষক। তিনি আরও বলেন, নিবন্ধন করার পর আমাদের কাছে সেরকম ...
মায়ের ডাক অফিসে ‘গুমনামা’ বইয়ের মোড়ক উন্মোচন

মায়ের ডাক অফিসে ‘গুমনামা’ বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয়
পতিত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের ঘটনা নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত বই ‘গুমনামা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাকে’র প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সোমবার মায়ের ডাক অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি লিখেছেন সাংবাদিক ও লেখক মিঞা মো. নুজহাতুল হাচান। বইটিতে শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে কিভাবে হাজার মানুষকে গুম ও হত্যা করেছে, মায়ের ডাক সংগঠনটিকে হাজেরা খাতুন শত প্রতিকূলতার মধ্যে কিভাবে গড়ে তোলেন এবং পরবর্তীতে সানজিদা ইসলাম তুলি সংগঠনটিকে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান তা তুলে ধরা হয়েছে। এ বিষয়ে হাজেরা খাতুন বলেন, আমরা আমাদের সন্তানদের অনেককে আজও ফেরত পেলাম না। আমার ছেলে সুমনও ফেরত আসলো না বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। গুম নিয়ে বই লেখার জন্য লেখককে ধন্যবাদ জানান মায়ের ডাকে প্রতিষ্...
দলীয় কর্মসূচিতে নিজের ছবি ব্যবহার, যুবদল নেতাকে শোকজ

দলীয় কর্মসূচিতে নিজের ছবি ব্যবহার, যুবদল নেতাকে শোকজ

রাজনীতি
ঢাকা মহানগর যুবদলের কর্মসূচির ব্যানারে নিজের ছবি ব্যবহার করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে। যুবদেলর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিশে সাজ্জাদুল মিরাজের উদ্দেশ্যে বলা হয়, দলীয় কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যতিত অন্য কারো ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন করা বা নিয়ে আসার ক্ষেত্রে ইতোপূর্বেই দল থেকে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া ছিল। দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি; এমনকি আরও এ...
যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন: ভারতকে মির্জা ফখরুল

যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন: ভারতকে মির্জা ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনো সোমবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, শুধু তিস্তা নয়; ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সব নদীর উজানে তারা বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। এখন মানুষ জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। আমাদের জেলে যারা মাছ ধরেন, তারা মাছ ধরতে পারেন না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মি...
অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৫২৯

Uncategorized
যৌথবাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গত রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫২৯ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯৭৪ জনসহ মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাদের গ্রেফতারের পাশাপাশি যারা চাঁদাবাজি, দখল ও...
২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর নির্দেশ

২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর নির্দেশ

Uncategorized
গ্রীষ্মে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালানো যাবে না। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই নির্দেশনা অমান্য করলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, আগামী গ্রীষ্ম মৌসুমে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালানো যাবে না। যদি কেউ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কম তাপমাত্রায় এসি চালায়; তাহলে সেই প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ফাওজুল কবির বলেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে ৯০০০ মেগাওয়াট। কিন্তু গ্রীষ্মে চাহ...