Wednesday, June 24

Month: February 2025

হকি ফেডারেশনের সহসভাপতিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হকি ফেডারেশনের সহসভাপতিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয়
বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আব্দুর রশিদ শিকদারের আবেদনে বলা হয়, তার বিরূদ্ধে লুটপাট, জমি দখল ও অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আব্দুর রশিদ শিকদার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন। সঞ্জয় হালদার ও অনিকা ঘোষের আবেদনে বলা হয়, সঞ্জয় হালদার সরকারি চাকরিজীবী হিসেবে তার পদ-পদ...
বইমেলায় মুসফিকুর রহমান সুভর কবিতার বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি

বইমেলায় মুসফিকুর রহমান সুভর কবিতার বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি

জাতীয়
রোববার অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিনে মেলায় এসেছে জনপ্রিয় তরুণ লেখক ও সাংবাদিক মুসফিকুর রহমান সুভর ৩য় বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’। এটি সমসাময়িক বিষয়ের ওপর রচিত একটি কবিতার বই। বইটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ করেছেন সময়ের জনপ্রিয় চিত্র শিল্পী উত্তম সেন। বইমেলার দেশ পাবলিকেশন্সের ৬৮৬, ৬৮৭ ও ৬৮৮নং স্টলে পাওয়া যাবে বইটি। ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’র প্রচ্ছদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই পাঠকদের মধ্যে বইটি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বইটি প্রসঙ্গে দেশ পাবলিকেশন্সের প্রকাশক ও কবি অচিন্ত্য চয়ন বলেন, যদিও এটি লেখকের প্রথম কবিতার সংকলন, তবুও প্রতিটি কবিতায় ফুটে উঠেছে সাহিত্যের গভীর রস ও মননশীলতার অনন্য প্রকাশ। আশা করি, বইটি পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে। পাঠকের আগ্রহ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে বইটি দ্রুত মেলায় আনতে আমাদের টিম নিরলস পরিশ্রম করে চলেছে। বইটি...
স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজনীতি
সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জ্যৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিন দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা প্রয়োজন। ...
স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Uncategorized
পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সারাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের ওপর অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম কাজ করছে। অভিযোগের অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আজুমান আরা শহিদ ও পুত্র রাহিব সাফওয়ান চৌধুরী এর নিজ নামে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রত...
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

জাতীয়
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন। বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পণ্য ও জনশক্তি আমদানিরও আহ্বান জানান তিনি। স্থানীয় সময় সোমবার সকালে টোকিওতে জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। বাাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে। এ সময়ে বাংলাদেশে জাপানের ব্যবসা অব্যাহত রাখা ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন জাপানের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। জাপানের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশকে জাপানের কৌশলগত অংশীদার উল্লেখ করে তিনি বলেন, আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী। তিনি জানান, বর্তমানে বাং...
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

রাজনীতি
উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।
সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে

জাতীয়
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল ৫ আসন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেনসহ ৩ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিররা হলেন-আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি-বাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আবু মুসা আনসারী। রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি (পিপি) অর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান...
তিস্তার পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু আজ

তিস্তার পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু আজ

Uncategorized
রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সোমবার দুপুর থেকে টানা ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমন্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হবে। এর আগে রোববার সকালে মহিপুর তিস্তায় কর্মসূচিকে ঘিরে ৩টি বড় বড় প্যান্ডেল করা হয়েছে।...
১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার কোটি টাকা

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার কোটি টাকা

অর্থনীতি
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে।চলতি (ফেব্রুয়ারি) মাসের প্রথম ১৫ দিনে বৈধপথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে ১৩১ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ১৬ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।সে হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ১ হাজার ৭৬ কো‌টি টাকা রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ...
ব্যাটিং অসুখের চিকিৎসা নিতে বাংলা টাইগার্সের ক্যাম্পে লিটন

ব্যাটিং অসুখের চিকিৎসা নিতে বাংলা টাইগার্সের ক্যাম্পে লিটন

খেলা
ফর্মে না থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। বাদ পরার পরই আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেঞ্চুরি করেছেন। লিটনের সমস্যা ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে না পারা। বাংলাদেশ দল যখন দুবাইয়ে অনুশীলনে ব্যস্ত, এই ডান-হাতি ব্যাটার তখন নিজের সমস্যা খুঁজতে বাংলা টাইগার্সের ক্যাম্পে যুক্ত হয়েছেন। বাংলা টাইগার্সের ক্যাম্প রোববার শুরু হয়েছে মিরপুরে। ২১ ক্রিকেটারকে নিয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। যেখানে জাতীয় দলে বিভিন্ন সময়ে থাকা এবং জাতীয় দলের ভাবনায় থাকা ক্রিকেটারদের ডাকা হয়েছে। লিটনের সঙ্গে এই দলে রয়েছেন মুমিনুল হক, শামীম হোসেন পাটোয়ারী-আফিফ হোসেনরা। ক্যাম্পের দায়িত্বে আছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। অনুশীলন শেষে ৫৪ বছর বয়সি এই কোচ জানলেন, লিটনের সমস্যা খুঁজে বের করতে পেরেছেন। সেটা নিয়েই কাজ শুরু করেছেন। সোহেল বলেন, ‘তার সমস্যার জায়গায় কীভাবে আরও উন্নতি...