Wednesday, June 24

Month: February 2025

অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৩৮৯

অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেফতার ৩৮৯

জাতীয়
অপারেশন ডেভিল হান্ট অভিযানে রোববার সারাদেশে ৩৮৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টসহ সারা দেশে মোট এক হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেফতারের সংখ্যা চার হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টার অভিযানে একটি দেশি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গাজীপুরে ছাত্র-জনতার ওপর দুর্বৃত্তদের হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।...
আমাদের আল্লাহর রঙে রঙিন হতে হবে: জামায়াত আমির

আমাদের আল্লাহর রঙে রঙিন হতে হবে: জামায়াত আমির

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাঈদেরকে খুলুসিয়াতের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে। দাওয়াহ মাস্টার ট্রেইনারদেরকে জাতির চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকাল ৫টায় গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে সারা দেশের দাওয়াহ মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশে বর্তমানে মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর অবারিত সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। রিয়া মুক্ত জীবন গড়তে হবে। দাঈদেরকে উন্নত আদর্শের অধিকারী হতে হবে। মানুষের কাছে ইসলামের সঠিক বাণী প্রচার করতে হবে। পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের সম্পৃক্ত রেখে সমাজে দৃষ্টান্ত তৈরি করতে হবে। এসময় উপমহাদেশে ইসলামী শিক্ষা প্রচারের ক্ষেত্রে আলেম সমাজের অতীত ইতিহাস তুলে ধরেন ডা. শফিকুর রহমান। প্রশিক্ষণ ...
নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, জলকামান দিয়ে সরিয়ে দিল পুলিশ

নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, জলকামান দিয়ে সরিয়ে দিল পুলিশ

জাতীয়
কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার এবং লাঠিপেটা করে সচিবালয়মুখী সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার বিকাল চারটার পর পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজ দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা করে হাজারের বেশি মানুষ হাইকোর্ট মাজারের সামনে যান। সেখানে সচিবালয়মুখী রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন। তখন আন্দোলনকারীরা ওই রাস্তায় অবস্থান নেন। পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এরপর আন্দোলনকারীরা যে যার মতো দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন। নওরীন জামান নামের একজন আন্দোলনকারী বলেন, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পুলিশ তাতে বাধা দিয়েছে। লাঠ...
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: ফখরুল

রাজনীতি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। রোববার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ‘ছাত্র-জনতার’ উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়। সেটা আমরা সর্বক্ষেত্রে- যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই। তিনি বলেন, ‘যে নামে আজ টুর্নামেন্ট হচ...
হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

জাতীয়
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দিলেও এখনো জবাব দেয়নি দিল্লি। হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রশ্ন করা হয়— ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?’ জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ বলেছেন, হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হ...
হেরোইন বিক্রির মামলায় যাবজ্জীবন

হেরোইন বিক্রির মামলায় যাবজ্জীবন

জাতীয়
রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেট থেকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি কবিরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খায়রুল আলম বলেন, কবির জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে এদিন আদালতে হাজির হন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কবির পটুয়াখালী সদরের সারিকখালী গ্রামের মৃত জয়নালের ছেলে। ২০২০ সালের ২৬ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে মাদক বিক্রির খবর পেয়ে রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৫ লাখ টাকার ৫০ গ্রাম হেরোইনসহ কবিরকে গ্রেফতার করা হয়। পরদিন শাহ আলী থানার সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম মামলা দায়ের করেন। ম...
হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

রাজনীতি
‘পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে’ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার বিকালে মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, স্বৈরাচার খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস সময় অতিবাহিত করেছে। কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে...
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি: হাসনাত

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি: হাসনাত

জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা আজকে প্রস্তাব দিয়েছি নিবন্ধন বাতিল করার। এর মধ্যে দিয়ে দলটিকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা…যেটি আমরা ৫ অগাস্ট ছাত্র নাগরিকরা জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়।’ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমি বলেছি যে, নৌকা ডুবে গেছে। সেটি আর বাংলাদেশে কখনই আসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড। ৫ অগাস্ট অর্থাৎ ছাত্র-নাগরিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে, আওয়ামী লীগ পরিবর্তিত বাংলাদেশে অপ্রাসঙ্গিক। তিনি বলেন, ‘আমরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলগুলো আসে। সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জ...
অভিনয়ে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত

অভিনয়ে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত

বিনোদন
প্রায় এক দশক অভিনয় জগত থেকে দূরে থাকার পর আবার পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত। পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান খান এবং অভিনেত্রী হীরা মণির সঙ্গে তিনি একটি নতুন সিরিয়ালে অভিনয় করবেন বলে জানা গেছে। এতে মেহবিশকে একটি জটিল চরিত্রে দেখা যাবে। সিরিয়ালটিতে প্রেম, গোপনীয়তা এবং উত্তেজনার মিশ্রণ থাকবে। এদিকে মেহউইশ হায়াতের অভিনয়ে ফিরে আসার খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, তিনি পর্দায় অসাধারণ, প্রতিটি চরিত্রে তার সবটুকু দিয়েই অভিনয় করেন। আরেক ভক্ত লিখেছেন, আমার প্রিয় পর্দার জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন! আমি খুব উত্তেজিত। মেহউইশ শেষবার ২০১৬ সালে ‘দিল লাগি’ সিরিয়ালে হুমায়ুন সায়েদের সঙ্গে অভিনয় করেছিলেন। এতে তিনি আনমোল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও মেহউইশ বেশ কিছু জনপ্...
হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, জানালেন প্রেস সচিব

হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, জানালেন প্রেস সচিব

Uncategorized
জাতিসংঘ সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতার চিত্র তুলে ধরেছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নেন যে, জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে নিরপেক্ষভাবে জুলাই ও আগস্টের নৃশংসতার তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হবে, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দিয়েছিলেন: ‘খাল কেটে কুমির আনার যোগাড় হচ্ছে।’ কেউ কেউ মনে করতেন, জাতিসংঘের এই তদন্ত অপ্রয়োজনীয় হস্তক্ষেপের শামিল হবে এবং হয়তো একটি সমঝোতাপূর্ণ প্রতিবেদন ...