Wednesday, June 24

Month: February 2025

‘বিচার-সংস্কারের আগে নির্বাচন চাইলে আমরা রাজপথে নামব

‘বিচার-সংস্কারের আগে নির্বাচন চাইলে আমরা রাজপথে নামব

রাজনীতি
এদেশে আর কোনো দিন সন্ত্রাসী দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।গণহত্যাকারী খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং দলটিকে নিষিদ্ধ করতে হবে।আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন।এর আগে কেউ নির্বাচন চাইলে আমরা রাজপথে নামব। জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে আয়োজিত নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এদিন দুপুর ২টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহিদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ও জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জোনের নেত্রী সিনথিয়া জাহান আয়েশা বলেন, অনেকে এখন নির্বাচন চাইছেন। আমরা বলতে চাই- আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন। এর আগে কেউ যদি নির্বাচন করতে চায়, তাহলে আমরা রাজ...
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় ৫ বোলার

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় ৫ বোলার

খেলা
ক্রিকেট মাঠের ২২ গজে ত্রাস ছড়ান পেস বোলাররা। তাদের আগুনে বোলিং ব্যাটারদের বুকে কাঁপন ধরায়। শোয়েব আখতার-ব্রেট লিরা তাদের গতিময় বোলিংয়ে আলোড়ন তুলেছেন, ইতিহাসের অংশ হয়েছেন। তবে সময়ের সঙ্গে পেস বোলিংয়ের সে ধার কমেছে। এখনকার পেস বোলারদের মধ্যে হাতেগোনা কয়েকজন বাদে বাকিরা শোয়েব-লিদের মতো গতির ঝড় তুলতে পারেন না। তাই চলুন স্মৃতির ঝাঁপি খোলা যাক। দেখে নেওয়া যাক ইতিহাসের সেই গতিদানবদের, যাদের আগুনে বোলিংয়ে বিমোহিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। শোয়েব আখতার - ১৬১.৩ কিমি ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিমি ঘণ্টায় বল ছুঁড়ে ইতিহাস গড়েছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানি পেসার শোয়েব আখতার। শন টেইট - ১৬১.১ কিমি ইংল্যান্ডর বিপক্ষেই ২০১০ সালে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় গতিময় বলটি ছোঁড়েন অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। অল্পের জন্য ছুঁতে পারেননি শোয়েব আখতারের রেকর্ড। ব্রেট লি - ১৬১...

স্কুল-কলেজের পরিচালনা পর্ষদ গঠনে ডিসিদের যে নির্দেশনা দিলেন শিক্ষা উপদেষ্টা

জাতীয়
শিক্ষায় অনেক অনিয়ম ও দুর্নীতি আছে। তাই সেগুলোয় নজরদারি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ ছাড়া সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদ গঠনের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। রোববার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং পরিকল্পনা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ–সম্পর্কিত কার্য অধিবেশনে ডিসিদের এই নির্দেশনা দেন শিক্ষা উপদেষ্টা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন দিনব্যাপী এই জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উদ্বোধন শেষে এখন তিন দিন ধরে বিভিন্ন...
অনেক রাজনৈতিক দলের নেতা ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দিচ্ছেন: সারজিস

অনেক রাজনৈতিক দলের নেতা ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দিচ্ছেন: সারজিস

জাতীয়
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য দেশ থেকে লেজগুটিয়ে পালিয়ে গেছেন। আত্মীয়স্বজনদের সেইফ এক্সিট দিয়েছেন। হাসিনা নিজে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য পালালেও তার নেতাকর্মীদের নিয়ে যাননি। নিজের দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কথা চিন্তা করেননি। তৃণমূলদের বিচারের মুখোমুখি রেখে তিনি পালিয়ে গেছেন। দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের তিনি টিস্যুর মতো ব্যবহার করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠপর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন- এ থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা কার পেছনে রাজনীতি করেছেন বা করবেন। এখন নেতাকর্মীদের চেনার সুযোগ হয়েছে। শেখ হাসিনা বিদেশে এসি রুমে বসে মোদিকে নিয়ে ষড়যন্ত্র করছেন। দেশের বাইরে বসে নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। তারা তার কথা শুনে বিপদে পড়ছেন। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত রয়েল রিসোর্টে ফ্...
অবিলম্বে মহার্ঘ ভাতা কার্যকর করাসহ ৪ দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের

অবিলম্বে মহার্ঘ ভাতা কার্যকর করাসহ ৪ দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের

জাতীয়
অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল সাড়ে ৪টায় সচিব দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় অর্থ সচিবের কাছে ৪ দফা দাবি পেশ পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ। তাদের দাবিগুলো হলো-নতুন পে-কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০% মহার্ঘভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে ৫টি ইনক্রিমেন্ট হিসেবে জি. ও জারি করা। বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়নসহ ৩০% হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা। ২০১৫ সালের পে-কমিশনের সুপারিশ অনুযায়ী যথা সময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস...
বিএনপির বর্ধিত সভা বাস্তবায়নে ৬ কমিটি, কে কোন দায়িত্ব পেলেন

বিএনপির বর্ধিত সভা বাস্তবায়নে ৬ কমিটি, কে কোন দায়িত্ব পেলেন

রাজনীতি
বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেবেন। রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রিজভী। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা বলেননি তিনি। বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন রুহুল কবির রিজভী আহ্বায়ক, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, মওদুদ হোস...
দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: তারেক রহমান

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: তারেক রহমান

রাজনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার; আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, গত ১৫ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আমরা নিয়োজিত ছিলাম স্বৈরাচার পতন আন্দোলনে। স্বৈরাচার পালিয়ে গেছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। রোববার নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, আজকের এ সম্মেলনের মাধ্যমে আমরা যেভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি; একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্রকাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কমবে...
তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে চটলেন বিতর্কিত লেখিকা

তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে চটলেন বিতর্কিত লেখিকা

বিনোদন
চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার নতুন স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদ। তাদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসর সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ‘ভাত খাওয়া’ নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত এই লেখিকা। রোববার (১৬ ফেব্রুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’ তসলিমা এরপর লেখেন, ‘এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’ মূলত রোজার ছিপছিপে গড়নের দিকে ইঙ্গিত করেই ‘আপত্তি...
স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই

স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই

রাজনীতি
দেশের বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের (স্থানীয়) নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না। আগে জাতীয় নির্বাচন চাই। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে এদিন তিনি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। বিএনপির লক্ষ্য হলো নির্বাচন উল্লে­খ করে টুকু বলেন, বিএনপি একটি নির্বাচনি দল। জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি, জুন-জুলাই মাসে নির্বাচন করার জন্য। সরকার বলছে, ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কী হয়! এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়া...