Wednesday, June 24

Month: February 2025

ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না: আলী রীয়াজ

ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না: আলী রীয়াজ

জাতীয়
নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি আমাদের দায়িত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, এ কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। তিন বলেন, দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। ছয়টি কমিশনের প্রস্তাবে সেই পথরেখার কথা উল্লেখ আছে। এখন আমাদের কাজ সুপারিশের বিষয়ে ঐকমত্য তৈরি, বাস্তবায়নের পথ-পদ্ধতি তৈরি করা। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব কথা বলেন আলী রীয়াজ। রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না। প্রক্রিয়া অগ্রসরে সকলের ঐকমত্য জরুরি বলেও জানান আলী রীয়াজ। তিনি বলেন, ঐকমত্য করতে রাজনৈতিক দলের সঙ্গে দলগত ও জোটগত বৈঠক করবো। কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের আগে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অন...
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না: পার্থ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না: পার্থ

রাজনীতি
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা গত ছয় মাসের বর্ণনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন,সারা বাংলাদেশসহ আমরা নেতা কর্মীরা এ সরকারের পাশে দাঁড়িয়েছি, আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, ফ্যাসিস্ট গভর্মেন্ট এই সরকারের নিয়ে যে পাঁয়তারা ছিল, বিভিন্ন মিথ্যে ফুলঝুরি ছিল আমাদের অবস্থানকে নিয়ে, জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। ছাত্রজনতার আন্দোলনে যারা শহিদ হয়েছে, তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে। তিনি বলেন, আগামী ৬ মাস কীভাবে সবাই একসঙ্গে কাজ করব, যে কমিশন গুলো কাজ হয়েছে, তারা কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আ...
বিশেষ কোনো দল-মতাদর্শের প্রতি পক্ষপাত থাকবে না সরকার

বিশেষ কোনো দল-মতাদর্শের প্রতি পক্ষপাত থাকবে না সরকার

রাজনীতি
বিশেষ কোনো দল বা মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখবে এবং রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝাপড়ায় আসতে পারব। নির্বাচনসহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্ত আসতে পারব। অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি উল্লেখ করে সাইফুল হক বলেন, দুর্বৃত্তের রাজনীতি এবং অর্থনীতি যদি বহাল থাকে তাহলে রাজনৈতিক সংস্কার টেকসই নাও হতে পারে। আমরা বলেছি এখনো সম...
মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা: হাসিনা-কামালসহ ১৫শ জনের বিরুদ্ধে মামলা

মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা: হাসিনা-কামালসহ ১৫শ জনের বিরুদ্ধে মামলা

রাজনীতি
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১,৫০৬ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত হাসিবুরের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ ও সাভার আশুলিয়ায় গণহত্যার মাস্টারমাইন্ড ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুর রহমান মাদারীপুর জেলার কালকিনি থানার কালাইপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালির ছেলে। সাভার উত্তর জামিয়া ম...
গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব: ড. ইউনূস

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব: ড. ইউনূস

জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করব। প্রতিজ্ঞা করি আমরা যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ঐকমত্য কমিশনের সভাপতি বলেন, যে কারণে ছাত্ররা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সবরকম চেষ্টা করব তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, তারা এ ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকত না। প্রশ্ন ...
জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে: জামায়াত আমির

জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে: জামায়াত আমির

জাতীয়
জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, মজলুমের পক্ষে নয় বরঞ্চ মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারকে সকল গণহত্যাকারী এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের বিচার নিশ্চিত করতে হবে। জনগণ মনে করে, গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির বিষয়টিও অন্তর্বর্তী সরকারকে বিবেচনায় নেওয়া উচিত বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডদের তথ্য ও পরিচয় এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে জাতিসংঘ। এই প্রতিবেদনের মাধ্যমে ‘সত্য’ উদ্ঘাটিত হওয়ায় আমরা বাংলাদেশ জ...
এ মাসেই পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ!

এ মাসেই পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ!

জাতীয়
চলতি মাসের শেষ দিকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। আর সেই দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ ইসলাম। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’ তিনি বলেন, ‘বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি- কিন্তু সেটা চলমান আছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি। সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা-ভাবনা করছি। যদি সরকা...
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু

জাতীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। শনিবার বেলা ৩টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেম সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহা...
আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি

জাতীয়
মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন-নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, হাজার হাজার ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্যসূত্র উল্লেখ করে বলা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ আন্দোলন...
নির্বাচন না দিয়ে সংস্কারের জারি গান শোনাচ্ছে সরকার: গয়েশ্বর

নির্বাচন না দিয়ে সংস্কারের জারি গান শোনাচ্ছে সরকার: গয়েশ্বর

রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে শুধু সকাল-বিকাল সংস্কারের জারি গান শোনাচ্ছে। বুধবার লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা এক দফার আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই ১৬ বছরে আমরা কী পেলাম? কেন এত শহিদ হলেন? কেন এত মানুষ নির্যাতিত হলেন? বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র হয়েছিল; কিন্তু উলটো বিএনপি আরও শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না অথচ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হা...