বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী পরিষদ গঠন
বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার রাজধানীর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাডেমিতে (ফিমা) কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এ এইচ এম শামসুর রহমানকে সভাপতি এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুল ইসলামকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।
সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) ফারমীন মাওলা, এফএএন্ডসিএও (প্রকল্প) সৈয়দ মুস্তাফা মাহবুব আলী, এসএফসি (এয়ার) সোহেল আহমেদ।
এছাড়া যুগ্মসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সিএএফও (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, ডিসিএ (চট্টগ্রাম) এস এম মনজুর আহমেদ, সিএএফও (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. খাদেমুল করিম ইকবাল।
কোষাধ্যক্ষ...









