জুলাই আন্দোলনে জাবিতে ভীতিকর পরিবেশ সৃষ্টিকারীদের বিচার দাবি
জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদ্যুৎ বন্ধ করে ভীতিকর পরিবেশ সৃষ্টিকারীদের বিচারের দাবি জানিয়েছে সার্বভৌমত্ব আন্দোলন নামে একটি সংগঠন।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বিচারের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক ফরিদ হোসেন লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, ‘বিগত সরকারের আমলে বিদ্যুৎ বিভাগের কতিপয় কর্মকর্তা দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ ও অন্যান্য সেবা বন্ধ করে দেশকে অন্ধকারে নিক্ষেপ করেছিল এবং জুলাই গণ-অভ্যুত্থানকে নস্যাতে সর্বাত্মক সহযোগিতা ও গণহত্যা চালিয়েছিল। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকা অন্যতম। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরব হয়ে উঠেছিল, ঠিক তখনই ১৫ জুলাই থেকে...









