‘গেম চেঞ্জার’ সেই দ্বীপ থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার
রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের উপকূলীয় স্নেক আইল্যান্ড থেকে ‘শুভেচ্ছার স্বরূপ’ সব সেনা প্রত্যাহার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া যে ইউক্রেনের বাইরে কৃষি পণ্য রপ্তানি করার জন্য একটি মানবিক করিডোর তৈরিতে জাতিসংঘের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে না, এই পদক্ষেপ সেই বিষয়টিই তুলে ধরেছে।
ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে দেশটির শস্য রপ্তানি ঠেকাতে ইউক্রেনের বন্দর অবরোধ করার অভিযোগ করে আসছে। তাদের দাবি রাশিয়ার এই কর্মকাণ্ডই বিশ্বব্যাপী খাদ্য সংকটে অবদান রাখছে।
ইউক্রেনে আক্রমণের প্রথম দিনেই রাশিয়া স্নেক আইল্যান্ড দখল করেছিল। ওই দ্বীপে অবস্থানরত ইউক্রেনীয় সীমান্তরক্ষীরা রাশিয়ার আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসাও কু...
