Friday, May 29

Tag: পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বাংলাদেশ
পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় মালবাহী পিকআপের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ও আরও ২ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক পিকআপ চালক-হেলপার আটক ও ট্রাকটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জটলা বাঁধে। মুহূর্তেই বাউফলগামী এলপি গ্যাসবাহী পিকআপ জটলায় চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ (১৪) নিহত ও অপর ৪ জন আহত হয়। পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান (৪১), ইউসুফ মাষ্টার (৪০), হীরা (১৮) ও মানিককে (২২) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেড...