রুশদিকে কুপিয়ে মোটেও অনুতপ্ত নই: হাদি মাতার
ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতার (২৪) পুলিশকে বলেছেন, এ ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন।
হাদি মাতারকে শনিবার আদালতে নেওয়া হলে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের।
আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, হামলাকারী হাদি মাতার ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সমর্থক এবং পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা করেছেন।
শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠান মঞ্চে কথা বলছিলেন সালমান রুশদি। এ সময় হঠাৎ মঞ্চে উঠে মাত্র ২০ সেকেন্ডে ১৫টি ছুরিকাঘাত করেন ওই হামলাকারী।
পরে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালমান রুশদিকে। এ ঘটনার পর স্থানীয় পুলিশ হাদি মাতার নামের সন্দেহভাজন ওই যুবককে আটক করে।
পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। স...
