Saturday, May 9

Tag: শনাক্ত দুই হাজারের উপরে

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজারের উপরে

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজারের উপরে

জাতীয়
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৯ হাজার ১৪৯ জনের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৮৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে।এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন শনাক্ত হলেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯০৫টি।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধি...