টুইটারে সবচেয়ে বেশি গালি খান রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালি সেই দিন আর নেই। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ইংল্যান্ড মাতানো দলটা এখন বলতে গেলে ট্রফিখরার সঙ্গেই নিত্য বসবাস করে।
বছরের পর বছর ধরে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স দেখে ইউনাইটেড-ভক্তদের শুধু হতাশাই বাড়ে। যার প্রতিফলন দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। রোনালদোরা প্রায়ই সমর্থকদের রোষানলের শিকার হন। ইউনাইটেডকে যাঁরা সমর্থন করেন না, তাঁরা তো এমনিতেই রোনালদো-ম্যাগুয়ারদের পিণ্ডি চটকান নিয়মিত, অনেক সময় ঘৃণাও ছড়ান।
সেই ঘৃণা ছড়ানোর মাত্রাটা কতটুকু, সেটা বের করেছে অ্যালান টিউরিং ইনস্টিটিউট। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমের প্রথম ভাগে রোনালদো আর ম্যাগুয়ারই টুইটারে সবচেয়ে বেশি গালি খেয়েছেন, বিদ্বেষপূর্ণ টুইটের শিকার হয়েছেন, গবেষণা করে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নির্ধারিত সময়সীমায় রোনালদোকে উদ...
