যে কারণে এশিয়া কাপে নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ
একাধিক খেলোয়াড়ের চোটজর্জরতা ও সাকিবকাণ্ডে একটু দেরি করেই এশিয়া কাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেতৃত্ব হারিয়েছিলেন জিম্বাবুয়ে সফরেই। যদিও মাহমুদউল্লাহকে বিশ্রামে দিয়ে সোহানকে অধিনায়ক করা হয়।
তবে এবার সাকিব আল হাসানের কাছে পাকাপাকি নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ। কারণ প্রথমবারের মতো এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।
তবে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর নেতৃত্ব হারানো নিয়ে কোনো কথা ওঠেনি। তাকে কেন দলভুক্ত করা হলো তা নিয়েই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানালেন, ‘অভিজ্ঞতার বিবেচনায়’ এশিয়া কাপ দলে মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অভিজ্ঞতার ফল সেভাবে দিতে পারেননি এ ‘সাইলেন্ট কিলার’খ্যাত তারকা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে এ...
