লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ
নৌযানে ৩০ শতাংশ বৃদ্ধি করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে পুননির্ধারিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রস্তাবের প্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়ানো হয়।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রস্তাবের প্রেক্ষিতে নৌযানে যাত্রী পরিপহনে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনরায় নির্ধারণ করা হয়। এতে প্রথম এক শ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২.৩০ টাকা থেকে ০.৭০ টাকা বৃদ্ধি করে ৩.০০ টাকা করা হয়। আর প্রথম এক শ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প...
