৭৫ বছর পর ইউটিউব চ্যানেল মেলাল ভারত-পাকিস্তানের দুই ভাইকে
সিকা খান আর সাদিক খান। দুই ভাইয়ের মধ্যে সাদিক ছিলেন বড়। আর সিকা ছোট। ১৯৪৭ সালে দেশভাগের সময় যখন দুজন আলাদা হন, তখন সিকার বয়স মাত্র ছয় মাস, আর সাদিকের ১০ বছর।
দাঙ্গার সময় সাদিক চলে যান পাকিস্তানে। সিকা রয়ে যান ভারতে। বৈরী দুই দেশের বাসিন্দা হয়ে পড়েন দুই ভাই। বহুদিন ধরে একে অন্যের খোঁজ করার ৭৫ বছর পর দেখা হলো দুই ভাইয়ের। পাকিস্তানের ইউটিউবার নাসির ধীলনের সহায়তায় ও বেশ কিছু ফোনের মাধ্যমে সিকা সাদিকের দেখা পান। চোখের জলে ভাসে দুই ভাই।
ব্রিটিশ শাসনের শেষভাগের ওই সময়ে সিকার মতো অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাম্প্রদায়িক হত্যার শিকার হয় সিকার বাবা ও বোন। তবে ১০ বছরের সাদিক সে সময় পাকিস্তানে পালিয়ে যেতে পেরেছিল।
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের পশ্চিমের শহর ভাতিণ্ডায় ইটের তৈরি একটি বাড়িতে বসে সেসব কথা মনে করছিলেন সিকা। তিনি ...
