Saturday, May 23

Tag: অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

খেলা
ঢাকা লিগে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালে। সেবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মিরপুর শেরেবাংলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। সেই সেঞ্চুরির পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া সাব্বিরকে। ঢাকা লিগের চলতি আসরে সোমবারের আগে ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরিতো দূরে থাক, একটি ফিফটির ইনিংসও খেলতে পারেননি সাব্বির। তবে লিগের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন সাব্বির। সোমবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১১ বলে ৮টি চার ও সমান ছক্কার সাহায্যে ১২৫ রানের ইনিংস খেলেন সাব্বির। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি এটি। এই সংস্করণ...