এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে। খবর ওয়াশিংটন পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়ায় ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি। সর্বশেষ বন্ধ করা হয় ডেনমার্কে।
এমতাবস্থায় ডেনিশ এনার্জি কোম্পানি ওর্স্টেড বলেছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও এখনো তারা গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবেন। কোম্পানিটির সিইও বলেছেন, আমরা রুবলে অর্থ পরিশোধের ব্যাপারে রাশিয়ার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এ পরিস্থিতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হ...
