কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন
পূর্বশত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাতে কাজ শেষ করে কিশোর হৃদয় (১৩) সাইকেলে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনের বাড়ির সামনে যাওয়ামাত্রই সাইকেল থামিয়ে কবুতর চুরির অপবাদ দেওয়া হয়।
এতে কিশোর হৃদয় প্রতিবাদ করা মাত্রই জামাল উদ্দিন হুকুম দিয়ে বলে- ‘হাত-পা বেঁধে ফেল’। পরে অজ্ঞাত কয়েকজনসহ তাদের বসত ঘরের সামনে একটি বাঁশের খুঁটির সাথে হাত-পা বেঁধে মারত্মকভাবে শারীরিক নির্যাতন করে। স্থানীয়দের সহযোগিতায় হৃদয়কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, হৃদয়কে কবুতরসহ হাতেনাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করে।
এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা ...
