পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে, ছোট হচ্ছে রাত-দিন
সম্প্রতি পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়েছে। এর ফলে রাত-দিন দুটোই ছোট হয়ে আসছে। সম্প্রতি নিজ কক্ষপথে ঘূর্ণনে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে পৃথিবী। মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এ পরিবর্তনের প্রভাব ‘ধ্বংসাত্মক’ হতে পারে। খবর এনডিটিভি ও ইন্ডিপেন্ডেন্টের।
সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ২৯ জুলাই পৃথিবীর ২৪ ঘণ্টার থেকে ১ দশমিক ৫৯ মিলিসেকেন্ড কম সময়ে একবার নিজ কক্ষপথ প্রদক্ষিণ করেছে। এর ফলে সবচেয়ে ছোট দিন পেয়েছে পৃথিবী।
এর আগে ১৯৬০ সালের পর ২০২০ সালে পৃথিবী সবচেয়ে ছোট মাস পেয়েছিল। ওই বছরের ১৯ জুলাই সবচেয়ে কম সময়ে পৃথিবী তার কক্ষপথ প্রদক্ষিণ করে। ওই সময় ১ দশমিক ৪৭ মিলিসেকেন্ড কম সময়ে প্রদক্ষিণ করেছিল পৃথিবী। পরের বছর (২০২১) পৃথিবীর ঘূর্ণয়নের মাত্রা বাড়তে থাকে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের (আইই) অনুসারে, ৫০ বছরের মধ্যে একটি ছোট দিনের অধ্যায় এখনই...
