Wednesday, May 27

প্রিন্ট করুন printer রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুদ মিরপুরের একটি কলেজের বিবিএর ছাত্র। আজ সকাল ৯টার দিকে শাহআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর শাহআলী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করে থানা আনা হয়েছে। পালিয়ে যাওয়া বাসচালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Leave a Reply