Friday, April 17

Author: News Desk

অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামের নির্দেশনা

অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামের নির্দেশনা

ইসলাম
মানবজীবনে বিভিন্ন সংকট দেখা দিতে পারে। এই সংকট হতে পারে খাদ্যের, হতে পারে অর্থের অথবা অন্য কিছুর। সংকটের পরিধি ব্যক্তিজীবন ছাড়িয়ে সমাজ বা রাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে। কখনো নিজেদের অপরাধ আবার কখনো মহান আল্লাহর পরীক্ষার কারণে সংকট আসতে পারে।   সংকট নিরসনে ইসলামের টেকসই সমাধান রয়েছে।   ঈমান ও তাকওয়া : জীবনে সত্যিকার সুখশান্তি ও পরিতৃপ্তি দানের মালিক আল্লাহ। তিনিই বান্দার সব সংকট দূর করেন। তাঁর প্রতি ঈমান এবং তাকওয়া অর্থাৎ তাঁকে ভয় করে চলার নীতি অবলম্বন করলে সেই জনপদকে তিনি সুখশান্তিতে ভরে দেবেন। আল্লাহ বলেন, ‘যদি সেই সময় জনপদের মানুষগুলো ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের ওপর আসমান ও জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে, অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের পাকড়াও করেছি। ’ (সুরা : আরাফ, আয়াত: ৯৬) আয়াতে মহান...
ভিটামিন ডি-এর অভাবে হতে পারে যেসব সমস্যা

ভিটামিন ডি-এর অভাবে হতে পারে যেসব সমস্যা

স্বাস্থ্য
  আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রায়ই ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করেন। অনেকেরই পেশি দুর্বলতার কারণে সিঁড়ি ভাঙ্গা, ওঠা-বসার মত কাজ করতে অসুবিধা হয়। এসব সমস্যার মূলে রয়েছে ভিটামিন ডি-এর স্বল্পতা। `ভিটামিন ডি' এক প্রকারের চর্বি  জাতীয় তরল ভিটামিন। যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজগুলো শোষণ করতে ভিটামিন ডি আমাদের শরীরকে সাহায্য করে।   সাধারণত সূর্যের আলোর সংস্পর্শে এলে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। শরীরে এ ভিটামিনের ঘাটতি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। অনেকেই এমন জায়গায় বসবাস করে যেখানে সূর্যের আলোর স্বল্পতা রয়েছে। এছাড়াও অনেকেই তাদের কাজের এবং জীবনযাত্রার প্রকৃতির কারণে সূর্যের আলোতে বাইরে থাকার খুব বেশি সুযোগ পান না। আবার অনেকের ক্ষেত্রে নিছক অসচেতনতার কারণেই ভিটামিন ডি-এর অভাব দেখা দেয়। ...
ফেরেশতাদের গালি দেওয়া কুফরি

ফেরেশতাদের গালি দেওয়া কুফরি

ইসলাম
  আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো কেউ ফেরেশতাদের অস্তিত্ব অস্বীকার করলে, তাদের প্রতি শত্রুতা পোষণ করলে, তাদের গালি দিলে অথবা তাদের প্রতি বিদ্রুপ পোষণ করলে তার ঈমান থাকবে না। সে কাফের বা অবিশ্বাসী বলে বিবেচিত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসুলদের এবং জিবরাঈল ও মিকাইলের শত্রু, সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। ’ (সুরা : বাকারা, আয়াত ৯৮) ইমাম তাবারি (রহ.) বলেন, ‘নিশ্চয়ই যে জিবরাঈলের সঙ্গে শত্রুতায় লিপ্ত হলো সে জিবরাঈলের সঙ্গে মিকাইল, সকল ফেরেশতা ও আল্লাহর রাসুলদের সঙ্গে শত্রুতায় লিপ্ত হলো।   কেননা আল্লাহ তাঁদের সবাইকে আল্লাহর ওলি ও অনুগত বলে ঘোষণা করেছেন। আর যে আল্লাহর ওলির সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়, সে আল্লাহর সঙ্গে শত্রুতায় লিপ্ত হয় এবং তাঁকে যুদ্ধের আহবান জানায়। ’ (তাফসিরে তাবারি : ২/৩০১)   ...
ঢাকায় বাসভাড়া বাড়ল কিমিতে ৩৫ পয়সা, দূরপাল্লায় ৪০

ঢাকায় বাসভাড়া বাড়ল কিমিতে ৩৫ পয়সা, দূরপাল্লায় ৪০

জাতীয়
  মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে দূরপাল্লায় বাসভাড়া বাড়িয়েছে ৪০ পয়সা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে সিদ্ধান্ত।   মহানগরে বর্তমানে যেখানে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা ভাড়া নেওয়া হয় সেখানে ভাড়া নেওয়া হবে ২ টাকা ৫০ পয়সা। দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। আজ শনিবার বনানীতে বিআরটিএর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। উপস্থিত আছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং প...
প্যান্টের বিশ্ববাজারে বাংলাদেশের দাপট

প্যান্টের বিশ্ববাজারে বাংলাদেশের দাপট

অর্থনীতি
  ২০২২ সালে বিশ্বে ট্রাউজার বা প্যান্টের বাজার ১১০.২ বিলিয়ন ডলারের। আর এই চাহিদার ১৩.১৬ শতাংশ মিটিয়েছে বাংলাদেশ। ডলারের হিসাবে প্যান্টের বাজারের সাড়ে ১৪ বিলিয়ন ডলারের হিস্যা বাংলাদেশের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ৩৮ হাজার কোটি টাকা (ডলার ৯৫ টাকা দরে)।   এ হিসাব বাজার ও ভোক্তাদের ডাটা পরিসংখ্যান নিয়ে কাজ করা জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘স্ট্যাটিস্টা’র।   বিশ্ববাজারে নিজেদের অবস্থান পোক্ত করার পথে আমেরিকার মতো ইউরোপেও প্যান্ট রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এর মধ্যে যেমন বাল্ক আইটেমের সস্তা দরের প্যান্ট আছে, তেমনি নিজস্ব ডিজাইনের ফ্যাশনেবল প্রিমিয়াম কোয়ালিটির জিন্সও গিয়েছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডশপগুলোতে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বিজিএমইএ থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে ৫২ বিলিয়ন ডলা...
আল্লাহর কাছে যিনি সর্বাধিক মর্যাদাবান

আল্লাহর কাছে যিনি সর্বাধিক মর্যাদাবান

ইসলাম
  আল্লাহ তাআলা মানুষের স্বভাব ও রুচির মধ্যে সম্মান ও মর্যাদার তীব্র বাসনা দিয়েছেন। মানুষ আকাঙ্ক্ষা করে যে সে মর্যাদার সর্বোচ্চ শিখরে থাকবে। এ মর্যাদা অর্জন করার জন্য সে সব ধরনের কাজ করে বেড়ায়। এই লোভের কারণে পরস্পর ঝগড়া-বিবাদ, খুনাখুনি, হানাহানি ও রক্তপাত হয়।   কেউ মনে করে সম্মান আর মর্যাদা পয়সা-কড়ির মধ্যে, আবার কেউ মনে করে সম্মান আর মর্যাদা পদ-পদবির মধ্যে, তাই এগুলোর মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য উগ্র বাসনা লালন করতে থাকে। অথচ আল্লাহ তাআলা এসবের মাঝে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা রাখেননি। সম্পদ তো আল্লাহ তাআলা নির্ধারিত রূপে বণ্টন করে দিয়েছেন। শত চেষ্টা করেও কেউ নির্ধারিত পরিমাণের চেয়ে একটুও বেশি লাভ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তবে কি তারাই তোমার রবের রহমত বণ্টন করবে? পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমিই বণ্টন করেছি এবং আমিই তাদের একজনকে অন্যদের ওপর মর্যাদায় উন্নত ...
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাদেশ
  ঢাকাসহ ছয় বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী তিন দিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ শনিবার (৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।   আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃ...
শিশুর যেসব খাবারে অ্যালার্জি, প্রতিকারে যা করণীয়

শিশুর যেসব খাবারে অ্যালার্জি, প্রতিকারে যা করণীয়

স্বাস্থ্য
  অ্যালার্জির আভিধানিক অর্থ হলো স্পর্শকাতরতা, অতি প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াপ্রবণতা, বিতৃষ্ণা, বিরাগ ইত্যাদি। তবে ক্ষেত্রে বিশেষ বিশেষ খাদ্য, পতঙ্গদংশন, ফুলের পরাগরেণু ইত্যাদির প্রতি কারো কারো শারীরিক অতি স্পর্শকাতরতা বা অতি সংবেদনশীলতাকে অ্যালার্জি বলে। শরীরে অবস্থিত অ্যান্টিবডি-অ্যান্টিজেনের অতি সংবেদনশীলতা বা রি-অ্যাকশনের কারণে অ্যালার্জির সৃষ্টি হয়। শিশুদের নানা রকম অ্যালার্জি হতে পারে। এসবের মধ্যে অন্যতম হচ্ছে ফুড অ্যালার্জি বা খাবারে অ্যালার্জি।     অ্যালার্জিপ্রবণ খাবার ►   দুধ ►   ডিম ►   মাছ (চিংড়ি, ইলিশ, সামুদ্রিক) ►   মাংস (গরু, হাঁস) ►   সবজি (বেগুন, কচু, গাজর, আপেল) ►   বাদামজাতীয় খাবার (চিনাবাদাম, মটরশুঁটি) ►   শামুকজাতীয় খাবার।   তবে ডিমের অ্যালার্জি শিশুদের ০-১ বছরে শুরু হয়। তারপর ৭৫ শতাংশ অ্যালার্জি সাত বছ...
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

অর্থনীতি
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা থেকে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন লিটারে ৮৯ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৮৬ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে গতকাল রাত ১০টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রাতেই তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল ৮০ টাকা লিটার। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা। দাম বাড়ার কারণ ব্যাখ্যায় গতকাল জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর...
নফল ইবাদতের চেয়ে মা-বাবার খেদমত উত্তম

নফল ইবাদতের চেয়ে মা-বাবার খেদমত উত্তম

ইসলাম
  জুরায়জ নামে বনি ইসরাঈলের একজন আবেদ ছিলেন। সারাক্ষণ তাঁর ইবাদতখানায় ইবাদতে নিমগ্ন থাকতেন। (একবার) তাঁর মাতা তাঁর কাছে এলেন। এরপর তাঁর দিকে মাথা উঁচু করে তাঁকে ডাকছিলেন। বলেন, হে জুরায়জ! আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। এ কথা এমন অবস্থায় বলছিলেন, যখন জুরায়জ সালাতে নিমগ্ন ছিলেন। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ! (একদিকে) আমার মা আর (অন্যদিকে) আমার সালাত (আমি কী করি?)   অবশেষে তিনি তাঁর সালাতকে অগ্রাধিকার দিলেন এবং তাঁর মা ফিরে গেলেন। পরে তিনি দ্বিতীয়বার এলেন এবং বলেন, হে জুরায়জ! আমি তোমার মা, তুমি আমার সঙ্গে কথা বলো। তিনি বলেন, ইয়া আল্লাহ! আমার মা, আমার সালাত। তখন তিনি তাঁর সালাতে ব্যস্ত রইলেন। তখন তাঁর মা বললেন, হে আল্লাহ! এ জুরায়জ আমারই ছেলে। আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। সে আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করল। হে আল্লাহ! তার মৃত্যু দিয়ো না, যে পর্যন...