চুয়াডাঙ্গায় নিখোঁজের এক মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের এক যুবক বাড়ী থেকে নিখোঁজের এক মাস তিনদিন পর গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বাগানের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যুবকের নাম জিয়ারুল ইসলাম জিয়া(৩৮)। পুলিশ কঙ্কাল উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
নিহত যুবকের পারিবারিক সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক আজিজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ছোট শিশু পুত্রকে মারপিট করার ঘটনায় স্ত্রীর সাথে গন্ডগোল করে বাড়ী থেকে বের হয়ে যান। পরবর্তীতে বাড়ীতে জিয়া ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও তার হদিস পান না।
এক পর্যায়ে গতকাল সকালে হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাগানের ভিতরে জিয়ার লাশের কঙ্কাল ও তার গায়ের জামা এবং লুঙ্গী দ...





