Saturday, May 30

Author: News Desk

শিরোপা জয়ের স্বপ্ন ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা-স্পেন থেকেও শুভকামনা

শিরোপা জয়ের স্বপ্ন ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা-স্পেন থেকেও শুভকামনা

খেলা
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মাঠে নামছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স ও দারুণ ছন্দে থাকা ক্রোয়েশিয়া। পুরো টুর্নমেন্টেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে ফ্রান্স। অন্যদিকে, বিশ্বকাপের চলতি আসরে একর পর এক চমক দেখিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এখন ক্রোয়েট ফুটবলাররা স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। আর তাদের এই স্বপ্ন পূরণে শুভকামনা যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে, এমনকি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া আর্জেন্টিনা-স্পেন থেকেও শুভকামনা পাচ্ছেন তারা। ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার ইভান রাকিটিচ স্প্যানিশ লিগের ক্লাব বার্সেলোনায় খেলেন। সেখানে লিওনেল মেসি, জেরার্ড পিকে, জর্ডি আলবার মতো তার অনেক স্প্যানিশ ও আর্জেন্টাইন বন্ধু রয়েছে তার। নিজেরা বেশি দূর এগোতে না পারলেও রাকিটিচদের এই অগ্রযাত্রায় তাদের শুভকামনাই জানালেন বার্সার সতীর্থরা। এ ব্যাপারে রাকিটিচ বলেন, আমি নিশ্চিত ফাইনালের জন্...
মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছে এরশাদ

মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছে এরশাদ

রাজনীতি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। গতকাল শনিবার রাত ৮টায় তাকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক এম. এ. রাজ্জাক খান বিষয়টি জানিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার, মো. আমির হোসেন ভূঁইয়া প্রমুখ। হুসেইন মুহম্মদ এরশাদকে বিমান বন্দরে স্বাগত জানান, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এস,এম আবদুল মান্নান, নাসরি জাহান রত্মা এমপি, আজম খান, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকেই। ...
নিজ বাড়িতে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম

নিজ বাড়িতে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম

বাংলাদেশ
মাদারীপুরের কালকিনির পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে নিজ ঘরে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে তার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও মেয়রের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়র ও তার পরিবারের লোকজন। হঠাৎ মধ্যরাতে দেয়াল বেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর ঘরের জানালা ভেঙে মেয়রকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে মেয়র এনায়েতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় মেয়রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মধ্যরাতে মেয়রের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। কয়েকটি সেলাই লেগেছে। হামলা...
ফ্রিজে যে খাবারগুলো একসঙ্গে রাখবেন না

ফ্রিজে যে খাবারগুলো একসঙ্গে রাখবেন না

লাইফস্টাইল
প্রায় দেখা যায় বাজার থেকে ফলমূল আর শাকসবজি এনে একসঙ্গে ফ্রিজে রাখেন অনেকেই। একদিন যেতে না যেতেই সেই শাকসবজি আর ফলমূলের তরতাজা ভাবটা নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে কিছু কিছু শাকসবজি ও ফলমূল একসঙ্গে রাখা যায় না। চলুন রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নেই ফ্রিজে কোন খাবার একসঙ্গে রাখতে নেই এবং শাকসবজি আর ফলমূল তরতাজা রাখার নিয়ম। শসা রাখতে হবে আলাদা টমেটো, কলা, এবং তরমুজের ইথিলিন গ্যাস তৈরি করে। এই গ্যাসটি ফলমূল ও শাকসবজি পাকাতে সাহায্য করে। শসার শরীরে এই ইথিলিন গ্যাস লাগলে শসা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজে শসাকে আলাদা রাখুন। পুদিনা ও ধনেপাতার আলাদা যত্ন পুদিনা ও ধনেপাতা জাতীয় ভেষজ পাতাকে ফুলের মতো যত্ন নিন। এই পাতাগুলো যাতে শুকনো থাকে সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর এগুলোকে কোনো বয়ামে পানি ঢেলে ভেতরে চুবিয়ে রাখুন। দুই সপ্তাহের মতো টিকবে। তবে পানিটা একটু ময়লা হয়ে এলে আবার নতুন পানি ঢ...
বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- দেখতে বললেন গভর্নর

বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- দেখতে বললেন গভর্নর

বাংলাদেশ
দেশে পণ্য অামদানির নামে বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- সে বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে খতিয়ে দেখতে এবং সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের উদ্দেশে তিনি বলেন, গত অর্থবছরে রপ্তানির তুলনায় আমদানি বেড়েছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।আমাদের খেয়াল রাখতে হবে এর মাধ্যমে যেন বিদেশে টাকা পাচার না হয়। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিবোধ বিষয়ক কনফারেন্সে গভর্নর এসব কথা বলেন। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে এ কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ফাইন্সান্সিয়ার ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ)। মোবাইল ব্যাংকিংয়ে অপব্যবহার যেন না হয় সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন গভর্নর। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিত দিয়ে ফজলে কবির বলেন, সুশাসন নিশ্চিতকরণে লক্ষ্যে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।সঠ...
মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

আন্তর্জাতিক
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় অস্থিতিশীল কাচিন প্রদেশে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, হপাকান্ত পান্না খনি এলাকায় শনিবার ওই ভূমিধসে আরও ৪৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি, আইউইটনেস নিউজের। হপাকান্ত শহরের প্রশাসক কিয়া সয়ার অং বলেছেন, শ্রমিকরা পান্না খনিতে মূল্যবান খনিজ আহরণের সময় ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, লোন খিন এলাকায় ওই খনি থেকে ১৫টি মৃতদেহ ও ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অং বলেন, আমরা বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছি। তবে রোববার আবারও উদ্ধার অভিযান শুরু হবে। কেউ নিখোঁজ থাকলে তাদের খোঁজ দিতে স্থানীয়দের প্রতিও আহ্বান জানান অং। তিনি বলেন, দুর্ঘটনার শিকার খনিশ্রমিকরা কোনও কোম্পানির হয়ে কাজ ...
২০ দলীয় জোটে কোনও বিভেদ নেই: ফখরুল

২০ দলীয় জোটে কোনও বিভেদ নেই: ফখরুল

রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-২০ দলীয় জোটের মাঝে কোনও বিভেদ নেই। সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, তা নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন- দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলামী ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমাদের ঐক্য অটুট আছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন-আমরা বিএনপিসহ জোটের নেতারা, জামায়াত ইসলামীকে অনুরোধ করেছি গণতন্ত্র, ঐক্য ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নেয়ার জন্যে। আমরা আশা করবো জোটের প্...
এখনও উদ্ধার হয়নি মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী

এখনও উদ্ধার হয়নি মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরীদলের সঙ্গে নৌবাহিনীর ১০ সদস্যও কাজ করেছেন। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ঢাকার মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও লক্ষ্মীবাজার এলাকার সানজিদা বিনতে তানভির প্রাপ্তি (২১)। এরা দুজনেই নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারাম এলাকায় ঘুরতে আসেন। শিক্ষার্থীরা চরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর চরের উত্তর-পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে মোবাইল ফোনে সেলফ...

আরটিভির সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

বাংলাদেশ
নরসিংদী প্রেসক্লাবের সদ্য-সাবেক সভাপতি আরটিভি এবং আরটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ারসহ তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শিবপুর উপজেলার আমতলায় এই হামলার ঘটনা ঘটে। এসময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়। জানা গেছে, নরসিংদীর শিবপুরের নিজ শ্বশুরবাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে নরসিংদীর শহরের ভেলানগরে নিজের বাসায় ফিরছিলেন মোর্শেদ শাহরিয়ার। শিবপুরের আমতলায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল আরোহী তিনজন অস্ত্র হাতে নিয়ে তার গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই তারা গাড়ির ওপর হামলা চালায়। গাড়ির ড্রাইভার রমজান মিয়াকে মারধর করে। মোর্শেদ শাহরিয়ারকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। গাড়ির ভেতরের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোর্শেদ শাহরিয়ার বলেন, আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমাকে সন্ত্রাসীরা অনেক চেষ...
মাই অস্ট্রেলিয়া ডেইজ: ইয়ামিন হক ববি

মাই অস্ট্রেলিয়া ডেইজ: ইয়ামিন হক ববি

বিনোদন
লাইট, ক্যামেরা, অ্যাকশনে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। আমার প্রযোজিত প্রথম সিনেমা নিয়েও কিছুটা চিন্তায় ছিলাম। দেশের প্রথম সুপার হিরোইন গল্পের ‘বিজলী’ দর্শকরা কীভাবে নেন মনে নানা ভাবনা ভর করে। তবে দর্শকের প্রতি আস্থা ছিল তারা আমাকে নিরাশ করবেন না। অবশেষে বিগ বাজেটের সিনেমাটি সবাই পছন্দ করেছেন। এবার কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম। গেল মাসের শুরুর দিকে ‘বিজলী’র অস্ট্রেলিয়ায় ‘শো’-এর জন্য আমন্ত্রণ পেলাম। সেখানে আমার বোন, দুলাভাই ও দুই ভাগ্নে থাকে। ভাগ্নেদের সব সময়ই মিস করি। এক মুহূর্ত ওদের ছেড়ে থাকতে ইচ্ছে করে না। ওরা দুজন খালামনি বলতে পাগল। সব মিলে ঠিক করলাম অস্ট্রেলিয়া দিয়েই শুরু হোক বিজলী’র বিশ্বভ্রমণের সূচনা। আমাদের সিনেমার প্রদর্শন ৮ জুলাই হলেও মাসের শেষ দিকেই পাড়ি জমাই। এরপর শুরু হলো ঘুরাঘুরি। সিডনি সুন্দর শহর। বেশ গোছানো ও পরিচ্ছন্ন। সবুজে ঘেরা একটা শহর। সবুজ আমার ভীষণ প্রিয়। মন চায় প্রকৃতির মাঝ...