Saturday, May 30

Author: News Desk

মিয়ানমারে সংঘর্ষে সেনাসদস্যসহ নিহত ১৩

মিয়ানমারে সংঘর্ষে সেনাসদস্যসহ নিহত ১৩

আন্তর্জাতিক
চলতি সপ্তাহে মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহীগোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট (আরসিএসএস) ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। খবর দ্য ইরাবতি। নিহত অপরজন হলেন বিদ্রোহী-গোষ্ঠী রিস্টোরেশন কাউন্সিল অব শান স্টেটের (আরসিএসএস) একজন সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শান রাজ্যের মং কুং এলাকায় গত চারদিনের লড়াইয়ে শত শত মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছেন। ড্রোন ও আর্টিলারি ঢালসহ মিয়ানমার সেনাবাহিনীর বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেয়ার দাবি করেছে আরসিএসএস। আরসিএসএসের মুখপাত্র লে. কর্নেল সাই ওও সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে হতাহতের ব্যাপারে তিনি বলেন, আমাদের স্থলবাহিনীর দেয়া তথ্যের সঙ্গে ‘তাই ফ্রিডমের’ তথ্যের তেমন কোনও পার্থক্য নেই। তবে সংঘর্ষে তার দলের এক সৈন্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন অং...
বুলবুল দিচ্ছেন প্রতিশ্রুতি, বিএনপির সমালোচনায় লিটন

বুলবুল দিচ্ছেন প্রতিশ্রুতি, বিএনপির সমালোচনায় লিটন

রাজনীতি
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল। মঙ্গলবার সকাল থেকেই মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। দুই প্রার্থী ও তাদের নেতাকর্মীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে মহানগরী। কর্মী ও সমর্থকরা নিজ নিজ প্রার্থীর প্রতীক নিয়ে মিছিলও করেন। এসময় তাদেরকে প্রার্থীদের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়। ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষের মোসাদ্দেক হোসেন বুলবুল সকাল আটটা থেকে প্রচারণা শুরু করেন মহানগরীর ২৮নং ওয়ার্ডের বাদুরতলা মোড় থেকে। তিনি এই ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ বাসিন্দাদের কাছে ভোট চান। দেন নানা প্রতিশ্রুতি। সময় বুলবুল সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নেই। আমাদের জনগণ হলো আস্থার জায়গা। ধানের শিষ হলো মানুষে...
সিরিজ সমতার ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

সিরিজ সমতার ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

খেলা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। সেখান থেকে ইংলিশদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ আজকে দ্বিতীয় ম্যাচেই। ট্রেন্টব্রিজে প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পায় ভারত। প্রথমে ব্যাট করে ১০ উইকেটে ২৬৮ রান করে ইংল্যান্ড। জবাবে মাত্র ৪০.১ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয়রা। আজ শনিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে পার করে দুই ওপেনার জেসন রয় আর জনি বেরিষ্ট্রো। রয় করেন ৪২ বলে ৪০ রান। ব্রেষ্ট্রো করেন ৩১ বলে ৩৮ রান। উইকেটে আছেন জো রুট ও ইয়ন মরগান। এখন পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ১২১ রান। দুই ওপেনারকে আউট করেন কুলদিপ যাদব। ইংল্যান্ড দল: জেসন রয়, জনি বেরিষ্ট্রো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ডেভিড উইলি, আদি...
ভোমরা স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

ভোমরা স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

বাংলাদেশ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর পরাজিতরা দায়িত্ব হস্তান্তর না করার জেরে আজ শনিবার সকালে বিজয়ীরা জোরপূর্বক দখলে নিয়েছে। এসময় সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ৫ জন আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ শরিফুল আলম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুড়ান কমিটির আনারুল ইসলাম ও নতুন কমিটির সভাপতি এরশাদ আলী, সেক্রেটারি ইমাম হোসেন সহযোগী আব্দুর রহিম ও আজিজুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নতুন কমিটির নিয়ন্ত্রণে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। বন্দরের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।...
কোটা নিয়ে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে: কাদের

কোটা নিয়ে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে: কাদের

রাজনীতি
কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে ফর্মালি একটা কমিটি গঠন করা হয়েছে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সেতু কর্তৃপক্ষের কার্যালয় সেতু ভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের। ওবায়দুল কাদের বলেন, এই কমিটি খোঁজ খবর নিচ্ছে, অন্যান্য দেশেরও তথ্য উপাত্ত সংগ্রহ করছে। আমার মনে হয় বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি শুধু কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাঁদেরকে অনুরোধ করবো ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করবো। বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে আওয়ামী লীগ আগ বাড়ি...
শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ

বাংলাদেশ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে একজন যাত্রীর কাছ হতে আমদানি নিয়ন্ত্রিত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার রাতে এই ওষুধ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম আজ শনিবার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। “যাত্রী ২ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো জব্দ করা হয়। এসব ওষুধ হৃদরোগ, হাইপারটেনশন, লিভার রোগ, মূত্ররোগ চিকিৎসায় ব্যবহৃত হয়।” তিনি বলেন, ওই যাত্রীর নাম যাত্রীর নাম আব্দুল মান্নান। তিনি থাইল্যান্ড থেকে BG-0...
অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে ভাইরাল

অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে ভাইরাল

বিনোদন
নেটফ্লিক্সের আলোচিত টিভি সিরিজ ‘স্যাকরেড গেমস’। এতে সাইফ আলী খান ও নওয়াজউদ্দীন সিদ্দিকীর চোর-পুলিশ খেলা ভালই উপভোগ করছে দর্শকেরা। বিশেষ করে ‘গনেশ গাইতোন্ডে’ চরিত্রে নওয়াজ তুমুল সারা ফেলেছেন। এতে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, এলান নাওরাজি, অনুপ্রিয়া গোয়েনকা, রাজশ্রী দেশপান্ডে, দানিশ পান্ডোরসহ অনেকেই। এখানে সুভদ্রা চরিত্রে দেখা গেছে রাজশ্রী দেশপান্ডেকে। 'স্যাকরেড গেমস'-এ বেশ বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। জি নিউজের খবর, সম্প্রতি অভিনেত্রী জানতে পেরেছেন 'স্যাকরেড গেমস'-এ তার অভিনীত ওই বোল্ড দৃশ্যের ভিডিওটি পর্ন সাইটে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাঁকে পর্নস্টার বলেই চিহ্নিত করছেন। সম্প্রতি, স্পট বয়কে দেওয়া সাক্ষাৎকার বোল্ড দৃশ্য অভিনয় প্রসঙ্গে রাজশ্রী বলেছেন, তিনি এধরনের দৃশ্যে অভিনয়ে স্বচ্ছন্দ বোধ করেন। পাশাপাশি তিনি বলেন, ''...
রিয়ালে যাচ্ছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক!

রিয়ালে যাচ্ছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক!

খেলা
রাশিয়া বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে চলেছে ক্রোয়েশিয়া। দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বের নজর কেড়েছে দেশটির গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। তার অবদানে টানা দুই ম্যাচের পেনাল্টি পার হয়ে সেমিফাইনালে আসে ক্রোয়েশিয়া। সেমিফাইনালেও তার দারুণ পারফরম্যান্সেই ইংল্যান্ডের অনেকগুলো আক্রমণ ব্যর্থ হয়েছে ক্রোয়েশিয়ার গোলপোস্টের সামনে। ইংলিশদের ২-১ গোলে হারিয়ে ক্রোয়েশিয়া উঠে গেছে স্বপ্নের ফাইনালে। আর এতে লুকা মদ্রিচ-রাকিতিচের সঙ্গে প্রশংসায় ভাসছেন সুবাসিচও। তারই জের ধরে দলবদলের বাজারে উঠে আসছে ৩৪ বছর বয়সী ক্রোয়েট গোলরক্ষকের নামও। রিয়াল মাদ্রিদের অতিরিক্ত গোলরক্ষক কিকো ক্যাসিয়ার চলতি মৌসুমে রিয়াল ছেড়ে যেতে পারেন। আর তার জায়গায় রিয়ালের স্কোয়াডে যক্তি হতে পারেন সুবাসিচ। এরই মধ্যে সুবাসিচের এজেন্ট মাদ্রিদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। রিয়ালও কথা এগিয়ে নিচ্ছে; কিকো ক্যাসিয়া ক্লা...
ফরমাল পোশাক বাদ, ক্রোয়েট মন্ত্রীদের গায়ে বিশ্বকাপের জার্সি

ফরমাল পোশাক বাদ, ক্রোয়েট মন্ত্রীদের গায়ে বিশ্বকাপের জার্সি

খেলা
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এতে আনন্দের বন্যা বইয়ে যাচ্ছে ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে। বাদ যায়নি দেশটির মন্ত্রিপরিষদও। ইংল্যান্ডকে হারানোর পরদিন দেশটির রাজধানী জাগরেবে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সবাই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে হাজির হন। স্বাভাবিক ফরমাল পোশাক বাদ দিয়ে জাতীয় দলের লাল-সাদা জার্সি পরার রহস্য সম্পর্কে জানতে চাইলে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী জেদ্রাবকো ম্যারিক সাংবাদিকদের বলেন, পুরো বিশ্ব ক্রোয়েশিয়াকে নিয়ে কথা বলছে, আমাদের দেশ ও আমাদের খেলোয়াড়দের নিয়ে। এটা অবিশ্বাস্য। প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ দারুণ ফুটবলপাগল। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা গেছে। মদ্রিচদের সমর্থন দিতে আগামীকাল ফাইনাল ম্যাচেও উপস্থিত থাকার কথা তার।...
জানুয়ারিতে মুক্তি পাবে জয়ার ‘কণ্ঠ’

জানুয়ারিতে মুক্তি পাবে জয়ার ‘কণ্ঠ’

বিনোদন
সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ১৮ জানুয়ারি মুক্তি পাবে কলকাতার নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায় পরিচালিত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’। ক্যানসার ও এর বিরুদ্ধে লড়াই— সাধারণ মানুষকে এই দুই বিষয়ে ধারণা দিতে শিবপ্রসাদ-নন্দিতা পর্দায় তুলে ধরছেন বিভূতির জীবন। আর বিভূতির চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ। জয়া আছেন তার থেরাপিস্টের ভূমিকায়। বিভূতির স্ত্রীর চরিত্রে আছেন পাওলি দাম। ‘কণ্ঠ’ ছাড়া কলকাতায় জয়া অভিনীত মুক্তির তালিকায় ‘এক যে ছিল’, ‘ঝরা পালক’ ও ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিগুলো রয়েছে।...