Saturday, May 30

Author: News Desk

আমার বিরুদ্ধে অভিযোগ বিএনপির কেন্দ্র থেকে শেখানো : লিটন

আমার বিরুদ্ধে অভিযোগ বিএনপির কেন্দ্র থেকে শেখানো : লিটন

রাজনীতি
প্রতিদিন জনগণের সমর্থন বাড়ছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা বেশ সাড়াও পাচ্ছি। তাই বিএনপি মেয়র প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যা তিনি নির্বাচনের দিনও অব্যাহত রাখবে। যা হয়তো তাদের পার্টি অফিস থেকে তাকে এভাবে শিখিয়ে দেয়া হয়। বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচ এম খায়রুজ্জামান লিটন। রোববার সকালে নগরীর কাশিয়া ডাঙ্গা থেকে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। লিটন বলেন, আমি নির্বাচিত হলে নগরীতে শিল্পায়নের মাধ্যমে এক লাখ ছেলে-মেয়ের চাকরি ব্যবস্থা করব। গত পাঁচ বছরে পিছিয়ে যাওয়া রাজশাহীতে ব্যাপক উন্নয়ন করা হবে। আমি যা করতে পারি, সেটাই বলি। এর আগে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নৌকার পক্ষে ভোট চান। এদিকে সকালে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল কোর্ট স্টেশন এলাকায় থেকে গণসংযোগ শুরু করে, মহিষ বাথান, ভেড়ীপাড়া, ভাটা পাড়া, এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে ব...
দুঈ শিক্ষার্থীকে মারধরে ছাত্রলীগের তিন নেতা-কর্মী বহিস্কার

দুঈ শিক্ষার্থীকে মারধরে ছাত্রলীগের তিন নেতা-কর্মী বহিস্কার

রাজনীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানিও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরটিভি আনলাইনকে বলেন, প্রাথমিক তদন্ত শেষে কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কারের করা হয়েছে। তদন্ত কমিটির চুড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের স্থায়ী বহিষ্কার করা হবে। বহিষ্কৃতরা হলেন, মো: সিফাত উল্লাহ, মো: আল ইমরান, মো: মাহফুজুর রহমান। জানা গেছে, তারা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি গোলাম সারোয়ারের অনুসারি। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আসাদুজ্জামান তার বিভাগের এক বান্ধবীসহ বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার বিল্ডিং...
কোটি টাকা পুরস্কার পেলেন, জানেন না চঞ্চল-খুশি!

কোটি টাকা পুরস্কার পেলেন, জানেন না চঞ্চল-খুশি!

বিনোদন
‘পুলিশ প্রোগ্রামে মাত্র একটি অভিনয় করে ১ কোটি টাকা পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।’- ইউটিউবে এমন ক্যাপশন পড়ার পর যে কারোরই আগ্রহ তৈরি হতে পারে লিংকটিতে ক্লিক করার জন্য। কিন্তু এই ক্যাপশন কতোটা সত্য? সোশ্যাল মিডিয়ায় নানাভাবেই তারকাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এবার এমন ক্যাপশন দেখে নিজেই অবাক হলেন অভিনেত্রী শাহনাজ খুশি। চঞ্চল-খুশি অভিনীত একটি নাটকের কিছু অংশ দিয়ে লেখা হয়েছে এমন ক্যাপশনে। ইউটিউব থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন খুশি। অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, ‘এক কোটি টাকা দেখতে কেমন? ইউটিউবের সংবাদ প্রদানকারীগণ একটু বলবেন? নিউজটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করলাম এই জন্য যে, এই প্রোগ্রামগুলো একবার নয়, অসংখ্যবার করেছি, সে আয়োজনের সঙ্গে যুক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই আমার এবং চঞ্চলের সঙ্গে ফেসবুকে আছেন। তারা একটু জানুক আমরা কতটা কু-প্রচারের শিক...
তন্দুরী চা খেতে চান?

তন্দুরী চা খেতে চান?

লাইফস্টাইল
তন্দুরী চিকেন খেয়েছেন কিন্তু তন্দুরী চা খেয়েছেন কি? ভারতীয় ঘরানার এই চা সম্প্রতি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আনন্দবাজার অবলম্বনে জেনে নিন রেসিপিটি। ঝটপট বানিয়ে হয়ে যাক এক চুমুক। বানাতে যা লাগবে দুধ এক কাপ, পানি দেড় কাপ, চা পাতা ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, লেবু পাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, চা মশলা স্বাদ অনুযায়ী, তন্দুরির জন্য প্রয়োজনীয় একটি মাটির পাত্র। যেভাবে বানাবেন মাটির পাত্রটিকে আগুনের আঁচে বসিয়ে রাখুন দশ মিনিট। চায়ের জন্য পানি একটু ফুটতে শুরু হলে তাতে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মশলা মেশান। সব মশলা মিশে পানি সম্পূর্ণ ফুটে এলে এবার তাতে দুধ মেশান ও আরও দুই মিনিট আঁচে বসিয়ে রাখুন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে রাখুন একটি কাচের পাত্রে। তারপর গরম মাটির পাত্রটি আর একটি বড় মাটির পাত্রে রাখুন। এবার তাতে ঢেলে দিন গরম চা। এই অবস্থায় ফোটান আরও কিছুক্ষণ। চা ...
শিক্ষার্থীদের বাঁচাতে যাওয়া সেই ঢাবি শিক্ষক জীবন শঙ্কায়

শিক্ষার্থীদের বাঁচাতে যাওয়া সেই ঢাবি শিক্ষক জীবন শঙ্কায়

রাজনীতি
কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে রোববার অংশ নেয়া শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে রোষানলের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান। তাকে বাসা আসার পথে অনুসরণ করা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার দুপুর বারোটার দিকে শহীদ মিনারে ছাত্রলীগের হামলার শিকার হন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপরেও হামলা করে। দুপুর ৩টার দিকে তানজিম উদ্দিন খান তার ফেসবুক স্টাটাসের মাধ্যমে লিখেন, ‘মনুষ্যত্ব হারিয়ে যাওয়া শিক্ষকেরা প্রশাসনিক নেতৃত্বে আছে বলেই আমরা শিক্ষক-শিক্ষার্থীরা কেউ নিরাপদ নই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি আরও লিখেছেন, শুধু আমাদের নাজেহাল আর শারীরিক আক্রমণ করেনি, ছাত্রলীগের তিনজন মাস্তান ভয় দেখানোর জন্য আমার বাসা পর্যন্ত মোটরসাইকেলে চেপে আর দুজন পদব্রজে অনুসরণ করতে করতে এসেছে! বামপন্থী ...
মহাখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মহাখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাংলাদেশ
রাজধানীর মহাখালীতে কাজী রাশেদ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে মহাখালীর আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে মরদেহটি বনানী থানা পুলিশ উদ্ধার করে। নিহত রাশেদ বাবার নাম আবুল হোসেন। তারা মহাখালী আমতলীর স্কুল রোডের বাসিন্দা। বনানী মডেল থানার ওসি ফরমান আলী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাখালীর আমতলীতে ভোরের দিকে জলখাবার হোটেলের পেছনে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ স্থানীয় এক যুবলীগ নেতার সঙ্গে ঘোরাফেরা করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে রাশেদ সবার বড়।...
মিলন এখন ডক্টরেট

মিলন এখন ডক্টরেট

বাংলাদেশ
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার গবেষণার বিষয় ছিল, ‘মানবিক মূলধন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন : বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ভূমিকা’। তিনি কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. আবদুল রশিদ মতিনের তত্ত্বাবধানে গবেষণারত ছিলেন। তাঁর পিএইচডি মৌখিক পরীক্ষায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি মালয়ের অধ্যাপক ড. মো. ইউসুফ আলী। যুক্তরাষ্ট্রের নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এল ফাতিহ আবদুল্লাহ আবদেস-সালাম ছিলেন তাঁর পরীক্ষক। বিএনপির এই নেতার বিরুদ্ধে বাংলাদেশে শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর ম...
ট্রাম্পের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন রানী এলিজাবেথ!

ট্রাম্পের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন রানী এলিজাবেথ!

আন্তর্জাতিক
বিভিন্ন রাষ্ট্রপ্রধান ব্রিটেন সফরে গেলে অবশ্যই রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই রাষ্ট্রপ্রধানরা রানীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু সেই রাষ্ট্রপ্রধান যদি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোন নিময় বা প্রটোকলই যে গ্রাহ্য হবে না তা সর্বজনবিদিত। সমস্ত নিয়ম ভেঙে বিতর্কের মধ্যে থাকাই যার একমাত্র লক্ষ্য, এবারেও যেন তাই করলেন ট্রাম্প। চারদিনের ব্রিটেন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া গত শুক্রবার উইন্ডসোর ক্যাসেলে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ পর্বের শুরু থেকেই নিয়ম বিরুদ্ধ কাজ করতে শুরু করেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, প্রবল গরমের মধ্যে ৯২ বছরের রানি এলিজাবেথকে ঠাঁয় দাঁড় করিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে, ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর জন্য একটি ছাতার নিচে অনেকক্...
নিকের সঙ্গেই বিয়ের আভাস প্রিয়াঙ্কার!

নিকের সঙ্গেই বিয়ের আভাস প্রিয়াঙ্কার!

বিনোদন
বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কা একদমই চুপ ছিলেন। তবে শেষপর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাদেরকে আরোও কাছাকাছি এনেছে একথাও স্পষ্ট করেছেন এই বলিউড ডিভা। সম্প্রতি নিকের ভারত সফর নিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ''আমরা একে অপরে জানতে পেরেছি। এটা আমার ও নিক দুজনের কাছেই খুব ভালো একটা অভিজ্ঞতা।'' প্রিয়াঙ্কা আরও বলেন, ''বিয়ে কোনও মহিলাকে ছোট বা বড় কিংবা নারীবাদী করে তোলে না। আমি বিয়ে বিষয়টাকে বেশ পছন্দই করি এবং আমি বিয়ে করতেও চাই। '' প্রসঙ্গত, কিছুদিন আগেই নিককে তার মা মধু চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়,পরিবারের সঙ্গে একসঙ্গে গোয়াতেও ঘুর...
ঢাবি শিক্ষার্থীদের হাতে মার খেল ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি শিক্ষার্থীদের হাতে মার খেল ঢাবি শিক্ষার্থীরা

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে মেরেছে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা মারধর করেছেন তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি ভুক্তভোগীদের। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান ও তার বান্ধবী লীনাকে মারধর করা হয়। মারধরকারীরা প্রথমে পরিচয়পত্র দেখাতে বলেন। ঢাবির পরিচয়পত্র দেখানোর পরও মারের হাত থেকে বাঁচতে পারেননি ভুক্তভোগীরা। লীনা বলেন, বিনা কারণে প্রথম বর্ষের ছাত্ররা আমাদের মারল। কেন মারল, নিজের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়? মারধরকারীরা সূর্যসেন হলে থাকেন। হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাকসুদ কামাল বলেন, তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুসারে আমরা ন্যায্য বিচার করব। ভবিষ্যতে যেন ঢাবি ক্যাম্পা...