Wednesday, May 27

Author: News Desk

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫

বাংলাদেশ
রাজধানীর বাড্ডা আওয়ামী লীগের স্থানীয় নেতা ফরহাদ হোসেন হত্যার ঘটনায় ৫ জন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি'র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিনগদ রাতে রাজধানীর গুলশান ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।...
উত্তেজনা বাড়িয়ে রাশিয়াকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র! শঙ্কায় মস্কো

উত্তেজনা বাড়িয়ে রাশিয়াকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র! শঙ্কায় মস্কো

আন্তর্জাতিক
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুয়ের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী দিন দিন রুশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, কেন মার্কিন সামরিক ঘাঁটিগুলো রুশ সীমান্তের দিকে এগিয়ে আনা হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে। ইতালির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শোইগু বলেন, রুশ সীমান্তে দিকে মার্কিন সেনাদের এই অগ্রসর হওয়াকে মিত্রদের কাজ বলে গণ্য করার সুযোগ নেই বরং মার্কিন আধিপত্য বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন সরকার ইউরোপের দেশগুলোতে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তা সরাসরি ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি’র লঙ্ঘন। তিনি বলেন, এসব ব্যবস্থা থেকে রাশিয়ার ভূখণ্ডের দিকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আমেরিকার পক্ষ ...
কাতার বিশ্বকাপ হবে শীতকালে! ক্রীড়াসূচি প্রকাশ

কাতার বিশ্বকাপ হবে শীতকালে! ক্রীড়াসূচি প্রকাশ

খেলা
চলতি বিশ্বকাপের মধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ফিফা। তবে টুর্নামেন্টের ক্রীড়াসূচি সকলকে চমকে দিয়েছে। কারণ এই প্রথমবার শীতকালে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্কের মুখে ফিফা। আর এবার ক্রীড়াসূচিও চিন্তায় ফেলল ক্লাব ফুটবলকে। কাতারের কাঠফাটা গরমের কথা মাথায় রেখেই শীতকালে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গরমে সাধারণত তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই। শীতে সে দেশের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। শুক্রবার শীতকালীন বিশ্বকাপ আয়োজনের খবর নিশ্চিত করে জানানো হয়, ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। কারণ মৌসুমের এই সময়টায় ক্লাব ফুটবলের লিগগুলি চলতে থাকে পুরোদমে। তাই বিশ্বকাপের সঙ্গে মিলিয়ে কীভাবে ক্লাব ফুটবলের ক্রীড়াসূচি তৈরি হবে তা নিয়ে ...
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বাংলাদেশ
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১ম রাউন্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুলাই) সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলী প্রমূখ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে (৬-১১) মাস বয়সী শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ৪টি পৌরসভাসহ মোট ৫৮টি ইউনিয়নে ৩৭৩৫ জন কর্মী ও ১৮৩ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে। ১৫১২টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ...
ডিবি পরিচয়ে বাসায় ঢুকে ধর্ষণ, পাঁচ যুবক গ্রেপ্তার

ডিবি পরিচয়ে বাসায় ঢুকে ধর্ষণ, পাঁচ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ
চট্টগ্রামের চকবাজার থানার জঙ্গীশাহ মাজার গেট এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঘটনার ছয়দিন পর পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর চকবাজার থানার জঙ্গীশাহ মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মহিউদ্দীন (২২), সাইমুন ইসলাম সাকিব(২২), আসিফ ইকবাল(২৫), রাজবীর হোসেন নয়ন(২২) এবং মোশারফ হোসেন আকাশ(২২)। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম বলেন, শুক্রবার ভোরে নগরীর চকবাজার থানার জঙ্গীশাহ মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৭ জুলাই গ্রেপ্তারকৃতরাসহ ছয় যুবক ডিবি পুলিশের পরিচয় দিয়ে ধর্ষণের শিকার ছাত্রীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলার এজাহারের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই ইয়াছির আরাফাত জানান, ছয় যুবক ডিবি পরিচয়ে জো...
লক্ষ্য এবার ট্রফি জয়ের: রুমানা

লক্ষ্য এবার ট্রফি জয়ের: রুমানা

খেলা
প্রথমে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া, এরপর আইরিশদের ২-১ এ সিরিজ হারানো। বাংলাদেশ নারী ক্রিকেট দল এক কথায় নিজেদের সেরা সময় পার করছে বলা যায়। নিজেদের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাছাই পর্ব শুরু করে মেয়েরা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষেও জয় তুলে নেয় ৮ উইকেটের। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মত জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেমিফাইনাল ম্যাচ নিয়ে রুমানা বলেন, সেমিফাইনালে স্কটিশদের বিপক্ষে ১২৫ রান যথেষ্ট ছিল। কেননা আমাদের বোলিং যথেষ্ট শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। আর চার মাস পরেই ক্যারিবীয় দ্বীপে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নেয়া সব দলের জন্যই এটা অনেক বেশি সম্মানের। রুমানা বলেন, আমরা খুবই রোমাঞ্চিত। বি...
মহাকালের ৩৫ বছর পূর্তিতে শনিবার ‘নীলাখ্যান’র মঞ্চায়ন

মহাকালের ৩৫ বছর পূর্তিতে শনিবার ‘নীলাখ্যান’র মঞ্চায়ন

বিনোদন
মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (১৪ জুলাই) জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকেলে আয়োজন করেছে পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরিওগ্রাফি, প্রতিষ্ঠবার্ষিকী সম্মাননা প্রদান, আলোচনাসভা ও নাট্যপ্রদর্শনীর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন লাকী ইনাম। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের প্রতিষ্ঠাতা সদস্য কবির আহামেদ। সন্ধ্যা সোয়া ৭টায় পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’ এর ৪১তম মঞ্চায়ন। নাটকটির অভিনয়শিল্পীর...
দেশি স্টাইলে রুই মাছের কালিয়া

দেশি স্টাইলে রুই মাছের কালিয়া

লাইফস্টাইল
সারা বছরই পাওয়া যায় রুই মাছ। রুই মাছের কালিয়ার তরকারি আমাদের দেশে খুবই জনপ্রিয়। মজাদার এ দেশি খাবারটি খাননি এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মাংস তো খাওয়া পড়েই, আজ তাই আমাদের দেয়া রেসিপি দেখে রেঁধে ফেলুন মজাদার রুই মাছের কালিয়া। রান্নায় যা লাগবে রুই মাছ ৫-৬ টুকরা, আলু (মাঝারি) ২টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ (উঁচু), লেবুর রস ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ টেবিল চামচ, ফেটানো ডিম অর্ধেকটা, কাঁচা মরিচ ফালি ২টি, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো। রাঁধবেন যেভাবে মাছ ধুয়ে পানি ঝরিয়ে লবণ, লেবুর রস, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া মেখে ম্যারিনেট করে রাখতে হবে পাঁচ মিনিট। ফেটানো ডিমে চুবিয়ে ময়দায় মেখে ডুবো তেলে ভেজে মাছ তুলে রাখতে হবে। আলুর মধ্যে লবণ ও হলুদ গুঁড়া মেখে ...
বাজারে সবজি ও ডিমের দর বাড়তি, হিমশিমে নিম্নবিত্তরা

বাজারে সবজি ও ডিমের দর বাড়তি, হিমশিমে নিম্নবিত্তরা

লাইফস্টাইল
বাজারে সবজির দাম বেশি চড়া। তার সঙ্গে বাড়তি ডিমের দামও। ফলে নিম্নবিত্ত আয়ের মানুষদের জীবিকা নির্বাহে হিমশিম খেতে হচ্ছে। মূলত দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। বড় বাজারের তুলনায় ছোট বাজারে দাম বেশি বেড়েছে। বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয়, সেসব এলাকায় বন্যার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজির দাম বাড়তি। ক্রেতারা বলছেন, বন্যার দোহাই দিয়ে সবজির দাম বাড়িয়ে তুলছে বিক্রেতারা। ফলে জীবন বাঁচাতে যতটুকু বাজার করা দরকার ততটুকুই করছেন বেশির ভাগ মানুষ। আজ শুক্রবার রাজধানীর কাঁঠালবাগান, কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারে গিয়ে বর্ষার হরেক রকম সবজি দেখা যায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, বর্ষায় কাঁকরোল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স, কচু মুখি, কচুর লতি, চালকুমড়া পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারের খুচরা...
রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল

রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল

আন্তর্জাতিক
রাজনৈতিক চাপের মুখে ভারত যেভাবে নতিস্বীকার করল এবং ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করেছে তাতে তাদের লজ্জিত হওয়া উচিত এবং এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত। বললেন, ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য বিশিষ্ট আইনজীবী লর্ড কার্লাইল। বুধবার রাতে তাকে দিল্লি বিমানবন্দর থেকে ব্রিটেনে ফিরে যেতে বাধ্য করে ভারত সরকার। পরে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ফিরতি বিমানে লন্ডনে চলে আসেন। এরপর লন্ডনে স্কাইপিতে কথা বলেন দিল্লির কয়েকটি মিডিয়ার সঙ্গে। সেখানে তিনি বলেন, ভারত সরকারের আচরণে তাদের গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা চুরমার হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক চাপে তারা যা করেছে তা খুবই অশোভনীয়। এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত। লর্ড কার্লাইল বলেন, এবিষয়ে পরে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ এই সদস্য আরও বলেন, ৭০ বছর বয়সী একজন পার্লামেন্...