Saturday, May 30

Author: News Desk

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

বাংলাদেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। শুক্রবার রাত দেড়টায় মিজিমিজি বাতেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মনি আক্তার। তিনি ওই এলাকার রুহুল আমিনের বাড়ি ভাড়াটিয়া ও সিএনজি চালক রিপনের স্ত্রী। নিহত মনি সিদ্ধিরগঞ্জের ইপিজেটের ফ্যাশন সিটি গার্মেন্টসের নারী শ্রমিক হিসেবে কাজ করতো। ঘটনার পর থেকে স্বামী সিএনজি চালক রিপন মিয়া পলাতক রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, গেলো কয়েকদিন ধরে ঘরের দরজা না খোলায় গতকাল রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করে সকল পরিচয়পত্র ও ছবি নিয়ে পালিয়ে গেছে রিপন। তিনি আরও বলেন, পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত চলছে।...
বিএনপির ভেতরে-বাইরে চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

বিএনপির ভেতরে-বাইরে চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ভেতরে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এমনকি বিএনপির ভেতরে ও বাইরে একটা চক্রান্ত হচ্ছে। যাতে করে খালেদা জিয়া জেল থেকে বের হতে না পারেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশনেত্রী যুব মুক্তি পরিষদ, ঢাকা জেলা’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে সংগঠনটি এই সমাবেশের আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, যারা আজকে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা একটা সময় ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপি ধ্বংস হয়ে যাবে। আজকে যারা বিএনপির মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে তাদের বলবো, সেই সময় চলে গেছে। আমরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক রহমান দেশে ফিরবেন এবং আমরাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ক...
৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইটের যাত্রা

৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইটের যাত্রা

বাংলাদেশ
৪১৯ জন হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ আজ শনিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে ফ্লাইট উদ্বোধন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হজযাত্রীদের বিদায় জানান। এ সময় বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ, পরিচালক প্রশাসন মোমিনুল ইসলাম, ফ্লাইট অপারেশন পরিচালক ফারহাত হাসান জামিল, গ্রাহকসেবা পরিচালক আলি আহসান বাবু, মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া আজ শনিবার বিমান বাংলাদেশের হজ ফ্লাইট বিজি-৩০১১ সকাল ১১টা ৫৫ মিনিটে, বিজি-৫০১১ বিকেল ৩টা ৫৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনা করতে শাহজালাল বি...
মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ২

মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ২

বাংলাদেশ
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বর থেকে ওমর ফারুক নামে এক পুলিশ কনস্টেবলকে চার বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দর্শনা কেরু চিনিকলের কর্মচারী মেসের একটি বাড়িতে ইয়াবা সেবনের সময় ওমর ফারুক বিজিবির হাতে আটক হন। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চার বোতল ফেনসিডিল ও ইয়াবা। একইসঙ্গে বাড়ির মালিক শিপলুকেও আটক করা হয়। তবে, প্রত্যক্ষদর্শীরা ১০ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের জানালেও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস তা অস্বীকার করেন। তিনি বলেন, ওমর ফারুক নামের এক পুলিশ কনস্টেবল যিনি আজ চুয়াডাঙ্গা ছেড়ে সাতক্ষীরায় যোগদান করেছেন। বিজিবি তাকে চার বোতল ফেনসিডিলসহ থানায় সোপর্দ করেছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে, ইয়াবা উদ্ধারের বিষয়টি সঠিক নয়। এ বিষয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জান...
ঢাবিতে নিরাপত্তা চৌকি বসানোর প্রতিবাদ ছাত্রমৈত্রীর

ঢাবিতে নিরাপত্তা চৌকি বসানোর প্রতিবাদ ছাত্রমৈত্রীর

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা চৌকি বসানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়। দুপুর বারোটার দিকে ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেলের নেতৃত্বে উপাচার্য ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। পরে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তার স্বার্থেই সবরকম বিধিনিষেধ তুলে নেয়া উচিত বলে মন্তব্য করেন ছাত্রমৈত্রী নেতারা। তবে উপাচার্য ড আখতারুজ্জামান বলেন, বহিরাগত প্রবেশে কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি, সংবাদ মাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে। বহিরাগতদের অবস্থান করতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, এসকল সিদ্ধান্ত আগে থেকেই ছিল নতু...
কোটার বিষয়টি সহানুভূতি নিয়ে বিবেচনা করুন: প্রধানমন্ত্রীকে রওশন

কোটার বিষয়টি সহানুভূতি নিয়ে বিবেচনা করুন: প্রধানমন্ত্রীকে রওশন

বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোটা সংস্কারের দাবির বিষয়টি সহানুভূতির দৃষ্টি নিয়ে বিবেচনা করতে অনুরোধ করেছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকার প্রধানের প্রতি এই অনুরোধ করেন তিনি। রওশন এরশাদ বলেন, কোটা নিয়ে ছেলে-মেয়েদের মধ্যে অনেক বিভ্রাট দেখা যাচ্ছে। তারা তো আমাদের সন্তান। তারা তো আবদার করবেই। তারা তো চাকরি চাইবেই। তাদের চাকরিতে যেমন করে হোক প্রোভাইড করতে হবে। চাকরি দিতে হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সহানুভূতির দৃষ্টিতে দেখুন। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বেকার রয়েছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদের কাজ নেই বলে দেশে মাদকের বিস্তার ঘটেছে। শিক্ষা খাতের বর্তমান অবস্থা দূর করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাস হওয়া বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে প্র...
প্রিয়জনের মন জয় করার উপায়

প্রিয়জনের মন জয় করার উপায়

লাইফস্টাইল
মানুষের মন জয় করা অত সহজ কাজ নয়। আপনি যত ভাল মানুষই হোন বা যত দান-খয়রাতিই করুন কেন মানুষের মন জয় করা চারটিখানি কথা নয়। কিন্তু কিছু সহজ উপায় নিলে মানুষের মন জয় করার অনেক কাছাকাছি চলে যাওয়া যায়। এমন সহজ উপায়গুলো দেখে নেওয়া যাক। কথা শুনুন মন দিয়ে বা ভালো শ্রোতা হোন: আপনার সঙ্গে যখন সে কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করুন। ভাল লাগলে প্রশংসা করুন। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন। চোখের দিকে তাকিয়ে কথা বলুন: চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। কথা শোনার সময় অন্য কোন কাজ করবেন না: আপনি যখন কথা শুনছেন, তখন অন্য কাজ করবেন না। এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা বলছে, অন্তত ৬৫ ...
বিদ্যালয়ের মাঠ থেকে হাট অপসারণের দাবিতে ধুনটে মানববন্ধন

বিদ্যালয়ের মাঠ থেকে হাট অপসারণের দাবিতে ধুনটে মানববন্ধন

পড়ালেখা
বগুড়ার ধুনট উপজেলায় নাটাবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সরকারি হাট অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে মানববন্ধন করে। এ উপলক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাকসুদুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থা কমিটির সদস্য মিনহাজ উদ্দিন, নাজমুল হক, বকুল মিয়া, রনজু মিয়া, ছনিয়া খাতুন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, বেলাল হোসেন, ফাতেমা শিরিন, জাকিয়া সুলতানা, শিক্ষার্থী নাহিদ হাসান, ওমর ফারুক, পপি আকতার, সুইটি খাতুন প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ থেকে নাটাবাড়ি গ্রামের হাট বার্ষিক ইজারা বন্দোবস্ত ...
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের লাইভ আত্মহত্যা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের লাইভ আত্মহত্যা

বাংলাদেশ
অষ্টম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকাকে হোয়াটস অ্যাপে ভিডিও কল করে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণির ছাত্র। ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুর এলাকা এ আত্মহত্যার ঘটনা ঘটে। অন্য দিনের মতো বুধবার রাতেও প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎই কথা কাটাকাটি। ফোন রেখে দেয় প্রেমিক। বার বার ফোন করতে থাকে ওই ছাত্রী। কিছু সময় পরেই কিশোরীর ফোনটা বেজে ওঠে। এ বার ভিডিও কল। ফোনটা রিসিভ করেই দেখে গলায় দড়ির ফাঁস দিয়ে, সিলিং ফ্যানের সঙ্গে দড়ির অন্য প্রান্ত বেঁধে দাঁড়িয়ে আছে প্রেমিক। ফোনে অনুনয় করে কিশোরী, কিন্তু তাতে কান দেয় না কিশোর। কোনও উপায় না দেখে ওই কিশোরের বন্ধুদের ঘটনা জানায় সে। বন্ধুরা পুলিশকে জানিয়ে, দ্রুত পৌঁছায় কিশোরের বাড়ি। কিন্তু ততক্ষণে সব শেষ। কিশোরের প্রাণহীন ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোনারপুর থানা এলাকার শালেপুরের বাসিন্দা সুরজ রায়। স্থানীয় পদ্মপুকুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণ...
রোনালদোর বিদায়লগ্নে আবেগপ্রবণ মার্সেলো যা বললেন

রোনালদোর বিদায়লগ্নে আবেগপ্রবণ মার্সেলো যা বললেন

খেলা
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষ করে জুভেন্টাসে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১২ মিলিয়ন ইউরোর বদলে স্পেন ছেড়ে চার বছরের চুক্তিতে ইতালিতে পাড়ি দিয়েছেন সিআর সেভেন। রোনালদোর বিদায়লগ্নে মন ভালো নেই তার প্রিয় সতীর্থ মার্সেলোর। রোনালদোর ফেয়ারওয়েলে ইনস্টাগ্রামে আবেগপ্রবণ পোস্ট দিলেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার। মার্সেলো-রোনালদোর যুগলবন্দি বহু ম্যাচে বিপক্ষের ঘুম ছুটিয়ে দিয়েছে। তাদের অভাব বোধ করবে রিয়ালের ফ্যানেরা। একথা বলাই যায়। রোনালদো যে রিয়াল ছেড়ে চলে যাবেন, সেটা আর বাকি পাঁচজনের মতো মার্সেলোও ভাবতে পারেননি কখনও। বৃহস্পতিবার মার্সেলোর ইনস্টাগ্রাম পোস্টে ফুটে উঠেছে রোনালদোর ছেড়ে চলে যাওয়ার কষ্ট। মার্সেলো ইনস্টাগ্রাম লিখেছেন, 'ক্রিস কে ভেবেছিল যে, তুমি চলে যাবে? আমি বিশ্বাস করতে পারিনি যে, এদিনটা দেখতে হবে আমাকে। কিন্তু জীবনে কিছুই চিরস্থায়ী নয়। আশা...