ঢাকায় রিকশা চালাচ্ছেন বিদেশি যুবক, কিন্তু কেন জানলে অবাক হবেন !!
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চালালেন শ্বেতাঙ্গ এক বিদেশি যুবক। হাফপ্যান্ট পরা এই যুবককে রিকশার চালকের আসনে দেখে চক্ষু চরকগাছ হওয়ার দশা প্রত্যক্ষদর্শীদের।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে সিটি কলেজের সামনে থেকে ওই যুবক রিকশা চালিয়ে ল্যাবএইড হাসপাতাল হয়ে কলাবাগ মাঠের পাশ দিয়ে গলিতে চলে যান। রাজধানীর বেশ কয়েকটি জায়গাতেই তাকে রিকশা চালাতে দেখা গেছে। তার কথা বলার ভাষায় মনে হয়েছে তিনি আমেরিকান। তবে নাম পরিচয় জানা যায়নি।
ওই যুবকের রিকশা চালানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে ওই যুবক হাফ প্যান্ট ও কালো রঙের গেঞ্জির সাথে জুতা পরে ল্যাবএইড পার হয়ে বেশ দ্রুত গতিতেই রিকশা চালিয়ে যাচ্ছেন। সাধারণ রিকশা চালকের মতোই তিনি বেল বাজিয়ে যানজট ঠেলে এগিয়ে যাচ্ছেন। আসনে বসেছিলেন এক যাত্রী।
ঘটনার সময় উপস্থিত ওয়ার্ল্ড ইউনির্ভাসিটিতে কর্মরত একজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সা...









