কোথায় আছে বিশ্বের ২ কোটি টন সোনা! ভাগ্যে থাকলে পেতে পারেন আপনিও!!!
রিখটারসবেল্ট পর্বতমালায় হীরে তো দূর সামান্য সোনার রেণুর খোঁজ না পেয়েই হতাশ হয়েছিলেন অ্যালভারেজের বন্ধু জিম কার্টার। অ্যালভারেজ কিন্তু হতাশ হননি। জীবনের শেষ অবধি অভিযান চালিয়ে এক বঙ্গ কিশোরের চোখে তুলে ধরে ছিলেন এই ধরত্রীর অমূল্য রতন।
রহস্য, রোমাঞ্চ এবং বিপদসঙ্কুল পরিবেশেই যে লুকিয়ে রয়েছে এই পৃথিবীর অধিকতর সম্পদ, তা শঙ্করও তার অভিজ্ঞতায় বুঝেছিলেন। অ্যালভারেজের মতো তিনিও ফের বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের খোঁজে।
তবে, শঙ্করের মতো সোনা সন্ধানকারীরাও মনে করেন এই পৃথিবীর বেশিরভাগ সম্পদে এখনও আঁচড় পড়েনি মানুষের। আর সেই সম্পদের সিংহভাগই ঘুমিয়ে রয়েছে সমুদ্রের অতলান্তে। এমনটাই অন্তত দাবি সোনা সন্ধানকারীদের।
ফোর্বসের একটি প্রতিবেদনে ভূগবেষক ট্রেভর নেস জানাচ্ছেন, সমুদ্রের অতলে লুকিয়ে রয়েছে ২ কোটি টন সোনা। তার মতে, আজকে সোনার যা বাজারদর তাতে (৪২.৫১ ডলার প্রতি গ্রাম) ওই সম্পদের মূল্য হবে আন...









