Tuesday, June 2

Author: Saimur Rahman

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

রাজনীতি
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। কোনও বিরতি ছাড়া চলবে ওইদিন ৪টা পর্যন্ত। দেশের প্রতিটি নির্বাচনী আসনেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ওই দিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বাসসকে বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শেষ হওয়ার পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় এই প্রচার-প্রচারণা শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন অংশগ্রহণকারী সবগুলো দলের প্রার্থীরা। সারাদেশে সকল আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন...
নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

রাজনীতি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হুমকির মধ্যে পড়েছেন নির্বাচন কমিশনের কমিশনার সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। গেল কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আরটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমি বিষয়টি অবহিত রয়েছি। এ জন্য আজ থেকে নির্বাচন কমিশনে চার স্তর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ০১৮৮০৯০৮৭৩০ নম্বরে পাঠানো এ ক্ষুদে বার্তায় বলা হয়েছে- ‘আল্লাহু আকবার। এই কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিনতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ @মুজাহীদিন।’ এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ...
মিরসরাইয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মিরসরাইয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ক্রাইম
মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম আজিজুল হক (৪৮)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিয়াদী গ্রামের আব্দুল হকের পুত্র। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ টার সময় জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, গত ২৪ ডিসেম্বর ধান কিনতে ফেনীর ফুলগাজী আসে আজিজুল হক। ফুলগাজীর বিশ্বরোড এলাকার ইব্রাহীমের সাথে তার ব্যবসায়ীক সর্ম্পক ছিল। কিন্তু ইব্রাহীম ধান বিক্রি করার কথা বলে আজিজুলের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তিন দিন পর্যন্ত ভাইয়ের খোঁজ না পেয়ে গত ২৭ ডিসেম্বর আজিজুলের ভাই ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ত্রিশাল থানা পুলিশ বৃহস্পতিবার ফুলগাজী থানার সহযোগিতায় ইব্রাহীমকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার সকালে মিরসর...
জমকালো আয়োজনে কুইনস ওয়াল্ডের মেকআপ ওয়ার্কশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল অনুষ্ঠিত

জমকালো আয়োজনে কুইনস ওয়াল্ডের মেকআপ ওয়ার্কশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল অনুষ্ঠিত

বিনোদন, লাইফস্টাইল
গত ২২ ডিসেম্বর ২০১৮ রাজধানীর ধানমন্ডি একটি রেস্টুরেন্টে জনপ্রিয় ফেসবুক গ্রুপ কুইনস ওয়াল্ড (উইমেনস পাওয়ার অফ সাকসেস) ও ট্যালেন্টেড শোকেস এর জমকালো ও বনাঢ্য আয়োজনে মেকআপ ওয়াকশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রায় ৩০০ মেম্বারের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গ্রীন চাষী কামরুজ্জামান মৃধা। মেকআপ ওয়ার্কশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল এর আয়োজক কুইনস ওয়াল্ড ও ট্যালেন্টেড শোকেস এর প্রতিষ্ঠাতা উম্মে হাবিবা নিসা ও ইসমাইল হোসেন সুমন স্বদেশ কন্ঠকে জানান- আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নারীদেরকে স্বাবলম্বী করা, নারীরা যাতে নিজের পায়ে দাড়াতে পারে এবং সমাজ উন্নয়ন এর লক্ষে প্রতিষ্ঠা করা। তরুন সমাজ উন্নয়নের লক্ষে ৩০০ জনের এই ওয়াকশপ ফুল ফ্রি করানো হয়েছে এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে । আর সুযোগ পেলে ভবিষ্যতে এমন আয়োজন বার বার করবো। দিনব্যাপি আয়োজনে ছিল নাচ...
কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছেন কন্ঠশিল্পী মেরী

কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছেন কন্ঠশিল্পী মেরী

বিনোদন
সম্পাদনায়-আরজে সাইমুর: রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪ সালের প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন কন্ঠশিল্পী মনিষা ভাদুরী মেরী । মেরী বাংলাদেশের সঙ্গীত জগতের একজন উদীয়মান নক্ষত্র। গান নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এই শিল্পীর। এই শিল্পী দেশের প্রশাসনিক শো ও অন্যান্য স্টেজ মাতিয়ে এবার তিনি দেশের বাইরে প্রোগ্রাম করে প্রবাসীদের মন জয় করছেন। কন্ঠশিল্পী মেরীর সাথে তার কাজ নিয়ে স্বদেশ কন্ঠ এর সাথে একান্ত আলাপন হয়। স্বদেশ কন্ঠ: কেমন আছেন?? কন্ঠশিল্পী মেরী: সৃষ্টির কর্তার অশেষ কৃপায় ভালো  আছি। স্বদেশ কন্ঠ: বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? কন্ঠশিল্পী মেরী: বর্তমান সময়ে আমি আমার একক এ্যালবাম ও প্লেব্যাক এর কিছু গান  এবং পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত আছি। স্বদেশ কন্ঠ:  প্রথম কোন গান দিয়ে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেন? কন্ঠশিল্পী মেরী:মনের ঘরে প্রেম এই গানটি দিয়ে প্রথম শিল্পী হিসেবে পরিচিতি ল...
বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে যুবলীগ দক্ষিণের সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে যুবলীগ দক্ষিণের সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি
বিএনপি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবিতে  ৩১শে অক্টোবর ২০১৮ রোজ বুধবার  ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সমাপনী দিনের কর্মসূচি বংশাল থানার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সমাবেশ মিছিল ও লিফলেট বিলি সহ গণসংযোগ অনুষ্ঠিত হয়। বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় বংশাল মরহুম মোহাম্মদ হানিফ কমিউনিটি সেন্টারে ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মীর মাহাবুব রনির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলী আকবর বাবুল, মাহবুবুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মাকসুদুর রহমান অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ জামান, উপ মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, কার্যনির...
বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে: দি ঢাকা ফোরাম

বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে: দি ঢাকা ফোরাম

জাতীয়, রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ জাতীয় প্রেস ক্লাবে ‘দি ঢাকা ফোরাম’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তরা এসব কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.  সালেহউদ্দিন আহমেদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অংশ নেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ঢাবির আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুজাহেরুল হক,হ জাপার এমপি ফখরুল ইমাম৷ মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কূটনীতিক এম সিরাজুল ইসলাম৷ বৈঠকে সাবেক কূটনীতিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এফ এ শামীম আহমেদ, মাহমদুর রেজা চৌধুরী, ইফতেখারুল করিম, মাসুদ আজিজ, শাহেদ আখতার প্রমুখ৷ লিখিত বক্তব্যে বলা হয়, আজ সমগ্র জাতি ২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তির আশংকায় ...
গাংনীতে বিএনপি-জামায়াতে ২৫ নেতাকর্মী আটক

গাংনীতে বিএনপি-জামায়াতে ২৫ নেতাকর্মী আটক

রাজনীতি
গাংনী উপজেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যারাত থেকে আজ ভোর পর্যন্ত গাংনী থানা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে গাংনী উপজেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সেলিম রেজা (৪৭) রয়েছেন। এছাড়াও পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের আরো ১৫ জনসহ অন্যান্য মামলার আসামীদের আটক করা হয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের নামে মামলা দিয়ে আজ শনিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়াও নাশকতার মামলার আসামীদের আটক করতে পুলিশের কয়েকটিদল মাঠে রয়েছে।...
ক্লিনটন-ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১

ক্লিনটন-ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ক্লিনটন দম্পতি ও বারাক ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। সিজার সায়োক (৫৬) নামের ওই ব্যক্তিকে হুমকি এবং ডাকযোগে বোমা পাঠানোসহ মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মি রে নামের এক কর্মকর্তা জানিয়েছেন, সিজার এই ঘটনার প্রধান হোতা। সে ফ্লোরিডার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। প্যাকেটের উপর থাকা হাতের ছাপের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। এছাড়া খামের উপর থেকে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করার জন্য তার মোবাইল ফোন ট্রেক করা হয়। সিজারের পরিচয় সনাক্ত করার জন্য তার টুইটার অ্যাকাউন্টটিও ব্যবহার করা হয় বলে জানানো হয়েছে।   তিনি আরো বলেন, আমরা সঠিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি বলে বিশ্বাস করি।রেছি বলে বিশ্বাস করি। ...
বরগুনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

বরগুনায় সিঁদ কেটে ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

Uncategorized, এক্সক্লুসিভ
বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে  দুর্বৃত্তরা । শুক্রবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করা হয়। নিহত খলিল বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন নিহতে স্ত্রী লিলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁদ কেটে বোরখা পরিহিত চার-পাঁচজন লোক ঘরে প্রবেশ করে  খলিল ও তার স্ত্রী লিলি বেগমের হাত পা বেঁধে ফেলে। এ সময় তারা খলিলকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সকালে প্রতিবেশীরা টের পেয়ে লিলি বেগমের হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে খলিলের মরদেহ উদ্ধার করে। নিহতের খলিলের তিন ছেলে ঢাকাতে বসবাস করেন। এছাড়া দু’জন মেয়ে শ্বশুর বাড়িতে। বৃদ্ধ দম্পতি গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস...