Monday, May 11

Author: Saimur Rahman

স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা

স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা

বিনোদন
গেল বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তবে বিয়ের কিছু দিন না যেতেই স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ তোলেন এ অভিনেত্রী। এ নিয়ে মামলাও করেন সারিকা। তবে অবশেষে সব অভিযোগ ও মামলা তুলে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। সংসারে মনোযোগী হয়েছেন দুজনে। গণমাধ্যম সূত্রে এমনটিই জানা গেছে। অভিনেত্রী বলেন, আমাদের বিষয়ে দুই পরিবার বসেছিল। রাহী ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছেন। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি। এ ছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি। তিনি আরও বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহীর বাসায় আছি। প্রসঙ্গত, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহ...
এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫, এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫, এগিয়ে মেয়েরা

জাতীয়
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় ঢাকার সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফল প্রকাশ করবেন। যেভাবে জানা যাবে ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 20...
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুমন (২৫) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন চার সন্তানের জননী এক গৃহবধূ (৩৬)। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যুবক প্রেমিকের বাড়িতে এ অনশন করেন ওই গৃহবধূ। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সবুজ ওই ওয়ার্ডের রহিম ফরাজীর ছেলে। গৃহবধূ অভিযোগ— তিন বছর ধরে তার সঙ্গে সবুজের প্রেমের সম্পর্ক চলছিল। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সবুজ গৃহবধূর কাছে আসা-যাওয়া করেন। সম্প্রতি বিষয়টি তার স্বামী ও চার সন্তান জেনে যায়। পরে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিলে এ বিষয়টি সবুজকে জানালে সে তাদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী অভিযুক্ত সবুজ ও তার পিতার নামে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দিলে সবুজের পিতা রহিম ফরাজীকে থানা পুলিশ আটক করে। পরে স্থানীয় মাতবরা ফয়সাল...
বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম

বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম

বাংলাদেশ
পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে সোহান হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে বহিরাগত একদল বখাটে যুবক। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষকদের রুমের সামনেই এ ঘটনা ঘটে। সোহান হোসেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাকছিডাঙ্গি এলাকার মো. বাতেন প্রামাণিকের ছেলে। গুরুতর আহত অবস্থায় সোহানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে গুরুতর জখমসহ একটি হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোহান ও তার সহপাঠীদের অভিযোগ, বহিরাগত একদল বখাটে যুবক বিদ্যালয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিক...
ইটবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ২

ইটবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ২

বাংলাদেশ
লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক মো. নুরনবী (৩০) ও শ্রমিক মো. সিরাজের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিহতদের পরিবারের লোকজনকে আহাজারি করতে দেখা যায়। নিহত নুরনবী ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে ও সিরাজ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট নিয়ে পিকআপটি ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকা থেকে লক্ষ্মীপুর দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সামনের অংশ রাস্তার পাশের খাদে ও পেছনের অংশ রাস্তায় উল্টে পড়ে। এ সময় পিকআপে থাকা ইট রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। পিকআপ চালক নুরনবী ঘটনাস্থলেই মারা যান। শ্রমিক স...
এখনও ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ

এখনও ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ

আন্তর্জাতিক
সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বের গাজিয়ানতেপ ও কাহরামানামারাসে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে শত শত মানুষ। উদ্ধারকারীরা সেখানে জীবিতদের খোঁজ চালাচ্ছেন। স্বজনরাও হন্যে হয়ে খুঁজছেন আপনজনদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর আলজাজিররা। তুর্কি টেলিভিশনের ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা সিরিয়ার সীমান্ত বরাবর প্রায় সব বড় শহরের কেন্দ্র ও আবাসিক এলাকাগুলোতে ধ্বংসস্তূপ খনন করছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কাহরামানামারাস ও গাজিয়ানতেপের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। যেখানে পুরো শহরের ব্লকগুলো তুষারপাতের নিচে ধ্বংসস্তূপে পড়ে আছে। সেখানে বহু মানুষ আটকে রয়েছেন। এদিকে কাহরামানামারাসের গভর্নর ওমর ফারুক কসকুন বলেছেন, এখনই মৃত ও আহতদের প্রকৃত সংখ্যা বলা সম্ভব নয়। কারণ, অনেক ভবন ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতি অনেক বেশি। ধ্বংসস্তূপে ...
ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে ‘অলৌকিক’ শিশুর জন্ম,

ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে ‘অলৌকিক’ শিশুর জন্ম,

আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়া সীমান্তে সোমবার ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে এক শিশুর জন্ম হয়েছে। এই নবজাতককে ‘অলৌকিক’ বলা হয়েছে। ওই শিশুকে উদ্ধারের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। উত্তর সিরিয়ার আফরিন অঞ্চলে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, ওই নবজাতককে কোলে করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর ধসে পড়া ভবনের নিচে জন্মগ্রহণ করে শিশুটি। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার মা মারা গেছেন। খবর দ্য টেলিগ্রাফের। এদিকে নবজাতকটিকে উদ্ধারের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামের এক সিরীয় সাংবাদিক। তিনি টুইটারে লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া নবজাতকের এই দৃশ্য তার মাথা থেকে যাচ্ছে না। এই মর্মান্তিক ভূমিকম্পে তার হৃদয় ব্...
আটলান্টিকে বিমানবাহী রণতরী ডুবিয়ে দিল ব্রাজিল

আটলান্টিকে বিমানবাহী রণতরী ডুবিয়ে দিল ব্রাজিল

আন্তর্জাতিক
আটলান্টিক মহাসাগরে নিজেদের একটি বিমানবাহী রণতরী ডুবিয়ে দিয়েছে ব্রাজিল। ব্যবহারের অনুপযোগী হওয়ায় শুক্রবার এটি সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা র। এ দিকে রণতরী ডুবিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবিদরা। তাদের দাবি রণতরীটিতে অনেক বিষাক্ত পদার্থ আছে। দেশটির উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের ১৬ হাজার ফুট (৫ হাজার মিটার) গভীরতার একটি স্থানে এটি ডোবানো হয়েছে। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেখানে রণতরীটি ডোবানো হয়েছে সেখানে কোনো জাহাজ চলাচল করে না। এটি ব্রাজিলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে অবস্থিত। রণতরী ডোবানোর আগে ব্রাজিলের নৌ বাহিনী এক বিবৃতি দেয়। ‘সাও পাওলো’ নামের রণতরীটি অন্য কোনো দেশের বন্দরে রাখতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু কেউ এটি রাখতে চায়নি। ফলে এটি ডুবিয়ে দেওয়া হয়েছে। ১৯৬০ সালে ফ্রান্সের প্রথম পরমাণু পরীক্ষায় অংশ ন...
ঢাকায় পাতাল রেল কতটা উপযোগী

ঢাকায় পাতাল রেল কতটা উপযোগী

বাংলাদেশ
অপরিকল্পিতভাবে গড়ে উঠা রাজধানী ঢাকায় মেট্রো পাতাল রেলের নির্মাণে বেশ ঝুঁকি রয়েছে-এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ প্রকল্পের নির্মাণ কাজের সময় সড়ক এবং এর দুপাশের দুর্বল ভবনও দেবে যেতে পারে। এ দুয়ের ব্যত্যয় ছাড়া বিশ্বের কোথাও পাতাল রেল নির্মাণের উদাহরণ নেই। শুধু তাই নয়, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় পাতাল রেল নির্মাণ কতটা উপযোগী-এ নিয়েও আছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের অভিমত-এই পরিবহণ গণমানুষের জন্য করা হলেও প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় স্বাভাবিক কারণেই এর ভাড়াও অপেক্ষাকৃত বেশি হবে। তখন সেটি আদৌ সাধারণ মানুষের পরিবহণ থাকে না। তারা বলেন, ঢাকার মাটির নরম প্রকৃতির, বর্ষার মৌসুমে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি রয়েছে। ভূমিকম্পেরও বড় ঝুঁকির মুখে ঢাকা। আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায়ও পাতাল রেল প্রকল্প উচ্চাভিলাষী। বিপজ্জনক এই প্রকল্প বাস্তবায়ন করা এত সহজ হবে না। এজন্য নানা চ্যালেঞ্জ মোকাবি...
বাবর আজমের যত পুরস্কার

বাবর আজমের যত পুরস্কার

খেলা
আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন। সেই সঙ্গে বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের খেতাবজয়ী পাকিস্তান অধিনায়ক বাবর আজম আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পেয়েছেন। মনে হচ্ছে এত পুরস্কার রাখার জন্য তাকে আলাদা শোকেস বানাতে হবে। কদিন আগেই তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নে পাক অধিনায়ক। অর্থাৎ ২০২২ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে বাবর এ বছর তার ঝুলিতে জোড়া খেতাব ভরলেন। ক্রিকেট পাকিস্তানের মতে, ২০২২ সালটি বাবর আজমের জন্য স্বপ্নের মতো কেটেছে। ব্যাট হাতে যেমন ছিলেন ধারাবাহিক, তেমনি নেতৃত্বেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন তিনি। ডানহাতি এই পাক তারকা ব্যাটার গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। সর্বমোট রান করেছেন ২ হাজার ৫৯৮। যার গড় ৫৪ দশমিক ১২। এর মধ্যে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে। গত বছর টেস্ট, ওয়ানডে ও টি২০ মি...