ভৈরব মা ও শিশু জেনারেল হাসপাতাল যেন এক মৃত্যুপরী
অনলাইনডেস্ক।।
কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে রানু বেগম (৩৩) নামে প্রসূতির মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, চিকিৎসকের অবহেলা ও অপেশাদার নার্সের ভুল ইনজেকশন প্রদানে রোগীর মৃত্যু হয়। পরে বিষয়টি এক লাখ টাকায় মিমাংসা করা হয়েছে বলে রোগীর স্বজনরা জানান। শনিবার সকালে ভৈরবের মা ও শিশু জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রানু বেগম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানিকনগর গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী। গর্ভবতী রানু বেগমকে বৃহস্পতিবার সকালে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতালে ভর্তি করান স্বজনরা। দুপুরেই সিজার করে পুত্র সন্তানের জন্ম হয়। নবজাতকসহ রানু বেগম দুদিন সুস্থ থাকলেও শনিবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। সকাল দশটার দিকে ডাঃ রাজীবের নির্দেশে হাসপাতালের নার্স মোমেনা বেগম রোগীকে ইনজেকশন দেন। দুটি ইনজেকন পুশ করার কিছুক্ষনের মধ্যেই রানু নিস্তেজ হয়ে ...









