Wednesday, June 10

বাংলাদেশ

আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

বাংলাদেশ
কুমিল্লার লাকসামে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে উপজেলা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় মাঠে ও বিজরা বাজারে মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের বিজরা একটি প্রাইভেট হাসপাতালে দেখতে যান উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও বাজার পরিচালনা কমিটির নেতারা। এসময় তারা আহতদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। হামলায় আহত হয় মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজান সিরাজ, শরীফ ও ছাত্র সাহিদুল ইসলাম, জিহাদ,হিমেল জাহিদসহ অন্তত ১৫ জন।এরমধ্যে জিহাদ ও শাহিদুলকে গুরুতর অবস্থায় লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ...
হঠাৎ বিকট শব্দ, বাঁচান বাঁচান বলে চিৎকার করতে থাকেন যাত্রীরা

হঠাৎ বিকট শব্দ, বাঁচান বাঁচান বলে চিৎকার করতে থাকেন যাত্রীরা

বাংলাদেশ
রংপুরের তারাগঞ্জে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা ও চালকের দুই সহকারীসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর কাছে ঢাকাগামী ইসলাম পরিবহনের সঙ্গে সৈয়দপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সোমবার দুপুরে ইসলাম পরিবহনের বাসে থাকা এক যাত্রী রুবেল হোসেনের সঙ্গে কথা হয়। তিনি জানান- হঠাৎ বিকট শব্দে সব যাত্রীই দিশেহারা হয়ে বাঁচান বাঁচান বলে চিৎকার করতে থাকি। রুবেল হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একান্নপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরুর পর হঠাৎ বাসটি বাম থেকে ডান দিকে চলে যায়। কিছু বুঝে উঠার আগেই ঢাকা থেকে ছেড়ে আসা বাসটির সঙ্গে আমাদের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে সব যাত্রীই দিশেহারা হয়ে বাঁচান বাঁচান বলে চিৎকার করতে থাকি। স্...
কলেজ ভবনে পিয়নের ঝুলন্ত লাশ

কলেজ ভবনে পিয়নের ঝুলন্ত লাশ

বাংলাদেশ
কুষ্টিয়ার কুমারখালীর মনিরুল ইসলাম নামে কলেজের এক পিয়নের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহাম্মেদ ডিগ্রি কলেজের তৃতীয় তলার তালাবদ্ধ রুম থেকে তার লাশ করা হয়। নিহত মনিরুল ইসলাম চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত নিয়াদ আলীর ছেলে। তিনি বাঁশগ্রাম আলাউদ্দিন আহাম্মেদ ডিগ্রি কলেজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মনিরুল পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। প্রায়ই পারিবারিক কলহের বিষয়গুলো তিনি তার কাছের মানুষদের কাছে আক্ষেপ করতেন। সোমবার কলেজ ছুটির পর মনিরুল বাড়িতে না ফিরলে তার ছেলে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কোথাও না পেয়ে কলেজে গিয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলা ভিতর থেকে আটকানো অবস্থায় দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে উপরে উঠার লোহার সিঁড়ির সঙ্গে তার বাবার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পান...
এসএসসি পরীক্ষা শুরুর সময় পেছাল

এসএসসি পরীক্ষা শুরুর সময় পেছাল

পড়ালেখা, বাংলাদেশ
আগামী ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষা নিয়ে কয়েকটি নতুন সিদ্ধান্ত এসেছে। ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে পরীক্ষা। সকাল ১০টার পরিবর্তে এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যানজট বিবেচনায় পরীক্ষা শুরুর সময় ১ ঘণ্টা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে...
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অর্ধশত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অর্ধশত

বাংলাদেশ
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে আহতদের মধ্যে থেকে আরও চারজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধারকাজ চালিয়েছেন। উদ্ধারকাজে স্থানীয়রাও সহযোগিতা করছেন। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ম...
দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

Uncategorized, বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. একরাম হোসেন (২০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার রাত ৯টায় পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত একরাম হোসেন বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার মো. আবছারের ছেলে। এ নিয়ে উপজেলায় গত দুদিনে দুই চালক খুন হলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় একরাম হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল তার চালিত সিএনজি অটোরিকশাটি। স্থানীয়দের সহায়তায় আহত একরাম হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অনেকেই ধারণা করছেন ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু ছিনতাইকারী হলে গাড়ি নিয়ে যেত। গাড়িটা সড়কের পাশে পড়েছিল। তদন্তের ...
বাসচাপায় বান্ধবীসহ মোটরসাইকেল আরোহী নিহত

বাসচাপায় বান্ধবীসহ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ
বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় বান্ধবীসহ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানায় বাসচালক আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন। রোববার দুপুরে শিবগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্ত দো-সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানা ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। নিহতরা হলেন— বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী কুমলিহার গ্রামের আবদুল মজিদের ছেলে কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত সেনাসদস্য শাকিল আহম্মেদ (২৪) ও তার বান্ধবী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাকইল সোনাতলাপাড়ার সাইফুল ইসলামের মেয়ে ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী সাবিনা ইয়াসমিন সোনিয়া (২০)। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ও প্রত্যক্ষদর্শ...
মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা উঠাতে এসে ৩ কবিরাজ আটক

মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা উঠাতে এসে ৩ কবিরাজ আটক

বাংলাদেশ
মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা তুলে দিতে এসে আটক হয়েছেন তিন কবিরাজ। গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে সোনা তুলে দিতে সময়ক্ষেপণ করায় তিন কবিরাজকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারি সাহেবের বাড়িতে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)। প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন। তিনি জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সঙ্গে পরিচয় তার। তারা ইমাম হোসেনকে তার ঘরের নিচে স্বর্ণ আছে এমন প্রলোভন দেখায়। পরে দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ...
কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যা

কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে নাসিমা বেগম নামে(৪০) এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ ও পারিবারিক কলহ থেকেই ওই নারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড এলাকায় শনিবার দুপুরে এঘটনাটি ঘটেছে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নাসিমা বেগম কুল্লা ইউনিয়নের নওগাও কায়েতপাড়া এলাকার জয়নাল আলীর দ্বিতীয় স্ত্রী। ধামরাই থানার এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। গৃহবধূর আত্মহত্যার ব্যাপারে কুল্লা ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, নাসিমা তার প্রথম স্বামী ও সন্তান রেখে জয়নাল আবেদীনকে বিয়ে করেছিল৷ জয়নালেরও প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। মূলত এনিয়েই তাদ...
নবাবগঞ্জে ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নবাবগঞ্জে ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বাংলাদেশ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে শনিবার বিকেলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচকে ঘিরে নদীন দুই পাশে মেলা বসে। বিভিন্ন বয়সের নারী,পুরুষ শিশু, কিশোর কিশোরী এ নৌকা বাইচ উপভোগ করতে উপস্থিত হয়। এলাকাবাসী জানায়, বহু বছর ধরে ইছামতি নদীর গোবিন্দপুর ধাপারী বাজার এলাকার এই অংশে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এদিকে এবারের নৌকা বাইচে প্রায় ১০ টি নৌকা অংশ গ্রহণ করে। এদের মধ্যে ব্যাপক প্রতিযোগীতা লক্ষ্য করা যায়। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন এসময় উপস্থিত ছিলেন।...