Wednesday, July 29

বাংলাদেশ

কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যা

কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে নাসিমা বেগম নামে(৪০) এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ ও পারিবারিক কলহ থেকেই ওই নারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড এলাকায় শনিবার দুপুরে এঘটনাটি ঘটেছে। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নাসিমা বেগম কুল্লা ইউনিয়নের নওগাও কায়েতপাড়া এলাকার জয়নাল আলীর দ্বিতীয় স্ত্রী। ধামরাই থানার এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। গৃহবধূর আত্মহত্যার ব্যাপারে কুল্লা ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, নাসিমা তার প্রথম স্বামী ও সন্তান রেখে জয়নাল আবেদীনকে বিয়ে করেছিল৷ জয়নালেরও প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। মূলত এনিয়েই তাদ...
নবাবগঞ্জে ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নবাবগঞ্জে ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বাংলাদেশ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে শনিবার বিকেলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচকে ঘিরে নদীন দুই পাশে মেলা বসে। বিভিন্ন বয়সের নারী,পুরুষ শিশু, কিশোর কিশোরী এ নৌকা বাইচ উপভোগ করতে উপস্থিত হয়। এলাকাবাসী জানায়, বহু বছর ধরে ইছামতি নদীর গোবিন্দপুর ধাপারী বাজার এলাকার এই অংশে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এদিকে এবারের নৌকা বাইচে প্রায় ১০ টি নৌকা অংশ গ্রহণ করে। এদের মধ্যে ব্যাপক প্রতিযোগীতা লক্ষ্য করা যায়। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন এসময় উপস্থিত ছিলেন।...
পদ্মার ভাঙন আতঙ্কে ১১ স্কুলের আড়াই হাজার শিক্ষার্থী

পদ্মার ভাঙন আতঙ্কে ১১ স্কুলের আড়াই হাজার শিক্ষার্থী

বাংলাদেশ
রাজশাহীর বাঘার পদ্মার চরজুড়ে রয়েছে নয়টি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়। এখানে লেখাপড়া করে প্রায় দুই হাজার ৬০০ শিক্ষার্থী। এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা বেশিরভাগ সময়ই পদ্মার ভাঙন রক্ষায় স্থান পরিবর্তনের আতঙ্কে থাকেন। তবু নদীভাঙন পিছু ছাড়ে না। স্থানীয়রা বলেন, পদ্মায় পানির সঙ্গে সঙ্গে বাড়ছে আতঙ্ক। কখনো ভাঙন, আবার কখনো সর্বস্ব হারানোর ভয়। এমন আতঙ্কেই দিন কাটছে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরের মানুষের। গেল বছর চরকরাজাপুর উচ্চ বিদ্যালয়, কালীদাসখালী প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীনগর প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে যায়। সর্বশেষ গত মাসে পদ্মার ভাঙন থেকে রক্ষার জন্য চকরাজাপুর প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নেওয়া হয়েছে। এবারসহ তিনবার স্থানান্তর করা হলো। এ সময় খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া হয়। বর্তমানে তৈরি করা ঘরে ক্লাস নেওয়া হচ্ছে। এ ছাড়া পদ্মার চরে মধ্যে ৯টি প্রাথমিক বিদ্যালয় ও দু...
রানওয়ে উন্নয়ন কাজ বাতিল

রানওয়ে উন্নয়ন কাজ বাতিল

বাংলাদেশ
ঠুনকো অজুহাতে বাতিল হয়ে গেল ৫৭০ কোটি টাকার ৩ অভ্যন্তরীণ বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প। বিমানবন্দরগুলো হলো যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মুখদুম বিমানবন্দর। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়বেন তিন বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া করা আকাশপথের যাত্রীরা। বিমান উড্ডয়ন ও অবতরণেও বাড়বে ঝুঁকি। ভেস্তে যাবে সরকারের ফ্লাইট সম্প্রসারণ পরিকল্পনা। বিশেষ করে বিমানবন্দরগুলোয় ওয়াইড বডির বড় উড়োজাহাজ নামতে পারবে না। নতুন করে প্রকল্প হাতে নিলে সময় এবং ব্যয় দুটোই বাড়বে। কমপক্ষে ৫শ কোটি টাকা অতিরিক্ত ব্যয় বাড়বে। সময়ও লাগবে আরও ৩ বছর বেশি। সংশ্লিষ্টরা বলেছেন, এই অবস্থায় দেশের আকাশপথের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। গত ৭ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম সভায় এই প্রকল্পটি বাতিল করা হয়। সভায় সেপ্টেম্বরের মধ্যে নতুন দরপত্র আহ্বানের সিদ্ধান্ত...
সরকারি ওষুধ মিলল ডোবায়

সরকারি ওষুধ মিলল ডোবায়

বাংলাদেশ
সরকারি ওষুধ রোগী ও সেবাগ্রহীতাদের মাঝে বিতরণ না করে ফার্মেসিতে বিক্রি, স্বজনদের মাঝে ওষুধ প্রদান, রোগীদের স্বাস্থ্যসেবা না দেওয়া এবং যথাসময়ে ক্লিনিকে না আসাসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্য সহকারী মো. নূরুল ইসলামের বিরুদ্ধে। নূরুল ইসলাম উপজেলার গাবসারা ইউনিয়নের রেহাইগাবসারা চরাঞ্চলের গাবসারা কমিউনিটি ক্লিনিকে কর্মরত এবং সে একই এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে ওই কমিউনিটি ক্লিনিকের পাশের এক ডোবায় অসংখ্য পরিত্যক্ত ওষুধ পাওয়া যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী বাবু ও রহিম বলেন, সকালে ক্লিনিকের পাশের একটি ডোবায় বিভিন্ন ধরনের ওষুধ দেখতে পাই। কাছে গিয়ে দেখি সরকারি ওষুধ। পরে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান এসে ওষুধগুলো উদ্ধার করে ইউপি সদস্যের কাছে জমা দেন। এদিকে ওষুধগুলো ফেরত না দেওয়ায় আমাদেরসহ মেম্বারকে হুমকি দিচ্ছেন স্বাস্থ্য সহকারী নূরুলসহ ত...
সিলেটে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের যাত্রা শুরু

সিলেটে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের যাত্রা শুরু

বাংলাদেশ
সিলেটে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের যাত্রা শুরু হয়েছে। শনিবার থেকে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীতে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট নামিয়েছে সড়কে। দুপুরে শহরতলির লাক্কাতুরা এলাকায় এগুলো নেওয়া হয়েছে। সেখানে চা শ্রমিকরা জড়ো হবেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিতে। সিসিকের নির্বাহী প্রকৌশলী এহসান আহমদ বলেন, সিলেট নগরীর বিভিন্ন স্থানে স্থায়ী পাবলিক টয়লেট আছে। কিন্তু কোথাও কোনো অনুষ্ঠান থাকলে আশপাশে টয়লেট না পেয়ে ভোগান্তিতে পড়েন সবাই। এ বিষয়টি মাথায় রেখে সিসিকের উদ্যোগে তিনটি ক্যাটাগরির ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, শনিবার থেকে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটগুলোর কার্যক্রম শুরু হয়েছে। ভ্রাম্যমাণ টয়লেটগুলো সবসময় নগরীতে ব্যবহার করা হবে নাকি শুধুমাত্র অনুষ্ঠানস্থলে রাখা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। সিসিকের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম বলেন, ...
ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যের সঙ্গে টাইলসের গুঁড়া মিশিয়ে সড়ক নির্মাণ!

ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যের সঙ্গে টাইলসের গুঁড়া মিশিয়ে সড়ক নির্মাণ!

বাংলাদেশ
গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১শ মিটার গ্রামীণ সড়কে বিটুমিন ও ইটের খোয়ার সাশ্রয় ঘটিয়ে টাইলস এবং প্লাস্টিকের ব্যবহার ঘটানো হয়েছে। টেকসই সড়ক, বিটুমিনের সাশ্রয় এবং স্থায়ীত্ব বাড়াতে প্লাস্টিকের পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। তারা ইতোমধ্যে এর ইতিবাচক সম্ভাবনারও আশা করছেন। গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, মানুষ নানা প্রয়োজনে পলিথিন ও প্লস্টিকের ব্যবহার করে একটা সময় পর বর্জ্য হিসেবে ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরীক্ষামূলকভাবে ওই এলাকায় ১শ মিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়েছে। প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে এটি প্রয়োগ ও ইটের খোয়ার পরিমাণ কমিয়ে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া মেশানো হয়েছে। গরম বিটুমিনের সাথে প্লাস্টিকের গুঁড়া ঢেলে দেওয়...
গোলাপগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

গোলাপগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বাংলাদেশ
সিলেটের গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার সকালে সিলেট জকিগঞ্জ সড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরেকজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন- লুৎফুর রহমান (৭২), তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য ছিলেন এবং তার স্ত্রী জেলি বেগম (৬০)। জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে চারখাই থেকে ছেড়ে আসা সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপের মধ্যে ঘটনাস্থলে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।...
স্কুলছাত্র আপন হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

স্কুলছাত্র আপন হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে স্কুলছাত্র আপন চন্দ্র দাসের (১৪) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন রতন, শিক্ষক হারাধন সরকার, এনায়েত কবীর, আব্দুল কদ্দুস বেলালী, দেবতুষ চন্দ্র দে নান্টু, নিলুফা ইয়াসমিন, জাকিয়া আক্তার, নিহত আপনের বড় ভাই প্রভাত চন্দ্র দাস ও সহপাঠীরা। বক্তারা বলেন, যারা আপন চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই এবং আমরা এই হত্যাকারীদে...
শেবা‌মেক শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন

শেবা‌মেক শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন

বাংলাদেশ
ক্যারি অন বহাল এবং সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবা‌মেক) শিক্ষার্থীরা। শ‌নিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ২টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলবে। এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এসময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জিএম নাজিমুল হক ব‌লেন, ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ...