Saturday, July 4

বাংলাদেশ

গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন

বাংলাদেশ
রাজধানীর গুলশান ২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিটে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। তবে, কারণ এখনো জানা যায়নি। উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভবনের ৮...
গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিভেছে

গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিভেছে

বাংলাদেশ
রাজধানীর গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের অষ্টম তলার আগুন নিভেছে। দুই ঘণ্টা পর এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে এই আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি। এর আগে উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। ভবনের গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা বাইরে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ভবনের ৮তলায় লিফটে...
মদনে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ওসিসহ আহত ১৭

মদনে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ওসিসহ আহত ১৭

বাংলাদেশ
নেত্রকোনার মদনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম ছাড়াও দুপক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহত মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম, এএসআই খোরশেদ আলম, পুলিশ সদস্য আজিজুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী শরিফুল ইসলাম, রিপন, বুলবুল আহমেদ, রোকন মিয়া, আনোয়ার হোসেন, মোশারফ, সাগরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর সাথে বিএনপির আহত সাত নেতাকর্মীদের স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মদন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলের জন্য চানগাঁও ইউনিয়নের শাহপু...
বিশ্ববিদ্যালয় ছাত্র ফয়সাল হত্যায় ৪ জনের ফাঁসি

বিশ্ববিদ্যালয় ছাত্র ফয়সাল হত্যায় ৪ জনের ফাঁসি

বাংলাদেশ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম প্রকাশ বুইল্ল্যানির ছেলে (২০), মৃত আমান উল্লাহ'র ছেলে নুরুল হক (২২), মৃত অছিউর রহমানের ছেলে রমজান আলী (২৪) এবং মো. ইসহাকের ছেলে রুবেল (২০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই এলাকার নুরুল আবছারের ছেলপ শাহীন উদ্দিন (১৯) এবং দুদু মিয়ার ছেলে মনি আলম (১৯)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক ...
হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

বাংলাদেশ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন- খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)। নিহত ওই দুজন জেলের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের খোকন ও জিলন মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে নিজেদের পেতে রাখা চাঁই থেকে মাছ তুলতে যান। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে জেলে খোকন মিয়া ও জিলন মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই দুজন জেলেকে মৃত ঘোষণা করেন। পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো...
যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি লেকের পানিতে ডুবে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। রোববার নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লায়। কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। নিহত আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। এ ঘটনায় রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন আমিন মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক বদরুল হক আজাদ জানান, শনিবার রুহুল আমিন পুরো পরিবার নিয়ে টাউন অব বেথেলে অবসর যাপনে যান। রোববার দুপুরে রুহুল আমিনের মেয়ের জামাই আফরিদ পাশের হোয়াইট লেকে গোসল করতে নামেন। এসময় হঠাৎ করেই আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাই আফরিদকে বাঁচাতে শ্যালক বাছির পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাদের দুজন...
বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

বাংলাদেশ
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সদর, সেনবাগ এবং চাটখিল উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ৬ জন, সেনবাগ থানায় ১৪ জনসহ বিভিন্ন স্থান গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। এসপি জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ...
আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সিমলা রাণীর হাট সড়কের বল্লাভেঙ্গুর বটতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মোমিন (২০), আবু তালেব আকন্দের ছেলে আশরাফুল আকন্দ (২৫), মৃত সিদ্দিক সেখের ছেলে সাইদুল ইসলাম (২২), রেজাউল করিমের ছেলে নুরনবী সেখ (২০)।অপর আসামি টাঙ্গাইল জেলার সদর থানার বড়বেলতা গ্রামের বাসিন্দা হামিদ মণ্ডলের ছেলে আবুল কালাম (৩২)। অভিযানে ১টি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-০২-৬৩৩৯) ও ১টি হাসুয়া, ১টি দা, ৫টি লোহার রড, ১টি কাটার মেশিন জব্দ করা হয়। পুলিশের অভিযান পরিচালনার সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এদের মধ্যে দুইজনের...
টিসিবির ডিলারের বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

টিসিবির ডিলারের বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দে রোববার (২৮ আগস্ট) থেকে কম দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বিক্রিকৃত পেঁয়াজ পচা বলে ভোক্তারা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মধ্যে ৯ সহস্রাধিক পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। মেসার্স শাপলা ট্রেডার্স ও মেসার্স জামান ট্রেডার্সের জন্য ডিলার নিযুক্ত হয়েছে। রোববার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এই বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এখান থেকে দিনব্যাপী শাপলা ট্রেডার্স বিতরণ করে ১ হাজার ৭শ প্যাকেজ। অপরদিকে চর দৌলতদিয়া হামেদ মৃধার হাট হতে জামান ট্রেডার্স বিতরণ করে ৯শ প্যাকেজ। ৪৬৫ টাকার প্রতি প্যাকেজে রয়েছে দুই কেজি ডাল, দুই লিটার তেল, এক কেজি চিনি ও তিন কেজি পেঁয়াজ। বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি থাকায় সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকা...
বিরিয়ানি খেয়ে ৪০ কলেজছাত্রী অসুস্থ

বিরিয়ানি খেয়ে ৪০ কলেজছাত্রী অসুস্থ

বাংলাদেশ
পাবনা মধ্য শহরের আব্দুল সড়কের পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে এবং ওই বিরিয়ানি হাউস বন্ধের দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকশ শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এক পর্যায়ে তারা বিরিয়ানি হাউস ঘেরাও করেন। এ সময় শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, শনিবার (২৭ আগস্ট) শিক্ষার্থীদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল। এজন্য পাবনার মধ্য শহরের আব্দুল সড়কের ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টে ৫০টি বিরিয়ানির অর্ডার দেয়া হয়। শনিবার রাতে সেগুলো শিক্ষার্থী খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে ১৫ জনের অবস্থার অবনতি হলে তাদের পাবনা জেনারে...