ফায়ার সার্ভিসের অগ্নি পুরুশ সোহেল রানার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের এমপি মাশরাফীর শোক!!
ফায়ার সার্ভিসের অগ্নি পুরুশ সোহেল রানার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের এমপি মাশরাফীর শোক!!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার (১৪ এপ্রিল) ২৭৪ ॥ গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩তলা ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ে উদ্ধার কাজ করতে গিয়ে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের সদস্য অগ্নিসেনা সোহেল রানা। পরবর্তীতে ৮ এপ্রিল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোহেলের মৃত্যুতে দেশের সকলেই হয়েছেন শোকাহত। একই সাথে তার মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ও সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।
আত্মত্যাগী সোহেলের কথা স্মরণ করে ফেসবুকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাশরাফী। ফেসবুকে স্ট্যাটাসে মাশরাফী লিখেন, ‘আমরা প্রতিনিয়ত গল্পের সুপারহিরোদের নিয়ে কথা বলি, তাদের নিয়ে জমে ওঠে আমাদের চায়ের আড্ডা। স্পাইডার ম্যান, সুপারম্যা...









