গ্রেপ্তার!! আ.লীগের চেয়ারম্যানপ্রার্থী শাহিনুল ।
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
উদ্দিন মৃধা বলেন, শাহিনুলকে উপজেলা পরিষদ নির্বাচনের দিন সংঘটিত সহিংসতার দুটি মামলা ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার তাঁকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহিনুল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি ২০১৪ সালে এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী হন পারভেজ হোসেন সরকার। তিনি উত্তর...









