Sunday, July 5

বাংলাদেশ

বুড়িগঙ্গায় তিন ভাসমান লাশ

বুড়িগঙ্গায় তিন ভাসমান লাশ

ক্রাইম, বাংলাদেশ
বুড়িগঙ্গা নদী থেকে একই দিনে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলো একটি শিশু (১০), একজন নারী (২০) ও একজন পুরুষের (৬৫)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, স্থানীয় লোকজন ঢাকার ফরিদাবাদ আর্সিনগেইট বরাবর মাঝ নদীতে এক যুবতীর লাশ ভাসতে দেখে। তাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় যুবতীর লাশ ভাসতে দেখি। পরে লাশটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠাই। নিহত যুবতীর বয়স আনুমানিক ২০ বছর। পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার এবং খয়েরি রঙের ছাপার কামিজ। যুবতীটির জিভ কামড়ে ধরা ছিল। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে যুবতীটিকে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। লাশের গায়ে পচন ধরে চামড়া উঠে যাওয়ায় গায়ে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি-না বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থান...
ভৈরবে যুগান্তর পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়   প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সভা

ভৈরবে যুগান্তর পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সভা

বাংলাদেশ
আশরাফুল আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের ভৈরব উপজেলার যুগান্তর এর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক ২৯ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় ভৈরবের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ ভৈরবের রাস্তা,ঘাট,ব্রিজ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা, স্কুল -কলেজসহ ভৈরবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের রুপকার প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃজিল্লুরর রহমান এবং ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলর আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর বিশ্বস্ত আস্হাভাজন ব্যক্তিত্ব ভৈরবের উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব সকলের আস্হাভাজন প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃসায়দুল্লাহ মিয়াকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল এর সভাপ...
কিশোরগঞ্জ  ভৈরবে শিল্পনগরী প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন।

কিশোরগঞ্জ ভৈরবে শিল্পনগরী প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন।

বাংলাদেশ
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কালিকা প্রসাদ ইউনিয়নে "উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার এখন সময় বাংলদেশের মাথা উচু করে দাড়াবার" এ স্লোগানকে সামনে রেখে ভৈরবে শিল্পনগরী কালিকা প্রসাদ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপন করেন আলহাজ্ব নাজমুল হাসান পাপন সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শিল্পনগরী প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন করেন ভৈরব-কুলিয়ারচর এর মাননীয় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। শিল্পনগরী প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপনের উদ্বোধনের পরে কালিকা প্রসাদ ইউনিয়ন মিয়া বাড়ীর মাঠ প্রাঙ্গনে আওয়ামীলীগ এর বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত আওয়ামীলীগ এর জনসভায় প্রধান অতিথি ছিলেন ভৈরব-কুলিয়াচর-৬ আসনের মাননীয় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল।অন্যান্য অতিথিবৃন্দরা ছিলেন ...
বিএনপির জনসভা শুরু:  খালেদা জিয়া ‘প্রধান অতিথি’

বিএনপির জনসভা শুরু: খালেদা জিয়া ‘প্রধান অতিথি’

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙে দেয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনে সেনা মোতায়েন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার কার্যক্রম শুরু হয়েছে। আজ (রোববার) বেলা ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসা শুরু করেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভামঞ্চে দেশাত্মবোধক ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। বেলা ২টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল যেন জনসমুদ্রে রূপ নেয়। জনসভা শুরুর পর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। জনসভা পরিচালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। সোহরাওয়ার্দী উদ্যানে বা...
বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত

বিএনপিকে জনসভা করতে ডিএমপির ২২ শর্ত

জাতীয়, বাংলাদেশ
জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথা চালাচালির পর আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে ২২টি শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার এই শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ। আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের ২২ শর্তে বেলা ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন।’ ডিএমপি যে ২২টি শর্ত দিয়েছে তা হলো- ১. এই অনুমতিপত্র (ডিএমপির অনুমতি) স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ২. আইনশৃঙ্খলা পরি...
বরগুনায় নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

বরগুনায় নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী

বাংলাদেশ
এম আর অভি ঃ বরগুনায় নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্ব চরকগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং ঢলুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাহমুদ সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন মাষ্টার । আলেচনা সভার পূর্বে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী ও মহড়া প্রদর্শণ করা হয় । এ সময় শিক্ষক-শিক্ষিকা , অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরগুনায় নিরাপদ সড়ক চাই বিষয়ক সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা এম আর অভি ঃ বরগুনায় নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক র‌্যালী, মহড়া ও আলোচনা সভা...
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥ আর্থিক সহযোগিতা করলেন এস,পি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥ আর্থিক সহযোগিতা করলেন এস,পি

বাংলাদেশ
ভরণপোষণ দিতে না চাওয়ায় জঙ্গলে ফেলে দেয়া লোহাগড়ার সেই বৃদ্ধ মাকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে ॥ আর্থিক সহযোগিতা করলেন এস,পি এসকে,এমডি ইকবাল হাসান,নড়াইল ॥ ভরণপোষণ দিতে অপারগতা প্রকাশ করে গর্ভধারীণী ৮৬ বছর বয়সী মা হুজলা বেগম কে তার সন্তানরা বাড়ির অদূরে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ফেলে দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ ওই মাকে উদ্ধার করে শনিবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি করেছে। শনিবার(২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইলের পুলিশ সুপার লোহাগড়া উপজেলা হাসপাতালে অসুস্থ হুজলা বেগম কে দেখতে জান এবং ব্যাক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন। মায়ের সাথে অমানবিক আচরণ করায় পুলিশ হুজলা বেগমের ছেলে ডাকু শেখ, রাবু শেখ ও মেয়ে কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। নড়াইলের লোহাগড়ার কুচিয়াবাড়ি গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে...
সরিষাবাড়ীতে জুয়ার মঞ্চ ও প্যান্ডেল পুড়িয়ে ধ্বংস

সরিষাবাড়ীতে জুয়ার মঞ্চ ও প্যান্ডেল পুড়িয়ে ধ্বংস

জাতীয়, বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের বালিয়া মেন্দা গ্রমে অভিযান চালিয়ে জুয়ার মঞ্চ ও প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে জুয়া, অশ্লীল নৃত্য ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান ও পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় এ অভিযানে অংশ নেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাশের সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সীমানা ঘেষা যমুনা নদীর দুর্গম চরাঞ্চল সরিষাবাড়ীর বালিয়া মেন্দা গ্রামে আবুল কালামের নেতৃত্বে একটি চক্র বেশ কিছুদিন ধরে জুয়া ও অশ্লীল নৃত্যসহ বিভ...
সোনালী সিলেট’র সম্পাদককে নাঈমের প্রাণনাশের হুমকি

সোনালী সিলেট’র সম্পাদককে নাঈমের প্রাণনাশের হুমকি

বাংলাদেশ
অনলাইন ডেস্ক।। সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক সোনালী সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. তাজুল ইসলামকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি গৌছুল হক নাঈমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেট। পরোয়ানাভূক্ত নাঈম সুনামগঞ্জ জেলার ছাতক থানার কপলা বাজার, শুরিগাঁও গ্রামের জমসিদ আলীর পুত্র। ১৮ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে হাজির নির্দেশনা থাকলেও অদৃশ্য কারণে গ্রেফতারে নিরব পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাপ্তাহিক সোনালী সিলেট পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক গৌছুল হক নাঈম পত্রিকাটি পরিচালনায় ব্যর্থ হয়ে জনৈক উস্তার আলীর কাছে গত ০৫/০২/২০১২ ইংরেজী তারিখে হস্তান্তর করেন । পরবর্তীতে উস্তার আলীও নাঈম পত্রিকা নিয়মিত প্রকাশে ব্যর্থ হন এবং অন্যত্র হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন। সেক্ষেত্রে সোনালী সিলেট’র বর্তমান সম্পাদক ও প্রকাশ...
পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা সেতু’ : ওবায়দুল কাদের

বাংলাদেশ
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু এলাকা সফরকালে আজ মুন্সীগঞ্জের মাওয়ায় সেতুমন্ত্রী একথা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে মাওয়ায় সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৩ অক্টোবর সেতুর নির্মাণকাজ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৬০ ভাগ নির্মাণ কাজের ঘোষণা দেবেন। এছাড়া তিনি রেল সংযোগ প্রকল্পেরও উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন আকাশ থেকেই। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের কাজ এখন চলমান রয়েছে। ২০১৭ স...