এখন আলোচনার কী আছে : মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী , ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয়ে গেছে,
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ আইনতো জাতীয় সংসদে পাস হয়ে গেছে। সংসদে পাস হওয়ার পর এখন আর কিছু করার নেই। এখনই এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনারই বা কী আছে? এ আইন প্রসঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেখানে তো এ আইন আরো কড়া। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
বৈঠকের নিয়মিত এজেন্ডা সম্প্রচার আইন-২০১৮ নিয়ে আলোচনার সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গটি তোলেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারার বিষয়ে সম্পাদক পরিষদসহ সাংবাদিক নেতাদের আপত্তির কথা উল্লেখ করে আলোচনা শুরু করলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন...









