Sunday, July 5

বাংলাদেশ

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৪৫) ও লোকমান হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। আহতরা হলেন- স্বপন দাস (২০) ও সাধন দাস (১৮)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার আরটিভি অনলাইনকে বলেন, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় সিলেট অভিমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক সিরাজ মিয়া ও তার সহযোগী লোকমান হোসেন মারা যান। তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ...
ঘরের ভেতরে মিললো মা-ছেলের গলাকাটা লাশ, আটক ১

ঘরের ভেতরে মিললো মা-ছেলের গলাকাটা লাশ, আটক ১

বাংলাদেশ
পাবনা সদর উপজেলায় ঘরের ভেতর থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী সুজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ খানবাড়িয়া গ্রাম থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- চরতারাতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া খানবাড়ি গ্রামের সুজন এর স্ত্রী রুশি খাতুন (২৫) ও তার শিশু সন্তান রুহান (২)। পাবনা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তবে এ মুহূর্তে হত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।...
মিরপুরের সেই বাসায় গুপ্তধনের সন্ধান কার্যক্রম স্থগিত

মিরপুরের সেই বাসায় গুপ্তধনের সন্ধান কার্যক্রম স্থগিত

বাংলাদেশ
রাজধানীর মিরপুরে একতলা একটি বাড়িতে গুপ্তধনের সন্ধানে মাটি খোঁড়াখুঁড়ি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামান জানান, সাড়ে চার ফুট খননের পর বাড়ি দেবে যাওয়ার আশঙ্কায় বাড়িটিতে গুপ্তধনের সন্ধানে খোঁড়াখুঁড়ি অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। সেখানে এখনও কিছু পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞ দল নিয়ে রবিবার সকালে আবারো অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আমরা এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ খুঁজে তাদের পরামর্শ নিয়ে আবার কার্যক্রম শুরু করতে চাই। যদি বিশেষজ্ঞ আগামী কালকের মধ্যে পাওয়া যায় তবে কালই কর্যক্রম শুরু করবো। ততক্ষণ পর্যন্ত বাড়িটি পুলিশ হেফাজতে থাকবে। এর আগে শনিবার সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের একটি বাড়ির নিচে ২ মণের মত স্বর্ণালঙ্কারের সত্যতা নিশ্চিতে একজন নির্বাহী ম্যা‌জিস্ট্রেটের তত্বাবধা‌নে খনন কাজ শুরু করে। দু‌‘দিন আগে গুপ্তধন...
চবিতে ‘নববাক’র তিন যুগ পূর্তি উৎসব

চবিতে ‘নববাক’র তিন যুগ পূর্তি উৎসব

বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী, ফটিকছড়ি ও ভূজপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নববাক এর তিন যুগ পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল দশটায় বর্ণাঢ়্য র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নববাকের সভাপতি নুরে তামজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার । এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যের পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা হয়। মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক সন্ধ্যা ও ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নববাকের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন। ...
কোটা পর্যালোচনা কমিটির সময় বাড়ানো হলো তিন মাস

কোটা পর্যালোচনা কমিটির সময় বাড়ানো হলো তিন মাস

বাংলাদেশ
কোটা সংস্কার পর্যালোচনা কমিটি গঠিত হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে গত ২ জুলাই গঠিত ওই কমিটির মেয়াদ আরো ৯০ কার্যদিবস বৃদ্ধি করে বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/সংস্কার/বাতিলের লক্ষ্যে সাত সদস্যের ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। বৃহস্পতিবারই কমিটির ১৫ কার্যদিবসের মেয়াদ শেষ হয়েছে। সময় বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, গঠিত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবসের অতিরিক্ত ৯০ কার্যদিবস বর্ধিত করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ছাড়াও কমিটিতে জনপ্রশাসন, অর্থ, সরকারি কর্ম কমিশন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নিয়ে কমিটি ...
জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩

জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩

বাংলাদেশ
জামালপুরে ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ(শুক্রবার) ভোরে এই দুর্ঘটনা ঘটে। আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। রেজাউল করিম জানান, জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। তিনি জানান, লোহাবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে জামালপুরের সরিষাবাড়ি যাচ্ছিল। আওনা ইউনিয়নের স্থল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, পোঘলদিঘা ইনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন, একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন এবং আব্দুল বারিক।...
বগুড়ায় ক্লিনিক নামের মরণ ফাঁদ, গেলেই অপারেশন

বগুড়ায় ক্লিনিক নামের মরণ ফাঁদ, গেলেই অপারেশন

বাংলাদেশ
ব্যাঙের ছাতারমত গড়ে উঠেছে শতশত অনুমোদনহীন ক্লিনিক। গ্রামের প্রবাদ আছে, ধর মুরগী-জবাই কর। পেটের ব্যথা উঠলেই ক্লিনিকগুলোতে চিকিৎসার নামে প্রায় প্রতিদিনই অপারেশনে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গ্রামের মানুষগুলো একটু অসুস্থ হলেই ক্লিনিকে ছুটে যান। কারণ ঘরে কাছেই চিকিৎসা। কিন্তু রোগীরা জানেন না, ঘরে পাশেই গড়ে উঠেছে ক্লিনিক নামের মরণ ফাঁদ। ৭-৮ মাসের অন্ত:সত্ত্বা নারী অসুস্থ হয়ে ক্লিনিকে গেলেই নানা অজুহাতে অপারেশন করতে রাজী করা হচ্ছে। ক্লিনিকগুলোতে নেই অভিজ্ঞ চিকিৎসক। নেই প্রশিক্ষনধারী নার্স। তারপরেও চলছে অপারেশন বাণিজ্য। বগুড়া সদর এবং নন্দীগ্রাম উপজেলায় ক্লিনিকে অপারেশনে মৃত্যুর অভিযোগ দীর্ঘদিনের। বগুড়া শহরের শেরপুর রোড ডলফিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে গত বুধবার (১৮ জুলাই) রাতে অ্যাপেনডিসআইটিস অপারেশন করাতে গিয়ে সাকিব হাসান (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এনিয়ে তোলপাড়ের একপর...
বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন

বাংলাদেশ
বিশ্বের প্রথম ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন নিয়ে আসছে সুইজারল্যান্ডের কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা সিরিন ল্যাবস। ‘ফিনি’ নামে ডুয়াল স্ক্রিন ডিজাইনের স্মার্টফোনটি তৈরি করবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। নভেম্বর মাসে এই ফোন বাজারে আসতে পারে। আর দাম হবে এক হাজার মার্কিন ডলার। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ব্লকচেইন প্রযুক্তি। তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি হলো ব্লকচেইন। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির অনেক বিবর্তন ঘটে চলেছে। এই ফোনে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন (ডিঅ্যাপ) সুবিধা থাকবে। এর আগে ১৪ হাজার ৮০০ মার্কিন ডলার দামে ‘সোলারেন’ নামে চড়া দা...
‘৪০ বছর পর ফিইরা আইছে, ভাবছিলাম বোনডা মইরা গেছে’

‘৪০ বছর পর ফিইরা আইছে, ভাবছিলাম বোনডা মইরা গেছে’

বাংলাদেশ
১৯৭৮ সালের কথা। ময়মনসিংহের গফরগাঁওয়ের খারুয়া মুকুন্দ গ্রামের ইন্তাজ আলী-সমতা খাতুন দম্পতির অভাবের সংসার। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পাড়তেন না তারা। একদিন দুই মেয়ে সন্তান সাজেদা ও মল্লিকাকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে মেয়ে দুটিকে ঢাকাগামী একটি ট্রেনে তুলে দিয়ে ‘বিস্কুট ও চকলেট’ কিনতে যাওয়ার কথা বলে চলে যান বাবা ইন্তাজ। ট্রেনটি টঙ্গী স্টেশনে থামলে স্থানীয় এক ব্যক্তির চোখে পড়ে দুটি শিশু কান্না করছে। কিন্তু সঙ্গে তাদের অভিভাবক নেই। পরে ওই ব্যক্তি সাজেদা ও মল্লিকাকে ট্র্রেন থেকে নামিয়ে দত্তপাড়ায় একটি মাতৃসদনে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে দেন। এরপর ১৯৮০ সালের দিকে নেদারল্যান্ডস থকে এভার্ট বেকার ও মেরিয়ান্ট রেজল্যান্ড নামের এক নিঃসন্তান দম্পতি বাংলাদেশে আসেন। তারা টঙ্গীর ওই মাতৃসদন থেকে শিশু মল্লিকাকে দত্তক নেন। এর কিছুদিন পরে ওই দম্পতির মাধ্যমে নেদারল্যান্ডসের আরে...
গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন

গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন

বাংলাদেশ
(স্বদেশ নিউজ২৪.কম) গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুন। দলের জেলা আহবায়ক অধ্যাপিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, কেন্দ্রীয় কমিটির সদস্য দিলরুবা পারভীন, জেলা যুগ্ম আহবায়ক মাহমুদা পারুল, সেলিনা আকতার বানু, মিনু রাণী মহন্ত, লুদলিনা পারভীন ছন্দা, রিজিয়া আকতার বিউটি, রিনা রাণী মুক্তি, সাবিনা ইয়াসমিন ঝুনু, রেহেনা পারভীন, শিরিন রুকসানা, শিখা চক্রবর্ত্তী প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল। সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। ছবি সংযুক্ত আরিফ উদ্দিন গাইবান্ধা ...