Sunday, July 5

বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় আজও ঝরল চারজনের প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় আজও ঝরল চারজনের প্রাণ

বাংলাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারের চকরিয়ায় আজও দুর্ঘটনা ঘটেছে। মাত্র একদিনের ব্যবধানে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুর্ঘটনায় ঝরে গেছে এক নারীসহ চারজনের প্রাণ। এতে আহত হয়েছে শিশুসহ পাঁচ যাত্রী। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টের সামনে ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনার আবদুল খালেকের ছেলে মো. ইউনুস মিয়া (৩৫), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (২৫), একই ইউনিয়নের জমিদারপাড়ার ছৈয়দ আহমদের ছেলে ইজিবাইকচালক আবু তাহের (৩৮)। এ ছাড়া ৩৫ বছর বয়সী এক নারী নিহত হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্...
এক মাসের মধ্যে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে : মওদুদ

এক মাসের মধ্যে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে : মওদুদ

বাংলাদেশ
আগামী এক মাসের মধ্যে দেশে প্রবল আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এই আন্দোলনে নৌকা (আওয়ামী লীগে নির্বাচনী প্রতীক) ভাসিয়ে দেওয়া হবে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বুধবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, 'আর বেশি সময় নেই' এই এক মাসের মধ্যে এমন আন্দোলনের ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে। সেই আন্দোলনের প্রস্তুতি নিন।' মওদুদ আহমদ মনে করেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করা সম্ভব না। আর এ কারণে রাজপথে আন্দোলনের কথা বলেন তিনি। তিনি জানান, আর সে আন্দোলনের জন্যই আসছে নতুন কর্মসূচি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘সরকার চায় না আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাক। তাই তারা আদালতকে ব্যবহার করে তা...
বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিববহন পুলের উদ্বোধন ॥

বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিববহন পুলের উদ্বোধন ॥

বাংলাদেশ
দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব পরিবহন পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুলাই ২০১৮) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনিভার্সিটির পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত ফিতা কেটে এ পুলের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১টি বাস পুলে সংযুক্ত করা হয়েছে। ৩২ সিটের উক্ত বাসটি ক্রয় করতে মোট খরচ হয়েছে ২১ লাখ টাকা। যার সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে ইউনিভার্সিটির নিজস্ব অর্থায়ন থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন পুলে এ গাড়ি যুক্ত হওয়ার ফলে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলের পরিবহন সেবার মান আরও বৃদ্ধি পাবে। তারা গাড়ি রক্ষণাবেক্ষনে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় সভাপতিগণ, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব:), পরিচালক...
সাদুল্লাপুরে বিদ্যুতের আলোয় আলোকিত  হলো ফুলবাড়ি গ্রামের ৩’শ ৪০ পরিবার

সাদুল্লাপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ফুলবাড়ি গ্রামের ৩’শ ৪০ পরিবার

বাংলাদেশ
আরিফ উদ্দিন, গাইবান্ধা - ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্যফুলবাড়ি গ্রামকে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মধ্যফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা-০৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি এক সুইস টিপে ওই ইউনিয়নের মধ্যফুলবাড়ি গ্রামের ৩’শ ৪০টি পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করে দেন। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হোসেন নুরুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের এজিএম শামসুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাজ্জাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহিল কবির ফারুক, খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযো...
জাবিতে শিক্ষকদের উপাচার্যের কার্যালয় ঘেরাও

জাবিতে শিক্ষকদের উপাচার্যের কার্যালয় ঘেরাও

বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার বিচার, অ্যাক্টবিরোধী স্ট্যাটিটিউট, সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, প্রক্টরিয়াল বডির অপসারণ, বিধি অনুযায়ী আইন অনুষদে ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদানের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার সকাল আটটা থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্যের কার্যালয় অবরোধ করেন তারা। এ অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারণে সকালে উপাচার্য ড. ফারজানা ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। অবিলম্বে দাবি পূরণ না হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকেরা। প্রসঙ্গত, উপাচার্যের ‘অধ্যাদেশ বিরোধী’ কর্মকাণ্ডসহ বিভিন্ন দাবিতে গেল ১৭ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে উপাচার্যবিরোধী আ...
‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত ও মাদক ব্যবসায়ী নিহত

‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত ও মাদক ব্যবসায়ী নিহত

বাংলাদেশ
দেশের চার জেলায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত ও দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ ও নাটোরে দুই মাদক ব্যবসায়ী এবং চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইলে দুই ডাকাত নিহত হয়েছেন। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুরের আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম আলমগীর। আহত র‌্যাব সদস্যরা হলেন হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের সময় আগমন সিএনজি স্টেশনের পাশ থেকে আলমগীর ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই আলমগীরের ...
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাজীব মীর

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাজীব মীর

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর রবিবার বিকালে রাজীব মীরের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য টিএসসিতে রাখা হয়। চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মোশারেফ হোসেন (রাজীব মীর) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় রাজীব মীরের নিজ গ্রামের পরানগঞ্জ হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, সোমবার ভোরে রাজীব মীরের বহনকৃত লাশবাহী গাড়িটি ভোলায় এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেন রাজীব মীর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। ...
বিদেশ যেতে না দেয়ায় হাইকোর্টে ‍ইমরান এইচ সরকারের রিট

বিদেশ যেতে না দেয়ায় হাইকোর্টে ‍ইমরান এইচ সরকারের রিট

বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে প্রশাসনের বাধার মুখে পড়ে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন তিনি। সোমবার(২৩ জুলাই) হাইকোর্টে এই রিট করেন ইমরান। হাইকোর্টের একটি বেঞ্চে আজ এই রিটের শুনানি হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেরর আমন্ত্রণে গেল ২০ জুলাই দেশটিতে যাওয়ার কথা ছিল তার। ওই দিন বিকাল ৫টা দিকে ইমিগ্রেশন ও বোর্ডিং পাস হয়ে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ইমরান। এ সময় ইমিগ্রেশনের এক কর্মকর্তা গিয়ে তাকে ডেকে নিয়ে যান। এর পর বিমান ছাড়ার মিনিট দশেক আগে তাকে বলা হয়, ওপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইমরান এইচ সরকারকে নিমন্ত্রণ করা হয়েছিল ।...
বড়পুকুরিয়ায় কয়লা গায়েব, তদন্তে নেমেছে দুদক

বড়পুকুরিয়ায় কয়লা গায়েব, তদন্তে নেমেছে দুদক

বাংলাদেশ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪২ হাজার টন কয়লা হরিলুটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির খবর অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপ পরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও উপ সহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম। উপ পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টচার্য জানিয়েছেন, দুদক পরিচালক কাজী শফিকুল আলমকে এই অনুসন্ধান কাজের তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, দুদক আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে কয়লা উধাওয়ের ঘটনায় খনির শীর্ষ চার কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। ঘটনা তদন্তে পেট্রোবাংলার একজন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। খনির মাইনিং বিভাগের দায়িত্বে নিয়োজিত জিএম এটিএম নুরুজ্জামান চৌধু...
হলি আর্টিজান হামলা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

হলি আর্টিজান হামলা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলাদেশ
গুলশানে হলি আর্টিজান হামলার ঘটনায় ২১ জনকে অভিযুক্ত এবং তাদের মধ্যে নিহত ১৩ জনকে অব্যাহতি দিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার সকালে মিন্টু রোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে তিনি জানান, অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তাদের ভূমিকা উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকি আট জনের মধ্যে ছয় জন কারাগারে আছে, বাকি দু’জন পলাতক। কারাগারে থাকা ছয় আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর। পলাতক দুই আসামি শহীদ...