Sunday, July 5

বাংলাদেশ

মালয়েশিয়ায় গ্রেফতার কে এই বাংলাদেশি পং পং

মালয়েশিয়ায় গ্রেফতার কে এই বাংলাদেশি পং পং

বাংলাদেশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় মালয়েশিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আসাদুজ্জামান আসাদ ওরফে পং পং। মালয়েশিয়া প্রবাসী পং পং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহু রাজনৈতিক নেতকর্মীকে নিয়ে লাইভ করে আসছেন। এবং সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ভাষায় লাইভে মন্তব্য করেন। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ও সা...
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বাংলাদেশ
ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম ওরফে পচা (৩৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সাড়ে ১২টার দিকে হরিনাকুন্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত আমিরুল ওরফে পচা একই উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হরিণাকুন্ড এলাকার ভাতুরিয়াতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ একটি ডাকাতদল গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে আমিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়। র‌্যাব ঘটনা...
ক্ষতিপূরণ না দিয়েই এলিভেটেড এক্সপ্রেসের উচ্ছেদের কাজ শুরুর অভিযোগ

ক্ষতিপূরণ না দিয়েই এলিভেটেড এক্সপ্রেসের উচ্ছেদের কাজ শুরুর অভিযোগ

বাংলাদেশ
৩০০ ব্যবসায়ী এবং ৭৫০ কর্মচারীকে কোনো প্রকার ক্ষতিপূরণের টাকা না দিয়েই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পিপিপি প্রকল্পের উচ্ছেদের কাজ শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) সকাল থেকেই উচ্ছেদের কাজ শুরু করা হয়। কারওয়ান বাজার এলাকার রেলওয়ে সংলগ্ন ওয়েলডিং, ফার্নিচার এবং কাচের দোকানগুলোর জায়গায় এই উচ্ছেদের কাজ চলছে। জানা যায়, ১৯৯৪ সাল থেকে রেলওয়ের কাছ থেকে অনির্ধারিত সময়ের জন্য জমি লিজ নেয় সেখানকার বর্তমান ব্যবসায়ীরা। সেই সময় সর্বনিম্ন একেকটি দোকান ৪০ হাজার ৮০০ টাকায় লিজ নেয়া হয়েছিল। এই প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের নিতিমালা থাকলেও সেতু বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট ক্ষতিপূরণের টাকা নিয়ে নয়ছয় করছে বলে অভিযোগ উঠছে। তেজগাঁও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুস শুকুর প্রধান আরটিভি অনলাইনকে ব...
প্যারাডাইস পেপারস: দুদকের মুখে ইনট্রেপিড গ্রুপের পরিচালক

প্যারাডাইস পেপারস: দুদকের মুখে ইনট্রেপিড গ্রুপের পরিচালক

বাংলাদেশ
প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম আসায় অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ইনট্রেপিড গ্রুপের পরিচালক ফারহান আকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আজ মঙ্গলবার সকাল ১১টায় ফারহান আকিবুর দুদকে আসেন। বেলা ১২ টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপ পরিচালক আখতার হামিদের নেতৃত্বে দুদকের তদন্ত কর্মকর্তারা। এছাড়া আজ সকাল ১০টায় উইং লিমিটেডের পরিচালক এরিখ জনসন ও ফ্যালকন শিপিং এর পরিচালক মাহতাবা রহমানকে প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছিলো। তবে এরিখ জনসন ও মাহতাবা রহমান দুদকে হাজির হননি। এর আগে গতকাল সোমবার পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা ইউনাইডেট গ্রুপের চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তারা হলেন— ইউনাইডেট গ্রুপের চেয়ারম্যান হাসান রাজা, ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান মাল্টি ট্রেড মার্কেটিং লিমিটেডের পরিচালক খন...
সাগর-রুনি হত্যা : মামলার প্রতিবেদন পেছালো ৫৯ বার

সাগর-রুনি হত্যা : মামলার প্রতিবেদন পেছালো ৫৯ বার

বাংলাদেশ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫৯ বারের মতো পেছাল। নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। আজ(মঙ্গলবার) মামলার প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ঠিক করেন। এ নিয়ে গত ৬ বছরে ৫৯ বার সময় বেঁধে দেয়া হলেও প্রতিবেদন দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ। ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাস...
স্বর্ণ ব্যবসায়ী হত্যার তদন্তে পাওয়া গেল কাপড় ব্যবসায়ীর অপহরণকারীকে

স্বর্ণ ব্যবসায়ী হত্যার তদন্তে পাওয়া গেল কাপড় ব্যবসায়ীর অপহরণকারীকে

বাংলাদেশ
নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ২১ মাস আগে নিখোঁজ হওয়া কাপড় ব্যবসায়ী স্বপন কুমার সাহাকে অপহরণকারীর পরিচয় পাওয়া গেছে। সোমবার জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সুপার নূরে আলম বলেন, প্রবীর হত্যা মামলার বিষয়ে বাপেন ভৌমিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, স্বপনের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন প্রবীরের বন্ধু পিন্টুর প্রেমিকা রত্না রাণী চক্রবর্তী ব্যবহার করেন। পরে এই ফোনের সূত্র ধরে পুলিশ রত্না ও আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, এদিন সন্ধ্যায় গ্রেপ্তারকৃত রত্না ও মামুনকে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ জুন নারায়ণগঞ্জের কালিরবাজার নিখোঁজ হন প্রবীর। এই ঘটনায় তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ এব...
কুষ্টিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

কুষ্টিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহম্মেদকে (২৮) ১৬০ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কুষ্টিয়া র‌্যাব-১২ খাজানগরে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ ইয়ার গান ও পাঁচ শতাধিক ইয়ার গানের গুলি, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ পায়। রাজিব আহম্মেদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার চাউল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে। রাজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল। এর আগেও মাদক ও অস্ত্রসহ দুইবার আটক হয়েছেন তিনি। কিন্তু তার বাবা কোটিপতি হওয়ায় তাকে বেশি সময় আটক থাকতে হয়নি। এলাকাবাসী জানায়, বাবার গাড়িতে করেই কৌশলে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করত রাজিব। কিছুদিন আগে ঢাকার মহাখালীতে অস্ত্র ও ৮০০ পিস ফেনসিডিলসহ তার মাইক্রোবাস আটক করা হয়। পরে কোটিপতি বাবার টাকায...
সাগরে ৩ নম্বর সংকেত, ঝরছে বৃষ্টি

সাগরে ৩ নম্বর সংকেত, ঝরছে বৃষ্টি

বাংলাদেশ
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে, লঘুচাপের প্রভাবে সকাল থেকেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯. ৮ মিলিমিটার। সারাদিনই এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃষ্টির কারণে স্কুল ও অফিসগামী মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বি...
ধ্বংস করা হলো পাথর তোলার ১৪ ড্রেজার মেশিন

ধ্বংস করা হলো পাথর তোলার ১৪ ড্রেজার মেশিন

বাংলাদেশ
পঞ্চগড় সদরের মীরগড় এলাকার করতোয়া নদীতে অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন (খনন যন্ত্র) দিয়ে পাথর উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নবিরুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পুলিশ জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে করতোয়া নদীর মীরগড় খেয়াঘাট এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে একটি মহল পাথর উত্তোলন করছিল। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় পাথর উত্তোলনকারীরা। পরে করতোয়া নদীতে পাওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৪টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ওই ড্রেজার মেশিনের পাইপসহ অন্যান্য যন্ত্রাংশগুলো আগুনে পুড়িয়ে ফে...
ওসমানী মেডিকেলে রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক আটক

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক আটক

বাংলাদেশ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর এক স্বজনকে ধর্ষণের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। ধর্ষিতা কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি তার অসুস্থ নানীর সঙ্গে রাতে হাসপাতালে ছিলেন। ধর্ষণের এ ঘটনাটি রোববার মধ্যরাতে ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে অভিযুক্ত চিকিৎসককে পুলিশ আটক করে। স্কুল শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম মাক্কাম আহমদ মাহী। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোখলেসুর রহমানের ছেলে। তিনি ওসমানী মেডিকেলের নাক, কান ও গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক। ভিকটিম ওই স্কুল শিক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ নানীর সঙ্গে হাসপাতালে ছিল ওই শিক্ষার্থী। নানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৮ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেডে ভর্তি ছিলেন। রোববার রাতে ওই শিক্ষার্থী ছাড়া আর...