মিয়ানমার সীমান্তে মাইন ব্যবহার করা হয় না : বিজিপি
সীমান্তে কখনও ল্যান্ড মাইন বা এ ধরনের কোনও বিস্ফোরক ব্যবহার করে না মিয়ানমার। রোহিঙ্গা সংকটের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখার অভিযোগ একেবারেই মিথ্যা বলে দাবি করেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র –কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানে।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিজিপি’র প্রতিনিধি মায়ো থানে এর পক্ষে দোভাষীর সহায়তায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমান।
গত ৯ জুলাই থেকে পিলখানায় চার দিনব্যাপী শুরু হওয়া বিজিবি-বিজিপি সিনিয়র পর্যায়ের সীমান্ত সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাতে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাহিনীটি বলছে, মিয়ানমার সিকিউরিটি ফোর্স কখনও মাইন বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (...









