Thursday, June 11

বাংলাদেশ

ফাঁস হয়ে গেল নোকিয়া ৫.১ স্মার্টফোনের তথ্য

বাংলাদেশ
নোকিয়া ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নোকিয়া ৫.১ প্লাস স্মার্টফোন নিয়ে কাজ করছে। টাইগার মোবাইল নামের এক ওয়েবসাইটের ফাঁস হওয়া তথ্য বলছে, ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা দেওয়া ডিভাইসে হালনাগাদ সংস্করণ হতে পারে এটি। ফাঁস হওয়া তথ্য বলছে, নোকিয়ার এই ফোনে থাকবে নচ ও পাতলা বেজেল। তবে ছবিতে দেখা যাচ্ছে এর স্ক্রিন সাইজ ৫ দশমিক ৭ ইঞ্চি এবং নোকিয়া লোগোটি রয়েছে ফোনের নিচের দিকের বেজেলে। বলা হয়েছে নোকিয়ার এই ফোনে থাকতে পারে ইউএসবি টাইপ সি পোর্ট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ক্যামেরা সেটআপ একই থাকছে। ডার্ক সিলভার ও সাদা অথবা লাইট গ্রে এই দুই রঙে বাজারে আসবে নোকিয়া ৫.১ প্লাস স্মার্টফোন। ইন্টারনাল স্পেসিফিকেশন, দাম ও উন্মুক্তের তারিখ সম্পর্কে কিছুই জানা যায়নি এখনো।...
টরন্টো-ঢাকা কালচারাল নেটওয়ার্কের যাত্রা শুরু

টরন্টো-ঢাকা কালচারাল নেটওয়ার্কের যাত্রা শুরু

বাংলাদেশ
প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির প্রসার ঘটানোর লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক (টিডিসিএন)। গত ৭ জুলাই ৯ ডজ রোডের রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হলে টিডিসিএন'র যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অজন্তা চৌধুরীর সঞ্চালনায় এই সময় আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্ণালী সন্ধ্যা– দ্য বিটস অব বাংলাদেশ এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। প্রসঙ্গত, টরন্টোতে আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকার সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্ণালী সন্ধ্যা দি বিটস অব বাংলাদেশ। দর্শক নন্দিত প্রখ্যাত অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, নাট্যকার ও পরিচালক বদরুল আনাম সৌদ, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত শিল্প নির্দেশক উত্তম গুহ টরন্টোতে আসছেন ২১ আগস্ট। ২৫ আগস্ট শনিবার শিল্পীদের পরিবেশনায় থাকছে নাটক, গান, আবৃত্তি ও আলাপন।...
মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ
স্পেনের মাদ্রিদে সর্ববৃহৎ সামাজিক সংগঠন বৃহত্তর সিলেট এসোসিয়েশনের এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে প্রায় ৩ শতাধিক স্পেন এ বসবাসরত সিলেট প্রবাসীরা এতে অংশ নেন। সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের সভাপতি লুতফুর রহমান। এতে বাৎসরিক বনভোজন এবং আসন্ন বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজ্জাক্কির, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কাম্রুজ্জামান সুন্দর ও মিনহাজুল আলম মামুন, আসাদুজ্জাম রাজ্জাক, গ্রেটার সিলেটের উপদেষ্টা দবির তালুকদার, ইসলাম উদ্দিন, এনাম আহমেদ, নাজমুল ইসলাম নাজু, ফয়জুর রহমান, গ্রেটার সিলেটের সিনিয়র সহ-সভাপতি শ্যামল তালুকদার, সহ-সভাপতি খায়রুজ্জামান জামান ও বেলাল আহমেদ, সাবেক সাধা...
চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে ঢামেকের ৫ চিকিৎসক আহত

চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে ঢামেকের ৫ চিকিৎসক আহত

বাংলাদেশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারে বসা নিয়ে চিকিৎসকদের বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ চিকিৎসক। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-এর উপস্থিতিতে রাতে ডাক্তার মিলন অডিটোরিয়ামে কলেজের ছাত্রলীগের কিছু জুনিয়র চিকিৎসক অডিটরিয়ামে ঢুকে সিনিয়রদের চেয়ারে বসে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই বিষয়টি মিটিয়ে ...
পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছয়

পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছয়

বাংলাদেশ
ঢাকা, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, যশোর ও নাটোর জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, এর মধ্যে লক্ষ্মীপুর ও যশোরে দুই ডাকাত নিহত হয়েছেন। এছাড়া ঢাকা, কুষ্টিয়া ও নাটোরে নিহত হয়েছেন চার মাদক ব্যবসায়ী। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নুরা ওরফে নুরু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে কেরাণীগঞ্জ মডেল থানার ডায়মন্ড মেলামাইন কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত নুরু একজন মাদক ব্যবসায়ী। কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল থেকে নুরুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহ...
বগুড়ায় হাত-পা বাঁধা মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ায় হাত-পা বাঁধা মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাংলাদেশ
বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে আব্দুল আলিম (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর উপজেলার গোপালপুর নামক স্থানে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলিম খানপুর ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত আব্দুল হামিদ সাধুর ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আলিম সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পুলিশ মঙ্গলবার বিকেল ৪ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বগুড়ার শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানায়, বিকেল ৪টার দিকে করতোয়া নদীর শেরপুরের গোপালপুর নামক স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে হত্যার রহস্য এখনও জানা যা...
১৬৭৬৭ নম্বরে কল করলেই জানা যাবে মা ও শিশুর স্বাস্থ্য তথ্য

১৬৭৬৭ নম্বরে কল করলেই জানা যাবে মা ও শিশুর স্বাস্থ্য তথ্য

বাংলাদেশ
মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পরামর্শ দিতে আগামী ১৬ জুলাই ১৬৭৬৭ নম্বরে চালু হচ্ছে একটি কল সেন্টার। পরিবার পরিকল্পনা বিষয়েও এই কল সেন্টারে তথ্য পাওয়া যাবে। সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা চালু থাকবে কল সেন্টারটি। আজ মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বুধবার বাংলাদেশেও ২৯ তম বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় 'পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার'। প্রতিটি দম্পতিও নাগরিকের প্রয়োজনীয় তথ্য শিক্ষা ও সেবা গ্রহণের মাধ্যমে স্বাধীনভাবে সন্তান সংখ্যা ও সন্তান জন্মের ক্ষেত্রে বিরতি নেওয়ার অধিকার রয়েছে। 'পরিকল্পিত পরিবার' কথার মাধ্যমেই দম্পতিদের এই অধিকার সুরক্ষিত হবে আর এই মানবাধিকার প...
আমের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা

আমের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা

বাংলাদেশ
গ্রীষ্মকালীন ফল আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশে আম ভিত্তিক শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বছরগুলোতে দেশে ব্যাপক হারে আম চাষ হওয়ায় বাজারে সরবরাহ বাড়লেও চাষিরা উৎপাদিত আমের ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা বলেছেন, দেশের প্রধান আম উৎপাদনকারী উত্তরাঞ্চলের তিনটি জেলা চাপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর ছাড়াও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলাসহ অন্যান্য জেলায়ও এখন ব্যাপকহারে আম চাষ হচ্ছে। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মূল্য বিষয়ক বিশেষজ্ঞ মো. রফিকুল ইসলাম বলেন, আমের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা থাকায় এই ফল চাষে চাষিরা অধিক আগ্রহী হচ্ছে। তিনি বলেন, দেশে আমের এই মৌসুম খুবই অল্প সময়ের জন্য। অভ্যন্তরীণ বাজারে চাহিদা এবং রপ্তানির সুযোগ কম থাকায় চাষিরা আমের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাংলাদেশে অদূর ভবিষ্যতে আম চাষ আরও বৃদ্ধি পাবে। এর সুফল ঘরে তুলতে ব্যাপক প্রচারণা চালানোর এখন...
পাসপোর্ট কর্মকর্তার বিয়ে বিয়ে খেলা, বিচার চাইলেন রিনা

পাসপোর্ট কর্মকর্তার বিয়ে বিয়ে খেলা, বিচার চাইলেন রিনা

বাংলাদেশ
খোরশেদ আলম নামের এক পাসপোর্ট কর্মকর্তার প্রতারণার বিয়ের ফাঁদে পড়েছেন বগুড়ার উপ-শহর কাঁচা বাজার এলাকার রিনা পারভীন। প্রতারক খোরশেদ এর বিচার দাবীতে আদালতে মামলা দায়ের করে উল্টো বিপাকে পড়েছেন রিনা। মামলা তদন্তের নামে বাদীকে হয়রানী ও তালবাহানা করার অভিযোগ তুলে রবিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রতারণার শিকার ওই নারী। বগুড়ার সাবেক পাসপোর্ট কর্মকর্তা (এডি) খোরশেদ আলম বর্তমানে শেরপুর জেলায় কর্মরত। পরিচয় গোপন করে তৃতীয় বিয়ের পর যৌতুক দাবিতে মারপিটসহ হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে খোরশেদ আলমের বিরুদ্ধে। এ অভিযোগ করেন খোরশেদ আলমের তৃতীয় স্ত্রী রিনা। মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত পাসপোর্ট কর্মকর্তা খোরশেদ আলম ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনা পারভীন বলেন, আমি নিরুপায় হয়ে আপনাদের দারস্ত হয়েছি। আমি স্বামী পরিত্যক্তা এক অস...
শাহজালালে দুই কোটি টাকার বিদেশি ওষুধ আটক

শাহজালালে দুই কোটি টাকার বিদেশি ওষুধ আটক

বাংলাদেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা। যার বাজারমুল্য প্রায় দুই কোটি টাকা। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শাহজালালে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত এ ওষুধ আটক করা হয়। আজ(মঙ্গলবার) গণমাধ্যমকে এ তথ্য জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। pran শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম জানান, আটক ওষুধগুলো হচ্ছে xenical 8400 pcs, Mixtard 30-3130 pcs, Sandimmun 4500 pcs, Imuran 11275 pcs, Clomid 6000 pcs, Leukeran 5000 pcs, Konakion 5500 pcs. সর্বমোট ৭ ধরনের ৪৩,৮০৫ পিস ওষুধ। এসব ওষুধ ব্লাড ক্যান্সার, ডায়াবেটিকস্ ও স্লিম হওয়ার কাজে ব্যবহৃত হয়। তিনি জানান, লাবন্য ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এ সব ওষুধ উদ্ধার করা হয়।। লাবন্য মিশর থেকে Ek 586 ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিম...