জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতিথি পাখির আগমনে মুখরিত
ধীরে ধীরে শীতের আগমনে অতিথি পাখিদের অন্যতম মৌসুমী আশ্রয়স্থল রাজধানীর উপকন্ঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয়গুলো মনোরম হয়ে উঠছে। ক্যাম্পাসের ছোট ও বড় আকারের জলজ পদ্ম সুশোভিত লেকে ৭০ প্রজাতির শত শত অতিথি পাখির আগমন ঘটেছে। লেকের পাশের গাছ-গাছালি অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। কুয়াশাচ্ছন্ন ও শীতের আবহাওয়ায় সবুজে সুশোভিত বিশাল এই এলাকা অতিথি পাখিদের কলরব পাখিপ্রেমী দর্শকদের মুগ্ধ করে রাখছে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র জানান, গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে আকাশে এবং জলাশয়ে অতিথি পাখির আগমন দেখতে পাচ্ছি… জাহানারা ইমাম হলের পাশে, প্রশাসনিক ভবনের সামনে এবং সুইমিংপুলের পাশের জলাশয়ে পাখিরা উড়ছে, জলকেলিতে মুখরিত করে তুলছে। শীতের শুরুতে উত্তর গোলার্ধে অসহনীয় ঠান্ডা থেকে বাঁচতে অতিথি পাখিরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গ্রীষ্মমন্ডলীয় দেশগুলো বিশেষ করে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ...








