Sunday, July 5

বাংলাদেশ

মাংস বেশি খেয়ে ফেললে যা করবেন

মাংস বেশি খেয়ে ফেললে যা করবেন

বাংলাদেশ, স্বাস্থ্য
ঈদুল আজহায় অপরিমিত খাবার খাওয়া হয়ে থাকে। বিশেষ করে পাতে মাংসের আধিক্য থাকে। দু’এক টুকরো গরু কিংবা খাসির মাংস খেলে সমস্যা নেই। অতিরিক্ত মাংস খাওয়া মোটেও ঠিক নয়; যা শারীরিক অস্বস্তি ও অসুস্থতার কারণ হতে পারে। ঈদে অতিরিক্ত মাংস খেলে ফেললে করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ ও ডায়েট কনসালট্যান্ট জান্নাত আরা ঊর্মি। লাল মাংস প্রচুর জিংকসমৃদ্ধ, যা আমাদের রক্তশূন্যতা পূরণ করে। তবে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। লাল মাংসে (রেডমিট) প্রচুর পরিমাণে সাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল থাকে, উচ্চরক্তচাপ, হৃদরোগ, গ্যাস্টিক ও কোলেস্টেরলের সমস্যা হতে পারে। তবে অতিরিক্ত মাংস যদি খেয়েই ফেলেন, তবে কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। আসুন জেনে নিই বেশি মাংস খাওয়ার পর কী করবেন- ১. যেদিন মাংস একটু বেশি খাওয়া হবে, সেদিন অন্যদিনের চেয়ে একটু বেশি হাঁটুন। ২০-৩০ মিনিট হাঁটুন। এমনভাবে হাঁটতে হবে যেন ...
পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

পিকআপ-বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপচালক সাদ্দাম (২২) নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগোরিয়া গ্রামের রইচ মিয়ার ছেলে। নিহত আরেকজন হলেন পিকআপ যাত্রী একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আম ব্যবসায়ী খায়রুল (৪৫)। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে মাদারীপুরগামী আমবোঝাই একটি পিকআপ ও টেকেরহাটগামী সোনারবাংলা নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পিকআপচালক সাদ্দাম নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আম ব্যবসায়ী...
পূবাইলে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পূবাইলে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

বাংলাদেশ
গাজীপুর মহানগরীর মাজুখান একতা ঝুটপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টায় নগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের একতা ঝুটপল্লী এলাকার ওমর আলী ও ইসমাঈলের ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ওই ঝুটপল্লীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী ফায়ার সার্ভিস ও উত্তরাসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। পূবাইল মেট্রোপলিটন থানার ওসি মহিদুল ইসলাম জানান, জনগণের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে।...
নদীতে ডুবে ২ জনের মৃত্যু

নদীতে ডুবে ২ জনের মৃত্যু

বাংলাদেশ
খাগড়াছড়িতে নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের চেঙ্গী নদীসংলগ্ন গঞ্জপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. শামীম (৭) ও আলমগীর হোসেন (২৬)। খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ বলেন, নদীর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় শামীম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আলমগীর হোসেন নদীতে ঝাঁপ দেন। সাঁতার না জানায় তারও মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ...
ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

বাংলাদেশ
আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে (হাইকোর্ট প্রাঙ্গণ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একটি জামাত অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া খারাপ থাকলে সময় ঠিক রেখে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে সকাল ৭টায়। শেষ অর্থাৎ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের তারিখ গত মাসের মাঝামাঝি সময়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এদিকে জাতীয় মসজিদের পাঁচটি ঈদ জামাতের সময় বুধবার জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স...
ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান মেলেনি

ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান মেলেনি

বাংলাদেশ
নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে পড়ে আহত শিশুর পরিবারের সন্ধান সাত দিনেও মেলেনি। তার বয়স আনুমানিক ১২ বছর। পাঞ্জাবি ও লুঙ্গি পরা শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গত বুধবার বিকাল পৌনে ৪টায় ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে ওই শিশু স্টেশন এলাকায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুটির মাথার ৩-৪ জায়গায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির নামে এক ব্যক্তি জানান, শিশুটি তার নাম-পরিচয় সঠিকভাবে বলতে পারছে না। প্রথমে তার নাম মুসল্লি, বাবা গিয়াস উদ্দিন ও বাড়ির ঠিকানা কাঁঠালবাড়ি বললেও আর কিছু বলতে পারেনি। তার দেওয়া ঠিকানায় গিয়ে তার পরিবারকে খঁজে...
ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

বাংলাদেশ
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা ৩ জুলাই নিষেধাজ্ঞা অমান্যকারী ট্রলার ধরার জন্য বরগুনা জেলার তালতলী উপজেলাধীন পক্ষীদিয়া সংলগ্ন সাগরের মোহনা এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ইঞ্জিন বিকল হয়ে ভাসতে দেখা যায়। কোস্ট গার্ডের অভিযানিক দল সাগরের মোহনা হতে ৫ জন জেলেসহ নৌকাটিকে উদ্ধার করে। উদ্ধাকৃত জেলেদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, নিদ্রারখাল এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা ভাসতে থাকে। উদ্ধার জেলেদের সবাই বরগুনা জেলার তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া গ্রামের বাসিন্দা। পরবর্তীতে উদ্ধার করা নৌকা ও জেলেদের স্থানীয় জেলেদের মাধ্যমে নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়।...
পানের বরজ ঘেরাও করে ৪ ডাকাত গ্রেফতার

পানের বরজ ঘেরাও করে ৪ ডাকাত গ্রেফতার

বাংলাদেশ
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড কার্তুজ, ২টি বগিদা, ১টি চাইনজ কুড়ালসহ দেশীয় ধারাল অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো হাওলাদার (২৭), একই গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রানা (৪৫), একই উপজেলার চরামুদ্দি গ্রামের শাহ্জাহান হাওলাদারের ছেলে মো. মিজান হাওলাদার ওরফে নিজাম হাওলাদার (৩৮), বরগুনা জেলার সদর থানার বড়ইতলা গ্রামের জব্বার শিকদারের ছেলে মো.বারেক শিকদার (৩৭)। রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে গুলাগুলির পর ধাওয়া করে ওই চার ডাকাতকে গ্রেফতার ও আগ্নে...
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল ডা. আশরাফ-উজ-জামান

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল ডা. আশরাফ-উজ-জামান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান। বুধবার (২৯ জুন) সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তিনি। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম মুকুল প্রমূখ। প্রফেসর ডা. মোঃ আশরাফ-উজ-জামান বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এরপর আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনসহ সকলের প্রতি...
কাভার্ড ভ্যানচাপায় ৪ পথচারী নিহত

কাভার্ড ভ্যানচাপায় ৪ পথচারী নিহত

বাংলাদেশ
নরসিংদীর রায়পুরায় একটি কাভার্ডভ্যানচাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০), মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জোনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)। ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় কাভারভ্যানটি চার পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নিলে আরও একজন মারা যান। লাশগুলো উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ওসি ...