Thursday, June 11

বাংলাদেশ

ঢাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

ঢাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

বাংলাদেশ
রাজধানীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দেবরের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমা আক্তার (৩২)। হামলাকারী আবুল কালাম আজাদ সেন্টু তার স্বামীর ছোট ভাই। শনিবার সকালে শ্যামপুরের পশ্চিম জুরাইন আইজি গেইট এলাকার বাসায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত নাজমাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমার আরেক দেবর সোহেল জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তার ভাই আবুল কালাম আজাদ সেন্টু ধারালো ছুরি দিয়ে তার ভাবিকে আঘাত করেন। নাজমার দেবর সেন্টুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শ্যামপুর থানার এসআই তন্ময় মন্ডল। নাজমা দুই ছেলে এক মেয়ে রয়েছে, স্বামীর নাম আবুল কাশেম। আবুল কাশেম বেঁচে নেই বলে জানান সোহেল।...
তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ

তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ

বাংলাদেশ
vদ্বীপ জেলা ভোলার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ফেরি সার্ভিস চালু হলে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও লক্ষ্মীপুর জেলার মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি অর্থনৈতিক প্রসারতার দ্বার উন্মোচিত হবে। বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাণিজ্যিক নগরী হিসেবে দক্ষিণাঞ্চলে পরিচিত। প্রতি সোমবার কালাইয়া বন্দরে নোয়াখালী ও ভোলার ব্যবসায়ীরা গরু মহিষসহ নানা পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করতে আসেন। আর এ জন্য তাদেরকে নৌকা বা ট্রলার নিয়ে আসতে হয়। ফলে বাউফলের তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালু হলে দ্বীপ জেলা ভোলার সঙ্গে পটুয়াখালী ও বরগুনার সড়ক যোগাযোগ সহজতর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা, পটুয়াখালী ও বরগুনার অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তেঁতুলিয়া নদী পারাপারের ক্ষেত্রে নৌযোগাযোগ একমাত্র ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ ফিটনেসবিহ...
ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

বাংলাদেশ
কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় অপর একটি ট্রাকের চালকের সহকারী আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার জুয়েল। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়া বাজার সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি বালু বোঝাই ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশে ওই ট্রাকের হেলপার আলম মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাঁড়ানো ট্রাক থেকে জিয়া বাজারে মাল আনলোড করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা বালু বোঝাই ট্রাকটি চাপা দেয়। ট্রাক থেকে মালামাল আনলোডরত শ্রমিকরা দৌঁড়ে পালিয়ে গেলেও দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার বুঝে উঠা...
যাত্রীদের বাঁচবে সময়, কমবে বাসভাড়া

যাত্রীদের বাঁচবে সময়, কমবে বাসভাড়া

বাংলাদেশ
পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের যাত্রীদের সময় ও বাসভাড়া দুই-ই কম আসবে বলে মনে করছেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহণ মালিকরা। ঢাকার সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার দূরত্বও কমে আসবে। ফেরি পারাপারের বাড়তি সময় আর না লাগায় মূলত বাসের ভাড়া কমে আসবে। ইতোমধ্যে গ্রিনলাইন পরিবহণ বিভিন্ন রুটের বাসের ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত কমানোর কথা জানিয়েছে। অন্য সব পরিবহণ কোম্পানি এখনো ঘোষণা দেয়নি। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলার ভাড়া কমছে বলে জানা গেছে। ভাড়ার তালিকা তৈরির দায়িত্বে থাকা বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি। পদ্ম সেতু উদ্বোধনের বাকি আর ২১ দিন। আগামী ২৫ জুন সেতুটির উদ্বোধন করা হবে। এ সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহ...
পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাংলাদেশ
ঢাকার নবাবগঞ্জে খালের পানিতে ডুবে আল-আমিন (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমা নামাজের আগে উপজেলায় বড় গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন উপজেলার বালুরচর টুকনীকান্দা শাহি জামে মসজিদ মাদ্রাসায় নার্সারিতে পড়াশোনা করত। সে উপজেলার দীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, আল-আমিন গত বৃহস্পতিবার পাইকশা সোনাতলা নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে খেলার জন্য বাড়ির বাইরে চলে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর খালের পানি থেকে আল-আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।...
স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় স্বামী

স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় স্বামী

বাংলাদেশ
রংপুরের পীরগাছায় পরকীয়া থেকে ফেরাতে না পেরে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মাইনুদ্দিন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে ঘটনা ঘটে। এ বিষয়ে শুক্রবার পীরগাছা থানায় নিহতের ভাই সরমান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ ওই গ্রামের আজিজুল দোয়ারির মেয়ে আয়েশা বেগম (৩৫)। ঘাতক মাইনুদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার ভেলাজান ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের বছির উদ্দিনের ছেলে। জানা যায়, বিশ বছর আগে আয়েশা ও মাইনুদ্দিন ঢাকায় গার্মেন্টেসে চাকরি করার সুবাদে তারা ভালবেসে বিয়ে করে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার জীবন। এর মধ্যে কয়েকবার আয়েশা তার স্বামী মাইনুদ্দিনকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। কয়েক বছর এভাবে চলে যাওয়ার পর পার্শ্ববতী মমিন বাজার গ্রামের ফজল হকের ছেলে ফারুকের সঙ্গে আয়েশা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে...
সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

বাংলাদেশ
সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে। বরিশাল সদর উপজেলার ২নং কাশীপুর ইউনিয়নের কলশ গ্রামে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক। তিনি জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ছেলেকে বিয়ের দাবি জানিয়েছে, তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকালে কলশ গ্রামের বাসিন্দা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নাঈমের বাসায় গিয়ে অবস্থান নেন তারই এক ক্লাসমেট।ওই ছাত্রীর বাড়ি পটুয়াখালী। ছাত্রীর দাবি, নাঈমের সঙ্গে তার প্...
হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে

হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে

বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যার জন্য ভারতীয় পেঁয়াজ বাজারে নেই। হিলি বাজারে প্রতিটি পেঁয়াজের দোকানে দেশি পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে এসব দেশি পেঁয়াজ। দাম বাড়াতে অনেকটাই বিপাকে সাধারণ ক্রেতারা। ভারত থেকে পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলছেন খুচরা ব্যবসায়ীরা। হিলি কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে আসা মফিজুল ইসলাম জানান, বাজারে সব পণ্যের দাম বেশি। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। চাল, ডাল, আলু, ডিম, তেল, চিনিসহ বিভিন্ন মসলাজাতীয় পণ্যের দাম অনেক বেশি। যার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। একদিন চালের বাজারে মনিটরিং করার কারণে চালের দাম কিছুটা কমেছে। সেই জন্য নিয়মিত হিলি বাজারে মনিটরিং করা হলে সব নিত্যপণ্যের দাম স্বাভাবিক হতো বলে মনে করেন। সে জন্য উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির দা...
মোহামেডান ক্লাবে আগুন, ভেতরেই ঘুমিয়েছিলেন অধিনায়ক

মোহামেডান ক্লাবে আগুন, ভেতরেই ঘুমিয়েছিলেন অধিনায়ক

বাংলাদেশ
বড় দুর্ঘটনা থেকে বাঁচল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এনএসসি ব্যাংকের সামনে আগুন লাগে। ব্যাংকের পাশেই মোহামেডান ক্লাব। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও প্রায় ছড়িয়ে যাচ্ছিল। তবে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে সে যাত্রায় বেঁচে যায় ক্লাবটি। ক্লাবের স্টাফ মোহাম্মদ মোহন বলেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় ক্লাবটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আর পাঁচ মিনিট আগুন থাকলে ক্লাবের অনেক অংশ পুড়ে যেত।’ ক্লাবের পরিচালক জামাল রানা বলেন, ‘মোহামেডান ক্লাবের ওপর আল্লাহর রহমত আছে, না হলে আরও বড় বিপদ হতে পারত।’ জানা গেছে, আগুন লাগার সময় মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ক্লাবে একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। সুলেমানের কক্ষটি ছিল আগুন লাগা বৈদ্যুতিক খুঁটির সঙ্গেই। ফলে আগুন লাগার ...
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৯৩০ আসনের বিপরীতে পরীক্ষায় বসার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের ব...